Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)
  • সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
  • কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
  • যশোরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
  • যশোরে নেটিভ এনইসিটি সংস্থার মতবিনিময়
  • এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
  • সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
  • যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ১২, ২০২৩

দুদক কর্মকর্তাকে ‘মাতব্বর’ বললেন আ. লীগ নেতা

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ১২, ২০২৩
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা প্রতিনিধি
দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক দিবসে আমন্ত্রণ না পাওয়ায় সাতক্ষীরায় দুদক সহকারী পরিচালকের ওপর ক্ষিপ্ত তালা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার। গেল ৯ ডিসেম্বর তালা উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় তালা থানায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন দুদক কর্মকর্তা।
ভিডিওতে সনৎ কুমারকে বেশ উত্তেজিত দেখা যায়। দুদক খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেনের উদ্দেশ্য তাকে বলতে শোনা যায়, ইয়ার্কি পেয়েছেন আপনারা? দেশটা কি কিনে নিয়েছেন, আপনারা দুদকের মাতব্বর হয়েছেন।
দুদক কর্মকর্তা আওয়ামী লীগ নেতাকে বোঝানোর চেষ্টা করেন আমি কমিশনের নির্দেশে এসেছি। তখনও ক্ষিপ্ত ওই নেতাকে বলতে শোনা যায়, আমার উপজেলার কাজ করবেন আমি জানতে পারব না।
উপজেলা চেয়ারম্যানের এমন কাণ্ডে হতভম্ব হয়ে পড়েন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিনসহ উপস্থিত সবাই। তাকে থামানোর চেষ্টা করেন তালা থানার পরির্দশক তদন্ত এসএম সেলিম হোসেন।
ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন বলেন, অনুষ্ঠানে তাকে দাওয়াত না দেয়ায় তিনি একটু শোরগোল করেছেন।
তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অচিন্ত সাহা বলেন, কমিশন থেকে নির্দেশনা ছিল নির্বাচনের সময় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত না করতে। ব্যানারও কমিশন থেকে করে দেয়। সেখানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপজেলা চেয়ারম্যান এসে প্রথমে আমার ওপর তারপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দুদক সহকারী পরিচালকের ওপর ক্ষিপ্ত হয়ে উঠেন।
দুদকের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন জানান, একজন উপজেলা চেয়ারম্যান এমন ব্যবহার করতে পারেন না। এছাড়া আমাকে দোষারোপ করছে আমি বিএনপি-জামায়াতের লোক ডেকে এনেছি। অনুষ্ঠান আয়োজন করল উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এখানে আমি কি করলাম?
তিনি বলেন, ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ঘটনায় তালা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেবেন। তালা উপজেলা চেয়ারম্যান সনৎ কুমারকে বারবার কল করলেও তিনি কল রিসিভ করেনি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.