Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোরে অভয়নগরের নওয়াপাড়া হাইওয়ে পুলিশের হয়রানির প্রতিবাদে সোমবার সড়ক অবরোধ হয়েছে। অভয়নগর উপজেলাধীন যশোর-খুলনা মহাসড়কের বেঙ্গল গেইট এলাকায় অভয়নগরের নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের হয়রানির প্রতিবাদে পরিবহন শ্রমিকেরা রাস্তায় অবস্থান ধর্মঘট পালন করেন। বেলা এগারোটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। এ সময় যশোর-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে অভয়নগর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচা ও অভয়নগর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত হোসেন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে বেলা ১১টা ৪০ মিনিট থেকে আবার যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয় ও বিভিন্ন পরিবহন শ্রমিকরা অভিযোগ করে বলেছেন, অভয়নগর হাইওয়ে থানার সার্জেন্ট…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা স্বর্ণ আটকের ঘটনায় সাতক্ষীরা উপজেলা চেয়ারম্যান প্রার্থী আল ফেরদাউস আলফাসহ ৪ জনের নামে মামলা হয়েছে। ২০ এপ্রিল খুলনা শহরের জিরো পয়েন্ট এলাকায় মাসুম বিল্লাহ নামের এক যুবককে তল্লাশি করে ১২ পিস স্বর্ণের বারসহ আটক করে পুলিশ। এ ঘটনায় খুলনা লবণচরা থানার এসআই প্রদীপ বৈদ্য বাদী হয়ে মামলা করেন। মামলার প্রধান আসামি মাসুম বিল্লাহর স্বীকারোক্তিতে সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক সদস্য আল ফেরদাউস আলফাকে ২ নং আসামি, আলফার ভাই আলিম মেম্বারকে ৩ নং আসামি ও শাখরা গ্রামের আসাদুজ্জামান মিলনকে ৪ নং আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আরও ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আল ফেরদাউস আলফা আসন্ন উপজেলা…

Read More

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ঝিনাইদহে কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রকাশ কুমার (২৬) নামে এক নরসুন্দর ও ট্রাকের ধাক্কায় লিটন হোসেন (৪৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। জানা গেছে , রোববার দিবাগত রাত ২টার দিকে ঝিনাইদহের সুন্দরপুর স্টেশনের অদুরে প্রকাশ কুমার নামে এক নরসুন্দর ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। রাতে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী গোয়ালন্দ ট্রেনে তিনি কাটা পড়েন বলে স্থানীয়রা জানিয়েছেন। খবর পেয়ে সোমবার সকাল ১০টার দিকে রেল পুলিশ তার ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করে। নিহত প্রকাশ কোটচাঁদপুর পৌরসভাধীন সলেমানপুর গ্রামের বাসিন্দা। তিনি কালীগঞ্জ উপজেলার কালুকালি গ্রামের মামা বাড়ি বসবাস করতেন এবং তালেশ্বর বাজারে নরসুন্দরের কাজ করতেন। তবে স্থানীয়দের ধারনা…

Read More

অভয়নগর সংবাদদাতা তীব্র তাপদাহে তৃষ্ণার্ত মানুষের জন্য খাবার পানির সুব্যবস্থা করেছে যশোরের অভয়নগর উপজেলা প্রশাসন। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে প্রশাসনিক ভবনের নিচ তলায় পৃথক পানির ট্যাংক বসিয়ে ঠাণ্ডা বিশুদ্ধ সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। সোমবার দুপুরে সংশ্লিষ্টরা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদের নির্দেশনায় এ ব্যবস্থা করা হয়। পানি পানের জন্য রাখা হয়েছে কয়েকটি কাঁচের গ্লাস। তাপদাহে তৃষ্ণা মেটাতে বিনামূল্যে বিশুদ্ধ পানি পান করতে পারছেন সব শ্রেণির মানুষ। উপজেলা পরিষদে সেবা নিতে আসা বাঘুটিয়া গ্রামের আলাউদ্দিন সরদার পানি পান করে বলেন, অনেক দূর থেকে হেঁটে এসেছি। গরমে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। উপজেলা পরিষদে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক হারিয়ে যাওয়া শিশু কন্যাকে যশোর ও খুলনা জিআরপি পুলিশের সহযোগিতায় ফিরে পেল তার অভিভাবক। গত রোববার রাতে যশোর রেল স্টেশন থেকে হারিয়ে ভুল করে খুলনা গামি ট্রেনে উঠে হারিয়ে যায় হুমায়রা নামে ১০ বছরের শিশু কন্যা। হুমায়রা যশোর শহরের বেজপাড়া ভাঙরিপট্টি এলাকার আব্দুর রহিমের কন্যা। কন্যাকে ফিরে পেয়ে আব্দুর রহিমের পরিবার অনেক খুশি। গত রোববার সন্ধ্যায় যশোর স্টেশন থেকে ভুলক্রমে ট্রেনে উঠে হুমায়রা খুলনায় পৌঁছালে খুলনা জিআরপি পুলিশের চোখে পড়ে। একা একা চলাফেরা করতে দেখে সন্দেহ হয় খুলনা জিআরপি পুলিশের। পরে তাকে জিজ্ঞাসাবাদে ভুলক্রমে ট্রেনে উঠে খুলনায় পৌঁছেছে বলে সে জানায়। খুলনা জিআরপি থানার অফিসার ইনচার্জ মোশারফ…

Read More

শ্যামনগর প্রতিনিধি শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াহেদের উপস্থিতিতে সোমবার সকাল ১০ টায় সংবাদ সম্মেলন করে মনোনয়ন পত্র প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক শ্যামনগর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এড. মাসুদুল আলম দোহা। এ সময় ভাইস চেয়ারম্যান প্রার্থী মজনু ইলাহির মনোনয়ন পত্র প্রত্যাহারের বিষয়টিও নিশ্চিত করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, তারেক রহমানের নির্দেশনায় ও দলের স্থায়ী কমিটির সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে তিনি এবং মজনু নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জি এম লিয়াকত আলী, যুগ্ম-সম্পাদক আশেক ইলাহি মুন্না, যুগ্ম-সম্পাদক শেখ লিয়াকত আলী বাবু, ছাত্র বিষয়ক সম্পাদক খান আব্দুস সবুর,…

Read More

ইব্রাহীম সানা, পাইকগাছা সারা দেশের ন্যায় পাইকগাছা উপজেলাতেও বৈশাখের তীব্র দাবদাহে পুড়ছে পুরো এলাকা। কয়েক দিনের তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বিশেষ করে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। সকাল থেকেই ভ্যাপসা গরম পড়তে থাকে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সূর্যের প্রখরতা। তীব্র গরমে নির্মাণ শ্রমিক, মাটিকাটা শ্রমিক, ভ্যান চালক গরমে হা-হুতাশ করতে দেখা গেছে। রোদ ও গরমের তীব্রতা এতটাই বেশি যে, বাইরে কাজে বের হয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। জীবিকার তাগিদে উপায়ান্ত না পেয়ে তীব্র রোদেই কাজে বের হতে হয় খেটে খাওয়া মানুষদের। পৌরসভার বাসিন্দা ভ্যানচালক রবিউল বলেন, বৈশাখের এই তীব্র রোদের কারণে ভ্যান…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা আগামী ২৯ মে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. মশিউর রহমান বাবুর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় সাবেক এমপি এমএ জব্বারের বাসভবনে জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে জাতীয় পার্টি সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর শাখার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের জাপা মনোনীত চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান বাবু, পৌর জাতীয় পার্টির সভাপতি কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, সাধারণ সম্পাদক শেখ আবু সাদেক, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ…

Read More

কপিলমুনি প্রতিনিধি কপিলমুনি সিটি প্রেসক্লাবে জমি সংক্রান্ত বিষয়ে আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাইকগাছা উপজেলার নাছিরপুর গ্রামের শিবপদ পাল বলেন, পিতার মৃত্যুর পর ওয়ারেশসূত্রে পাওয়া নাছিরপুর মৌজার চার শতক জমি আমার সহোদর জবরদখলের চেষ্টা করে আসছে। ডোবা এই জমিটি আমি অনেক খর করে ভরাট করেছি। কিন্তু গত ১৩ মার্চ সকালে আমার ভাই পরিতোষ পাল, তার স্ত্রী মিনা পাল ও পুত্র মিঠুন পাল ওই জি দখলের চেষ্টা করে। এ সময় বাধা দিলে তারা আমাকে ও আমার পরিবারকে জীবননাশের হুমকি দেয়। ওই ঘটনায় পাইকগাছা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তারপর থেকে…

Read More

অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগরে শ্রমিকবাহী বাসের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রাইভেট কারের চালক ও মালিক গুরুত্বর আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার চেঙ্গুটিয়া গ্রামে মজুমদার ফুড প্রোডাক্টস মিলের সামনে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, প্রাইভেট কারের চালক মাগুরা সদরের মাজগ্রামের হুমায়ন মণ্ডল (৩৩) ও গাড়ির মালিক একই গ্রামের রিওন বিশ্বাস (৩১)। আহত দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ৭ টার দিকে যশোরগামী আকিজ জুট মিলের শ্রমিকবাহী বাসের সঙ্গে খুলনাগামী একটি সাদা রঙের প্রাইভেট কারের (ঢাকা মেট্রো গ-১৮-০২৩২) মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় প্রাইভেট কারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং…

Read More