Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক গত কয়েক দিনে যশোরে লাগাতার তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। প্রচণ্ড তাপমাত্রার কারণে যশোরের বিভিন্ন স্থানে সড়কের বিটুমিন গলে যাচ্ছে। ডায়রিয়াসহ গরমজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। রোববার তিনটায় যশোরে তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আদ্রতা ছিল ৩০ শতাংশ। আগামী দুই-তিন দিন পর বৃষ্টি হতে পারে। এর আগের দিন শনিবার (২০ এপ্রিল) জেলায় তাপমাত্রা রেকর্ড হয় ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। লাগাতার প্রচণ্ড গরমে যশোরে বিভিন্ন সড়কের বিটুমিন গলে যাচ্ছে। এসব বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মাহবুব হায়দার খান বলেন, ‘রাস্তার বিটুমিন গলে যাচ্ছে মূলত তাপমাত্রার কারণেই। গত কয়েক দিন ধরে যশোরে…

Read More

মনিরামপুর সংবাদদাতা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক বাস চালককে মারধরের অভিযোগে ঘন্টাব্যাপি সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বাস ওভারটেকিং করার সময় লুকিং গ্লাস ভাঙার জেরে টোল আদায়কারী শ্রমিকদের সঙ্গে নিয়ে যবিপ্রবি’র বাস চালকে মারধর করা হয়। রোববার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে রাজারহাট-চুকনগর আঞ্চলিক সড়কের মণিরামপুর উপজেলার আটমাইল নামক স্থানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। জানা গেছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বহনকারী একটি বাস সকালে মণিরামপুর থেকে ছেড়ে যায়। রোববার যবিপ্রবি’র বিআরটিসি’র বাসটির চালক ছিলেন পিন্টু। বাসটি আটমাইল নামক স্থানে পৌছালে যবিপ্রবি’র…

Read More

বাংলার ভোর  যশোরে প্রবাহমান তীব্র তাপপ্রবাহে পথচলতি মানুষকে একটু স্বস্তি দেয়ার লক্ষ্যে আজ (রোববার) মিন্টু মটরসের উদ্যোগে জেল রোড শিক্ষা বোর্ড মার্কেটের সামনে পাঁচশত লিটার গ্লুকোস পানি বিতরণ করা হয়

Read More

বাংলার খেলা ডেস্ক কাজাখস্তানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে গত বছর৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছিলেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। এরই স্বীকৃতি পেলেন লন্ডন প্রবাসী এই অ্যাথলেট। জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও ফুটবলার রাকিব হোসেনকে পেছনে ফেলে জিতলেন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন-এর (বিএসপিএ) বর্ষসেরার পুরস্কার। যার আনুষ্ঠানিক নাম স্পোর্টস পারসন অব দ্য ইয়ার। জাতীয় ফুটবল দলের তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিন দর্শকের ভোটে পেয়েছেন পপুলার চয়েজ অ্যাওয়ার্ড। ১৯৬৪ সাল থেকে সেরা ক্রীড়াবিদ ও ক্রীড়া সংশ্লিষ্টদের পুরস্কৃত করে আসছে সংগঠনটি। বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজিবের সভাপতিত্বে জমকালো অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত…

Read More

লোহাগড়া সংবাদদাতা নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া-কুমড়ি সড়কে চলাচলকারী ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ডুবে একজন মহিলা যাত্রী নিহত হয়েছেন। নিহত ফিরোজা বেগম (৪১) লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের পূর্বপাড়ার এনামুল শেখের স্ত্রী। লোহাগড়া থানার দিঘলিয়া ইউনিয়নে কর্মরত পুলিশের বিট অফিসার অমিত বিশ্বাস দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার সকাল ১০ টায় নিহত ফিরোজা বেগম বাড়ি থেকে বের হয়ে দিঘলিয়া-কুমড়ি সড়কে চলাচলকারী একটি ইজিবাইকে করে দিঘলিয়ায় আসছিলেন। ইজিবাইকটি কুমড়ি পূর্ব পাড়ার ব্রিজের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। এ সময় ইজিবাইকের যাত্রী ফিরোজা বেগম পুকুরের পানিতে ডুবে অজ্ঞান হয়ে পড়েন। এলাকাবাসী তাকে দ্রুত উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে…

Read More

ইব্রাহীম সানা, পাইকগাছা চলমান তীব্র তাপদাহে ক্ষতিকর প্রভাব থেকে সাধারণ মানুষদেরকে সচেতন ও একটু স্বস্তি দিতে পাইকগাছার পৌর সদরে ভ্যানচালক, পথচারী ও ফুটপাতের দোকানদারদের মাঝে টুপি, খাবার স্যালাইন ও পানি বিতরণ করেছেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর সহ পৌর পরিবারের সদস্যবৃন্দ। রোববার দুপুরের পৌরসভার উদ্যোগে প্রখর রোদে পৌর চৌরাস্তা মোড়ে এ সকল উপকরণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র শেখ মাহবুবুর রহমান রঞ্জু, এসএম তৈয়বুর রহমান ও কবিতা রাণী দাশ, কাউন্সিলর আসমা আহম্মেদ, রবিশংকর মন্ডল, আলাউদ্দীন গাজী, গফ্ফর মোড়ল, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, সহকারী প্রকৌশলী লিটু শেখ, প্রধান সহকারী শেখ জিয়াউর রহমান, ইউডিএ উত্তম কুমার ঘোষ,…

Read More

পাইকগাছা প্রতিনিধি কয়েকদিনে টানা তাপদাহ চলছে দেশষুড়ে। খুলনায় তাপমাত্রা ৪১ ডিগ্রির উপরে উঠেছে। ঘর থেকে বের হলেই গরমে ঘেমে নাজেহাল। হেঁটে বা গাড়িতে করে এক স্থান থেকে অন্যস্থানে যেতে ঘাম ঝরছে শরীর থেকে। সাময়িক প্রশান্তি আর তৃষ্ণা মেটাতে কাঠফাটা রোদে শুকিয়ে যাওয়া গলা ভেজাতে রাস্তার পাশের দোকান থেকে ঠান্ডা শরবত বা জুস কিনে পান করছেন অনেকেই। অস্বাস্থ্যকর পরিবেশের এসব শরবত-জুস পানে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। পাইকগাছার পৌর বাজারের ব্যস্ত সড়কের মোড়ে, মার্কেটের সামনে, রাস্তার পাশে দাঁড়ানো লেবু পানি, আখের রস, বেলের শরবত, আম-পেয়ারা, তরমুজ, শসা, ডাবসহ নানা প্রকারের লোভনীয় ফল-ফলাদি। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রাস্তার মোড়ে মোড়ে ভ্যানে করে শরবত…

Read More

নড়াইল সংবাদদাতা নড়াইল সদর উপজেলার বাহিরগ্রামে মাছের ঘেরে ডুবে শিশু তিন্নি (৫) ও তানহা (৩) নামে আপন দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। শিশু দুটি সদর উপজেলার বাহিরগ্রামের নূর জালাল মোল্যার সন্তান। পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বাবা ও মায়ের সঙ্গে বাড়ির পাশে মাছের ঘেরে যায় তাদের দুই সন্তান তিন্নি ও তানহা। কাজের ফাঁকে বাবা নূর জালাল ঘের পাড়ের একটু দূরে এগিয়ে যান। এ সময় সন্তানদের ঘের পাড়ে রেখে তাদের মা বাড়িতে চলে আসেন। সন্ধ্যায় বাড়িতে না আসায় সন্তানদের খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে পরিবারের লোকজন মাছের ঘের থেকে শিশুসন্তানদের উদ্ধার করে নড়াইল সদর আধুনিক হাসপাতালে নিয়ে…

Read More

বেনাপোল প্রতিনিধি যশোরের শার্শা উপজেলার নাভারন সাতক্ষীরার মোড়ে সিটি হাসপাতালে ভুল চিকিৎসায় স্তন ক্যান্সারে আক্রান্ত রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। তিনি বেনাপোল পোর্ট থানাধীন  কাগজপুকুর গ্রামের কলোনী পাড়ার রেজাউল ইসলামের স্ত্রী। তার পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসার ফলে বুধবার রাতে তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যদের অভিযোগ, বুকে ব্যথার চিকিৎসার জন্য তাহেরা খাতুন প্রায়ই চিকিৎসকের কাছে যেতেন। অনেক পরীক্ষা-নিরীক্ষার পর অবশেষে চিকিৎসকরা জানান, তার স্তন ক্যান্সার হয়েছে। একপর্যায়ে নাভারণ সাতক্ষীরা মোড়ে অবস্থিত সিটি হাসপাতালের ডাক্তারের পরামর্শ নিতে গেলে অপারেশনের কথা বলেন ওই হাসপাতালের এমবিবিএস ডাক্তার সুজিত রায়। গত বুধবার  রাত ১০টার দিকে তাহেরা খাতুনকে অপারেশন রুমে নিয়ে যাওয়া হয়। এ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদরের দায়তলায় ভৈরব নদের উপর অবৈধভাবে পুননির্মাণাধীন সেতুর পাদদেশে ভৈরব নদ সংস্কার আন্দোলন যশোর এক সং বাংলার ভোর প্রতিবেদক যশোরের ভৈরব নদে নিয়ম লঙ্ঘন করে পাঁচ সেতুর নির্মাণকাজ অব্যাহত রয়েছে উল্লেখ করে এই নির্মাণ বন্ধসহ তিন দফা দাবিতে নির্মাণাধীন সেতুর পাদদেশে সংবাদ সম্মেলন করেছে ভৈরব নদ সংস্কার আন্দোলন কমিটি। রোববার দুপুরে যশোর সদরের দায়তলায় ভৈরব নদের উপর পুনর্নির্মাণাধীন সেতুর পাদদেশে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি অধ্যাপক আফসার আলীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্য রাখেন- ভৈরব নদ সংস্কার আন্দোলন যশোরের উপদেষ্টা ইকবাল কবির জাহিদ। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের নেতা জিল্লুর রহমান ভিটু। সংবাদ সম্মেলন…

Read More