বাংলার ভোর প্রতিবেদক নিয়োগবিধি বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি। শুক্রবার সংগঠনের খুলনা বিভাগীয় কমিটির এক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়। গতকাল সকালে যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়ন পরিষদ হল রুমে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুনার রশীদ। বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক আনোয়ারা খাতুন, সংগঠনের যশোর জেলা সভাপিত বিএম মামুন আলতাফ, সিনিয়র সহ-সভাপতি বিএম মোস্তাক আহম্মেদ, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পদক শফিকুল ইসলাম, কুষ্টিয়া জেলার প্রতিনিধি ফয়সাল আহম্মেদ, কামরুল ইসলাম, মিনারুল ইসলাম, রাসেল…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোর ইনস্টিটিউটে দেশের বরেণ্য চিত্রশিল্পীদের নিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপি চিত্র প্রদর্শনী। বাংলা নববর্ষ উপলক্ষে এই প্রদর্শনীর আয়োজন করেছে জাতীয় শিশু-কিশোর ও যুব কল্যাণ সংগঠন চাঁদের হাট যশোর জেলা শাখা। প্রদর্শনীটি শুক্রবার বিকেলে উদ্বোধন করেন প্রধান অতিথি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব। উদ্বোধনকালে তিনি বলেন, নিঃসন্দেহে এমন আয়োজন আগামী প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করবে। চিত্র প্রদর্শনী আমাদের সংস্কৃতি, আমাদের যশোরের সমৃদ্ধ করবে। প্রতি বছরই এমন আয়োজন করা উচিত। চাঁদের হাট যশোরের প্রতিষ্ঠাতা ও সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি দৈনিক বাংলার ভোর-এর উপদেষ্টা সম্পাদক হারুন…
বাংলার ভোর প্রতিবেদক তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর। বৈশাখের খরতাপে হাঁসফাঁস করছে প্রাণীকূল। প্রতিদিনই ঊর্ধ্বমুখি হচ্ছে ব্যারোমিটারের পারদ। টানা এক সপ্তাহ ধরে তাপমাত্রা বাড়ছে। এমন পরিস্থিতিতে জীবিকা নির্বাহে ব্যস্ত যশোরে শ্রমজীবী দিনমজুর, রিকশাচালকরা তীব্র গরমে জনজীবন বিপন্নপ্রায়। তাদের কষ্ট কমাতে ও মুখে হাসি ফোটাতে খাবার স্যালাইন ও এক বোতল করে ঠাণ্ডা পানি বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ঐক্য-বন্ধন। শুক্রবার দুপুরে শহরের দড়াটানা, জজকোর্ট মোড়ে রিকশাচালক এবং শ্রমজীবীদের মাঝে ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন তারা। এ সময় উপস্থিত ছিলে ঐক্য-বন্ধনের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান সোহাগ, সদস্য ইনজামামুল হক রিমু, মানজুরুল ইসলাম, শিহাব হাসান, আশিকুজ্জামান, আরাফাত হাসান, রুহুল আমিন, ফরহাদ ইসলাম, বায়জিদ…
বাংলার ভোর প্রতিবেদক বাকিতে সাড়ে ১৫ লাখ টাকার ফল নিয়ে তা পরিশোধ না করে উল্টো হুমকি দেয়ার অভিযোগে ৬ জন খুচরা ফল ব্যবসায়ীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। পুরাতন খুলনা বাসস্ট্যান্ড এলাকার মেসার্স ফাতেমা এন্টারপ্রাইজের মালিক আবুল বাশার এ মামলাটি করেছেন। আসমিরা হলেন, সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের দড়াটানা ব্রিজের পাশের ফল ব্যবসায়ী সোহেল রানা, আব্দুল মান্নান, জামরুলতলা শেখহাটি এলাকার আমিনুর, সিটি কলেজ বৌবাজার এলাকার জিহাদ, মনির হোসেন এবং মণিরামপুর রাজগঞ্জ বাজারের বিশ্বজিৎ ওরফে বিশু । আবুল বাশার এজাহারে উল্লেখ করেছেন, বিভিন্ন সময় তার দোকান থেকে বাকিতে ফল কিনে টাকা পরিশোধ করেনি। এর মধ্যে সোহেল রানা দুই লাখ ৫২ হাজার ৩শ’…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে পুলিশের পৃথক অভিযানে বার্মিজ চাকু ও ভারতীয় ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে। কোতোয়ালি থানার এসআই হুমায়ুন আহমদ জানিয়েছেন, গত বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার কচুয়ার হাসিনার মোড়ের একটি চায়ের দোকানের সামনে থেকে জব্বার মোল্লা নামে এক যুবককে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। জব্বার ওই এলাকার বাসিন্দা। ডিবি পুলিশের এসআই নুর ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে যশোর বেনাপোল সড়কের নতুনহাট বাজারে একটি চায়ের দোকানের সামনে থেকে ৪০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়। তারা হলো, বেনাপোল পোর্ট থানাস্থ নামাজ গ্রামের তুহিন হোসেন এবং রঘুনাথপুর পূর্বপাড়ার ইকরামুল ইসলাম…
বাংলার বোর প্রতিবেদক যশোর জেলা কৃষকলীগের আয়োজনে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সংগঠনের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর জেলা শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা যশোর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সবশেষে বকুলতলা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টু। উপস্থিত ছিলেন, যশোর জেলা কৃষকলীগের সভাপতি অ্যাডভোকেট শামসুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আলম মনির, আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ আসাদুজ্জামান আসাদ, তোরাব আলী, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, মহিলা বিষয়ক সম্পাদক শামীমা সুলতানা ঝুমুর, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম সুইট প্রমুখ।
বাংলার ভোর প্রতিবেদক নড়াইল জেলা সদরের চৌরাস্তায় মুসলিম জুয়েলার্স থেকে প্রায় দেড় বছর আগে চুরি হওয়া প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের সদস্যরা (পিবিআই)। যার মূল্য ৫ লাখ ৪৯ হাজার ৬শ ৬০ টাকা। পিবিআইয়ের এসআই রতন মিয়া জানান, ২০২২ সালের ৬ ডিসেম্বর শরিয়তপুর জেলার জজিয়া থানার উত্তর ডুবুলদিয়া মাতবরকান্দি গ্রামের রাসেল মাতবর (৩৮) ও নড়াইল সদরের বড়াশুলা গ্রামের গোলাম কুদ্দুস (৪৮) ১২ আনা ওজনের স্বর্ণের চেইন ১টি, আট আনা ওজনের স্বর্ণের ব্রেসলেট ১টি, আড়াই ভরি ওজনের স্বর্ণের চুড়া ১টি, ০৪ আনা ওজনের আংটি একটি যার মূল্য ৫,৪৯,৬৬০ টাকা প্রতারণামূলকভাবে চুরি করে পালিয়ে যায়। এ ঘটনায়…
বাংলার ভোর প্রতিবেদক পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে যশোরের সতীঘাটায় কিশোর গ্যাংয়ের ধারালো চাকুর আঘাতে আব্দুল আলীম ওরফে শান্ত (২৭) নামে এক মুদি ব্যবসায়ী রক্তাক্ত জখম হয়েছেন। এ সময় তার গলায় থাকা স্বর্ণের চেইন ও দোকানে ক্যাশ ড্রয়ার থেকে নগদ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়। বুধবার রাতে সদর উপজেলার সতীঘাটা নতুন বাজার ক্যাডেট মাদ্রাসা মোড় নামকস্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কামালপুর গ্রামের আব্দুল আলীম শান্ত ৬ জনের নামে মামলা করেন। মামলার আসামিরা হলেন যশোর সদরের রামনগর ইউনিয়নের কামালপুর গ্রামের কিশোর গ্যাং সদস্য রায়হান হোসেন (২৪), বারান্দীপাড়া কবরস্থান এলাকার আকাশ ওরফে বাঁধন (২৩), কামালপুর গ্রামের আলামিন (২৪), অন্তর (২৩), নাঈম…
বাংলার ভোর প্রতিবেদক উৎসব মুখর পরিবেশে যশোরের মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের রজত জয়ন্তী পালিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপি কর্মসূচি গ্রহণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য এনামুল হক বাবুল। এ অনুষ্ঠানকে ঘিরে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকাবাসীর মধ্যে বিরাজ করে এক আনন্দমুখর পরিবেশ। এই শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা এখন আলো ছড়াচ্ছে সারাদেশে। যশোর শহর থেকে ১৫ কিলোমিটার দূরে যশোর-মাগুরা সড়কের বন্দবিলায় এই প্রতিষ্ঠানটির অবস্থান। অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীরা তাদের জীবনের বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম। নিউজের ভিডিও দেখতে লিংকে ক্লিক করুন
মোহাম্মদ মিলন আকতার, ঠাকুরগাঁও থেকে ঐতিহাসিক সূর্যপুরী আমগাছ বলতে মনে পড়ে ঠাকুরগাঁয়ের কথা। একটি বৃক্ষ কত বড় হতে পারে? আর যাই হোক, তিন বিঘা জমি জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা গাছের কথা ক’জনই বা ভাববে! তাও আবার আম গাছ। বিশাল এই আম গাছ আছে ঠাকুরগাঁওয়ের বালিয়াড়াঙ্গী উপজেলার হরিণমারী (নয়াপাড়া) গ্রামে। এর বিশালাকৃতি যেন কল্পনাকেও হার মানায়! প্রথম দেখাতে বটগাছের মত বিশাল আকৃতি দেখে অনেকেই ভুল করে বসেন। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী সীমান্তে মন্ডুমালা গ্রামে আমগাছটি প্রকৃতির আপন খেয়ালে বেড়ে উঠে আজ ইতিহাস হয়ে দাঁড়িয়ে আছে। শুধু ঠাকুরগাঁওয়ের মানুষের কাছে নয়, এই আমগাছটি এখন বিস্ময় হয়ে দাঁড়িয়েছে গোটা দেশে। গাছের মূল থেকে…
