তালা সংবাদদাতা খুলনা-সাতক্ষীরা মহাসড়ক সংলগ্ন তালা উপজেলার মির্জাপুর নামক স্থানে ১১.২৬ একর (প্রায় ৩৪ বিঘা) সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেল ৫ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেনের নেতৃত্বে উপজেলা ভূমি অফিস এবং পাটকেলঘাটা ইউনিয়ন ভূমি অফিসের যৌথ অভিযান চালিয়ে এসব জমি উদ্ধার করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন জানান, ১৯৬০ থেকে ১৯৬২ সালের মধ্যে সরকারের পক্ষ থেকে উক্ত জমি অধিগ্রহণ করা হয়। অধিগ্রহণের পর থেকে অবৈধ দখলদাররা উক্ত জমি দখল করে রেখেছিল। মঙ্গলবার বিকালে অভিযানের মাধ্যমে দীর্ঘদিন অবৈধ দখলে থাকা হয়ে ১১.২৬ একর জমি…
Author: banglarbhore
চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় ১১ বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত রবিউল ইসলামকে (৪৪) আটক করে পুলিশ। সোমবার (২২ এপ্রিল) রাতে উপজেলার জগদীশপুর ইউনিয়নের স্বর্পরাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রবিউল উপজেলার পাতিবিলা ইউনিয়নের বড় নিয়ামতপুর গ্রামের মৃত শাহাদৎ হোসেন মণ্ডলের ছেলে ও পেশায় ভ্যানচালক। জানা যায়, মেয়েটি অভিযুক্ত রবিউল ইসলামের পাশাপাশি ঘরে বসবাস করতো। সোমবার রাতে রবিউল ইসলামের স্ত্রী ও মেয়েটি রবিউল ইসলামের ঘরের বারান্দায় শুয়ে ঘুমাচ্ছিল। স্ত্রী ঘুমিয়ে পড়লে রবিউল ইসলাম শিশুটিকে মোবাইলের নাম্বার বের করার কথা বলে ঘরের ভেতরে ডেকে নেয়। এ সময় শিশুটির মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। এতে শিশুটি রক্তক্ষরণ হয়ে অসুস্থ…
বেনাপোল থেকে রাজু আহমেদ শার্শা আওয়ামী লীগের ত্যাগি নেতা আলহাজ্ব নুরুজ্জামানের যোগ্য সহদর মুজিব আদর্শের পরীক্ষিত সৈনিক ও রাজপথের লড়াকু ব্যক্তিত্ব শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদকে উপজেলা চেয়ারম্যান হিসাবে দেখতে চান উপজেলার সাধারণ মানুষ। আসন্ন উপজেলা নির্বাচন নিয়ে সাধারণ ভোটারদের সাথে বিভিন্ন চা স্টলে, মুদি দোকানের আলোচনায় সকলের অভিমত উপজেলা চেয়ারম্যান হিসেবে যোগ্য প্রার্থী যুবলীগের সভাপতি অহিদুজ্জামান। তিনি ছাড়া যারা মনোনায়নপত্র জমা দিয়েছেন তারা প্রায় সকলেই বিতর্কিত। শার্শার সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান মিন্নু এমনিতেই বয়স হয়েছে। তারপর উনি একাধিক দল বদলের খেলায় পারদর্শী। এদিকে পরিচ্ছন্ন শিক্ষিত মার্জিত বর্তমান আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাভারন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইব্রাহীম…
♦ বিচারকের বাবা পেয়েছেন বয়স্ক ভাতা ♦ প্রতিবন্ধী না হয়েও পাচ্ছেন ভাতা কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসে বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার কার্ড প্রদানে অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশনা অমান্য করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এ সকল ভাতা প্রদান করছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা। তথ্য নিয়ে জানা গেছে, সম্প্রতি উপজেলা সমাজসেবা কর্মকর্তা উপজেলার ১নং সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার কার্ড প্রদান করেন। যা নিয়ে ইউনিয়ন জুড়ে চলছে সমালোচনার ঝড়। ইউনিয়নের ডুমুরতলা গ্রামের আনসার আলীকে সরকারি নির্দেশনা অমান্য করে দেয়া হয় বয়স্ক ভাতা কার্ড। আনসার আলী ২০১৮ সালের ১৫ মার্চ পর্যন্ত ঝিনাইদহ ডিসি অফিসের প্রসেস সার্ভেয়ার…
মাগুরা প্রতিনিধি মাগুরার চার উপজেলাতে দুই ধাপে নির্বাচন সম্পন্ন হবে। ২৩ এপ্রিল মাগুরা সদর ও শ্রীপুর উপজেলাতে প্রতিক বরাদ্দ হয়েছে। নির্বাচন ৮ মে। মহম্মাদপুর ও শালিখাতে যাচাই-বাছাই সমপন্ন হয়েছে। নির্বাচন ২১ মে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে মাগুরা সদর ও শ্রীপুর উপজেলাতে প্রতিক বরাদ্দ হয়েছে। প্রথম পর্যায় মাগুরা সদর ও পরে শ্রীপুর উপজেলার প্রতিক বরাদ্দ ও নির্বাচনী আচার-আচরণ বিষয়ে আলোচনা হয়। সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ৫ জন, পরুষ ভাইস চেয়ারম্যান ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জন, মোট ১২ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ৪ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ ৭ জন,…
তালা প্রতিনিধি তালায় অগ্নিকাণ্ডে ১৩ বসতঘর পুড়ে গেছে। সোমবার রাতে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ধলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। সাতক্ষীরার ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। সাতক্ষীরার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ শিমুল রানা বলেন, সোমবার রাতে আগুন লাগলে স্থানীয়রা নেভানোর চেষ্টা করেন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় সাতটি বসত বাড়ি, ছয়টি রান্নাঘর গোয়ালঘরসহ ১৩টি ঘর পুড়ে যায়। আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। স্থানীয় ইউপি সদস্য মো. আলাউদ্দীন জানান, ধলবাড়িয়া গ্রামের…
রাজগঞ্জ প্রতিনিধি মণিরামপুর উপজেলা রাজগঞ্জ, নেংগুড়াহাট এলাকার মাঠে মাঠে শুরু হয়েছে নতুন ধান কাটার মহোৎসাব। দিগন্তজোড়া প্রান্তরে সোনালী ঢেউ। বৈশাখের উত্তাল বাতাসে পাকা ধানের শীষের দোলায় মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এর মাঝেই দেখা গেলো কাস্তে হাতে ব্যস্ত কৃষকরা ধান কাটতে। মাঠের পর মাঠ এখন সোনালি রঙের পাকা ধানে ভরে আছে যতদূর চোখ যায়। ফসলের ক্ষেতে ধান কাটার ধুম পড়েছে। মণিরামপুর উপজেলা চালুয়াহাটি ইউনিয়নসহ বিভিন্ন গ্রামের মাঠে মাঠে পাকা ধান কেটে গোলায় তুলতে ব্যস্ত কৃষাণীরা। কোনো কোনো ক্ষেতে কৃষক ধান কাটছেন, আবার কোনো কোনো ক্ষেতের ধান। এখনও পুরোপুরি পাকেনি কৃষকেরা কেউ ধান কাটছেন, কেউ বাঁধছেন আঁটি। আবার কেউবা ঘাড়ে…
বাংলার ভোর ডেস্ক রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন মধ্যপ্রাচ্যের দেশ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সোমবার বিকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. সাহাবউদ্দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের জানুয়ারিতে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে এটিই প্রথম উচ্চপর্যায়ের রাষ্ট্রীয় সফর। আর গত দুই দশকের মধ্যে কাতারের কোনো আমিরের বাংলাদেশে এটিই প্রথম সফর। সবশেষ ২০০৫ সালে কাতারের তখনকার আমির হামাদ বিন খলিফা আল থানি বাংলাদেশে এসেছিলেন। মঙ্গলবার প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের আমিরের সঙ্গে প্রথমে একান্ত বৈঠক এবং পরে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এরপর রাষ্ট্রপতি…
বাংলার ভোর ডেস্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী গড়তে যুদ্ধে ব্যবহৃত অর্থ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ও বিশ্বকে রক্ষায় ব্যয়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, ‘একটি কথা না বলে পারছি না, এই যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সেগুলো জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় যদি ব্যয় করা হতো তাহলে বিশ্ব রক্ষা পেতো।’ এ জন্য তিনি ছয়টি প্রস্তাব রাখেন। প্রধানমন্ত্রী সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ন্যাশনাল অ্যাডাপটেশন প্ল্যান (ন্যাপ) এক্সপো-২০২৪’ এবং ‘বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (বিসিডিপি)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। সরকারপ্রধান বলেন, ‘আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ…
মণিরামপুর সংবাদদাতা আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন যশোরের মণিরামপুর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান নাজমা খানম। সোমবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন তিনি তার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা কল্লোল বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন। মনোনয়ন প্রত্যাহারের বিষয়ে জানতে উপজেলা চেয়ারম্যান নাজমা খানমকে একাধিকবার মোবাইলে ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি। তবে এ বিষয়ে নাজমা খানমের ছেলে আসিফ খান অভি বলেন, নির্বাচন করার মত টাকা আমাদের হাতে নেই। এ জন্য মা মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। তবে তিনি কাউকে সমর্থন দিচ্ছেন না। নাজমা খানম মণিরামপুরে উপজেলা পরিষদে দুই বার মহিলা ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যানের দায়িত্ব পালন…
