Author: banglarbhore

ঝিকরগাছা প্রতিনিধি যশোরের ঝিকরগাছায় উপজেলা নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে ৩ জন এবং ভাইস চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র জমাদনের শেষ দিন রোববার দুপুরে উপজেলা নির্বাচন অফিসার এ তথ্য দিয়েছেন। উপজেলা নির্বাচন অফিসার সৌমেন বিশ্বাস ছন্দ গতকাল (২১ এপ্রিল) দুপুরে জানান, অনলাইনের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান মনিরুল ইসলাম, বর্তমান ভাইস চেয়ারম্যান সেলিম রেজা এবং বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। ভাইস চেয়ারম্যান পদে সৈয়দ ইমরানুর রশিদ এবং কামরুজ্জামান মিন্টু মনোনয়নপত্র দাখিল করেছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আমেনা খাতুন, আছিয়া বেগম এবং জেসমিন সুলতানা মনোনয়নপত্র দাখিল করেছেন। ঝিকরগাছায় ষষ্ঠ…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা পাঁচ বছরেও চালু করা যায়নি সাতক্ষীরার একমাত্র ভারি শিল্প প্রতিষ্ঠান সুন্দরবন টেক্সটাইল মিল্স। ফলে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার যন্ত্রপাতি। এতে করে হতাশায় ভুগছেন চাকরি হারানো বিপুল সংখ্যক শ্রমিক। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে মিলটি আবারো চালুর দাবি বাস্তবায়ন কমিটিসহ শ্রমিকদের। তবে কর্তৃপক্ষের দাবি, পিপিটি’র মাধ্যমে চালুর চেষ্টা করা হচ্ছে মিলটি। সুন্দরবন টেক্সটাইল মিল্স সূত্রে জানা যায়, সাতক্ষীরার একমাত্র ভারি শিল্প প্রতিষ্ঠান এই মিলটি। ১৯৮৩ সালে সাতক্ষীরা শহর উপকণ্ঠের মাগুরা এলাকায় ৩০ একর জায়গায় স্থাপন করা হয় সুন্দরবন কেক্সটাইল মিলস। মিলটিতে একসময় দেড় হাজার শ্রমিক কাজ করতেন। মূল ইউনিট ও নীল কমল ইউনিটের আওতায় ৩৯ হাজারেরও বেশি টাকু ঘুরতো…

Read More

তালা সংবাদদাতা তালা উপজেলায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের সাথে নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে তাদের মনোনয়ন দাখিল করেন। সূত্র জানায়, এদিনে ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। রোববার (২১ এপ্রিল) সকালে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী উক্ত প্রার্থীরা অনলাইনে মনোনয়ন দাখিলের কাজও সম্পন্ন করেছেন। তালা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত দাখিল করেছেন তালা উপজেলার বর্তমান চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক “ভালোবাসা,ঐক্য,শান্তি,বন্ধন” এই শ্লোগানকে সামনে নিয়ে যশোরের মনিরামপুর উপজেলার ২নং কাশিমনগর ইউনিয়ের ইত্যা গ্রামে দেশে অবস্থানরত যুবক ও প্রবাসীদের নিয়ে “ইত্যা মানব কল্যান সংস্হা” নামে একটি সংগঠন আত্মপ্রকাশ ঘটেছে। গতকাল ২০শে এপ্রিল শনিবার রাত ১০ টার সময় ৪০ সদস্য নিয়ে এই সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। এতে সভাপতি মনোনীত করা হয় ইয়ামিন রেজা ও সাধারণ সম্পাদক মনোনীত করা হয় নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয় মুন্নাফ হোসেন কে। এই সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষ্যে গতকাল শনিবার রাতে ইত্যা আতাউর কপি হাউজ মোড়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্ঠা শরিফুল ইসলাম, তৈয়বুর রহমান,আবু তাহের,শেখ জিনারুল ইসলাম জিন্নাহ…

Read More

রাজগঞ্জ প্রতিনিধি প্রচণ্ড রোদ ও গরমের ভিতরে দিয়ে গরীবপুর শ্মশান মোড়ের পাশে তালরস বিক্রেতার বিক্রি বেড়েছে। গরমের কিছুটা স্বস্তি পেতে শিশু-তরুণ-বৃদ্ধ সববয়সীরাই বিকেল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত তালের রস পান করছেন। মনিরামপুর উপজেলা গরিবপুর গ্রাম শ্মশান মোড়ে হেদায়েতুল্লাহ প্রতিদিন গাছ থেকে রস সংগ্রহ করে এনে বিক্রি করে থাকেন। পেশায় কৃষক হেদায়েতুল্লাহ তীব্র গরমের এ মৌসুমে কিছু অর্থের প্রয়োজনের পাশাপাশি মানুষকে সুস্বাদু তালরসের স্বাদ দেয়ার জন্য প্রতিদিন রস বিক্রি করে থাকেন। প্রধান তরুণ-যুবকরাই তারা ক্রেতা। তবে সববয়সীরাই আসেন তাল রস পান করতে। তিনি বলেন প্রতিদিন ৫ থেকে ৬টি তালগাছ থেকে প্রায় ১০ থেকে ১৫ ভাড় রস হয়। প্রতি গ্লাস রস ১৫…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরার কলারোয়ায় স্বামী আজহারুল ইসলামের পুরুষাঙ্গ কেটে দ্বিতীয় স্ত্রী ঝর্ণা খাতুন আত্মহত্যা করেছেন। পারিবারিক কলহের জের ধরে শনিবার ভোররাতে কলারোয়ার পাঁচপোতা গ্রামে এঘটনা ঘটে। আজহারুল ইসলাম পাঁচপোতা গ্রামের বাসিন্দা। কলারোয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, আজহারুল ইসলামের দুই স্ত্রী। তার বড় স্ত্রীর নাম রাশিদা খাতুন ও ছোট স্ত্রীর নাম ঝর্না খাতুন। প্রথম স্ত্রীকে নিয়ে সম্প্রতি দ্বিতীয় স্ত্রী ঝর্ণা খাতুনের সাথে আজহারুল ইসলামের পারিবারিক দ্বন্দ্ব চলছিল। শনিবার রাতে আজহারুল ইসলামকে ভাতের সাথে ঘুমের ওষুধ খাইয়ে দেন ঝর্ণা খাতুন। পরে ঘুমন্ত স্বামী আজহারুল ইসলামকে হাত-পা বেঁধে তার পুরুষাঙ্গ কেটে নেন তিনি। একপর্যায়ে ঝর্ণা খাতুনও ঘুমের ওষুধ খেয়ে অজ্ঞান হয়ে পড়ে।…

Read More

নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা যশোরের রিকরগাছা উপজেলায় উপজেলা নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে একজন এবং ভাইস চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা নির্বাচন অফিসার শনিবার দুপুরে এ তথ্য দিয়েছেন। আজ রোববার (২১ এপ্রিল) মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। উপজেলা নির্বাচন অফিসার সৌমেন বিশ্বাস ছন্দ শনিবার দুপুরে জানান, অন লাইনের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান মনিরুল ইসলাম চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। ভাইস চেয়ারম্যান পদে সৈয়দ ইমরানুর রশিদ এবং কামরুজ্জামান মিন্টু মনোনয়নপত্র দাখিল করেছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আমেনা খাতুন, আছিয়া বেগম এবং জেসমিন সুলতানা মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামীকাল আরো ২ জন মনোনয়নপত্র দাখিল করবেন বলে জানা গেছে।…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় সংস্থার অফিসে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তস্বাধীন পত্রিকার সম্পাদক আবুল কালাম। সংস্থার সভাপতি দৈনিক বাংলার জেলা প্রতিনিধি আবু সাইদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক কালের চিত্রের প্রকাশক ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা ও জেলা পুলিশং কমিটির সভাপতি আবুল কালাম বাবলা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সংস্থার উপদেষ্টা এডভোকেট এবিএম সেলিম, দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক আমিনুজ্জামান বাবু, প্রভাষক ইদ্রিস। অনুষ্ঠানে আরো বক্তব্য…

Read More

শ্যামনগর প্রতিনিধি পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মধু আহরণ করতে গিয়ে বাঘের আক্রমণে মনিরুজ্জামান বাচ্চু গাজী (৪৫) নামে এক মৌয়াল নিহত হয়েছেন। শনিবার (২০ এপ্রিল) সকালে সাতক্ষীরা রেঞ্জের নোটাবেকী এলাকায় সুন্দরবনের ভিতরে মধু আহরণ করতে যেয়ে বাঘের আক্রমণের শিকার হন তিনি। নিহত বাচ্চু গাজী শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরা ডুমুরিয়া গ্রামের বাসিন্দা এবং ৪ সন্তানের জনক। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা নুরে আলম জানান, মনিরুজ্জামান চলতি মাসের ২ তারিখে মধু আহরণে সুন্দরবনে যান। শনিবার সকালে তিনি নোটাবেকী এলাকায় মধু সংগ্রহ করছিলেন। এ সময় হঠাৎ একটি বাঘ তাকে আক্রমণ করে গহীন বনে নিয়ে যেতে থাকে। মনিরুজ্জামানের সহকর্মীরা লাটি-সোটা নিয়ে বাঘের ওপর…

Read More

রাজগঞ্জ প্রতিনিধি  ‘তোমার হাতপাখার বাতাসে…. তীব্র এই গরমে আমজনতার মুখে গানের সুর বাজার সাথে সাথে খোজ পড়ে তালপাতার তৈরি হাতপাখার। এই হাতপাখা তৈরি করে ভাগ্য বদল করেছেন মনিরামপুরের রাজগঞ্জ অঞ্চলের বাজন্দরপাড়া গ্রামের বহু পরিবার। বৈশাখের এই প্রণ্ড খরতাপে হাতপাখার জুড়ি মেলা ভার। এ সময় তাই হাতপাখারও কদরও বেড়ে যায় অনেক। বাজন্দরপাড়ার বাসিন্দাদের এখন কাটচে মহাব্যস্ত সময়। হাতপাখা তৈরির কারিগর আলিফ ও তার স্ত্রীর মত গ্রামের অনেক নারী ও পুরুষ এখন প্রচন্ড গরমের জন্য হাতপাখা তৈরী করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। মনিরামপুর উপজেলা চালুয়াহাটি ইউনিয়নের ধোপাডাংগা গ্রামের বাজন্দার পাড়ায় ২০ থেকে ২৫ পরিবারের সদস্য জীবন ও জীবিকা তাগিদে তাল গাছ থেকে পাতা…

Read More