বাংলার ভোর প্রতিবেদক গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তনের গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করা হচ্ছে। পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৭ এপ্রিল শনিবার (এ ইউনিট-বিজ্ঞান), ৩ মে শুক্রবার (বি ইউনিট-মানবিক) এবং ১০ মে শুক্রবার (সি ইউনিট-বাণিজ্য) ভর্তি পরীক্ষা যথাসময়েই অনুষ্ঠিত হবে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপে জিএসটি গুচ্ছভুক্ত বিশ^বিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে মর্মে গুজব ছড়ানো হয়। এরই প্রেক্ষিতে শিক্ষার্থী-অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটি ‘পরীক্ষার তারিখ পরিবর্তন’ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। ভর্তি পরীক্ষা পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী যথাসময়েই অনুষ্ঠিত হবে।…
Author: banglarbhore
নড়াইল সংবাদদাতা নড়াইলে ইতি বেগম (৪০) নামে একজন ইমামের স্ত্রীর গলা কাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে সদর উপজেলার গোবরা গ্রামে নিজের ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইতি গোবরা গ্রামের মাওলানা শফিকুল ইসলামের স্ত্রী। শফিকুল লোহাগড়া উপজেলার মোচড়া বায়তুন নূর জামে মসজিদের ইমাম। ঘটনার পর থেকে ওই বাড়ির ভাটাটিয়া পলাতক। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, স্বামী শফিকুল ইসলাম লোহাগড়া উপজেলার মোচড়ার মসজিদে ইমামতি করায় স্ত্রী ইতি বেগম গোবরায় বাড়িতে একা থাকতেন। শফিকুল মাঝে-মধ্যে বাড়িতে আসতেন। শফিকুলদের বাড়িতে বাগেরহাটের ফকিরহাট এলাকার দিনমজুর মনিরুল মোল্যা ভাড়া থাকতেন। মাস দুয়েক আগে মনিরুল তার পরিবারকে গ্রামের বাড়ি পাঠিয়ে ওই ভাড়া…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও ৩৫ মামলার আসামি জাফরকে হেরোইনসহ আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। রোববার মধ্যরাতে শংকরপুর আশ্রম রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা দুই সহযোগি পালিয়ে যায়। এ ঘটনায় তিনজনকে আসামি করে কোতোয়ালি থানার এসআই অমিত কুমার দাস বাদী হয়ে মামলা করেছেন। জাফর শংকরপুর আশ্রম রোড এলাকার বাসিন্দা। অপর পলাতক আসামিরা হলেন, শংকরপুর মহিলা মাদ্রাসা এলাকার আসিফ ও হাজারীগেটের তানভীর। পুলিশ জানায়, তাদের কাছে খবর আসে রোববার রাতে ওই এলাকায় একদল যুবক হেরোইন নিয়ে অবস্থান করছেন। তাৎক্ষণিক পুলিশের একটি টিম ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে…
বাংলার ভোর প্রতিবেদক সাইবার সিকিউরিটি, চাঁদাদাবি ও মানহানির অভিযোগে দায়ের করা মামলায় যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক একেএম সফিকুল আলম চৌধুরী। অভিযুক্ত বিপুল যশোর শহরের পুরতন কসবা ঘোষপাড়ার জবেদ আলীর ছেলে। মামলার বাদী যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। মামলার অভিযোগে জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি বেলা সোয়া একটার দিকে বাড়ি থেকে বের হওয়ার পথে ডিআইজি রোডে বিপুলের সাথে দেখা হয় যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের। আনোয়ার হোসেন বিপুল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে…
ঝিকরগাছা সংবাদদাতা যশোরের ঝিকরগাছা উপজেলার ৪নং গদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিন্স আহমেদের বিরুদ্ধে লাঞ্ছিতের শিকার এবং চাবি কেড়ে নেয়ার অভিযোগ করেছেন ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা হাসান রেজা। সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন গদখালী গ্রামের ওই উদ্যোক্তা। অবশ্য চেয়ারম্যান উদ্যোক্তাকে লাঞ্ছিতের ঘটনা অস্বীকার করেছেন। উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল সোমবার বিকেলে একটি অভিযোগ পেয়েছেন বলে জানিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ৪নং গদখালী ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণের পর থেকে চেয়ারম্যান প্রিন্স আহমেদ বিভিন্ন সময় উদ্যোক্তা হাসান রেজাকে দিয়ে অনৈতিক কার্যক্রম পরিচালনার চেষ্টা করে ব্যর্থ হন। এরপর চেয়ারম্যান অবৈধভাবে নতুন উদ্যোক্তা হিসেবে ফতেপুর গ্রামের নাসির উদ্দিনকে…
বেনাপোল প্রতিনিধি যশোরের শার্শায় গোগা সীমান্ত দিয়ে জুতার ভিতরে বিশেষ কায়দায় লুকায়িত ৬টি সোনার বার ভারতে পাচারকালে একজনকে আটক করেছে বিজিবি। খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার রাতে গোগা সীমান্তের পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের সামনে থেকে ওই পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটক পাচারকারি চয়ন হোসেন (১৮) শার্শা উপজেলার গোগা গাজিপাড়ার বাসিন্দা। বিজিবি কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোগা ক্যাম্পের বিজিবির টহলদল সীমান্তের মেইন পিলার ১৭ এর ৭ এস এর ৪২ আর পিলার হতে ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোগা পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের সামনে গোপনে অবস্থান করে। ওই সময় সোনা পাচারকারি…
পাইকগাছা প্রতিনিধি পাইকগাছায় শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত খাবার পানি সংরক্ষণের জলাধার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) সংসদ সদস্য মো. রশীদুজ্জামান। সোমবার দুপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক আয়োজিত জলাধার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ওসি ওবাইদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমিরণ সাধু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু ও যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আ. রাজ্জাক মলঙ্গী। স্বাগত বক্তৃতা করেন, জনস্বাস্থ্য প্রকৌশলী আমিনুল ইসলাম। উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্তীর সঞ্চালনায় বক্তৃতা করেন, ইউপি চেয়ারম্যান আ. কালাম আজাদ, রিপন কুমার মন্ডল, কেএম আরিফুজ্জামান তুহিন, শেখ জিয়াদুল ইসলাম…
বাংলার ভোর প্রতিবেদক ট্রেনে কাটা পড়ে প্রকাশ দাস (২৭) নামে দুই সন্তানের জনক নিহত হয়েছেন। ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামি বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কেটে তিনি নিহত হন। নিহত প্রকাশ দাস ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কালুখালী গ্রামের বাসিন্দা। সোমবার সকালে উপজেলার সুন্দরপুর রেল স্টেশন এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কেটে তিনি নিহত হন। সংবাদ শুনে যশোর জিআরপি পুলিশের ইনচার্জ এস আই মনোতোষ বিশ্বাস ঘটনাস্থলে পৌঁছে নিহতের পরিবারের সাথে কথা বলেন। দুর্ঘটনায় নিহত প্রকাশ দাস সম্পর্কে ইনচার্জ এসআই মনোতোষ বিশ্বাস জানান, দীর্ঘদিন ধরে প্রকাশ দাস মানসিক ভারসাম্যহীনতায় জীবন যাপন করছিলেন। সোমবার সকাল আটটার দিকে তিনি ওই এলাকার রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময়…
বাংলার ভোর প্রতিবেদক উত্তম কৃষি চর্চা অবলম্বন, প্রক্রিয়াজাতকরণ ও কৃষি পণ্যের রপ্তানিমুখি বাজার সৃষ্টির লক্ষ্যে যশোরে দিনব্যাপি আঞ্চলিক বিপণন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার যশোর শহরের একটি অভিযাত হোটেলের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কৃষির সাথে জড়িত বিভাগের সকল পর্যায়ের উদ্যোক্তাদের নিয়ে এই কর্মশালার আয়োজন করে কৃষি বিপণন অধিদপ্তরের পার্টনার প্রকল্প ‘ডিএএম অংগ’। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ করিম। এ সময় তিনি বলেন, ‘কর্মশালায় দানাদার শস্য, নির্ধারিত ফলের জাত, শাকসবজি, অপ্রচলিত ফসল ও প্রক্রিয়াজাতকৃত পণ্য সংশ্লিষ্ট মার্কেট সৃষ্টিসহ আ্যক্টরস বিজনেস স্কুল গঠন এবং অংশিজনের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে কৃষি বিপণন অধিদপ্তর। যারা আম, কাঁঠাল, আলু,…
♦ কোচিং সেন্টার তো আমাদের অনুমতি নিয়ে চালু হয় না। আমাদের হাতে কোন নিয়ন্ত্রণ থাকে না- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ♦ ছোট রুমে মানুষের সংখ্যা অনেক বেশি থাকে। স্কুলের ক্লাস রুমগুলো অপেক্ষাকৃত বড়। কোচিং এ অসুস্থ হওয়ার ভয়টা বেশি থাকে- সচেতন নাগরিক কমিটি যশোরের সভাপতি স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ সকাল ৮টা। ঘুম থেকে উঠেই কোচিং এ যাওয়ার জন্য তৈরি হচ্ছে সাকিব। বেলা বাড়ার সাথে সাথে বাইরে প্রচন্ডণ্ড রোদ ও তাপ বাড়ে। তাই মা মনে করে ছেলের স্কুল ব্যাগে ছাতা আর এক বোতল ঠাণ্ডা পানি…
