Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোর উপশহরে এক গাড়ির চাপায় অপর গাড়ির হেলপার নিহত হয়েছেন। বুধবার রাত ৯ টার দিকে যশোর উপশহর খাজুরা বাসস্ট্যান্ড এ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন বাঘারপাড়ার খাজুরা বাজার এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯ টার দিকে খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা চট্টগ্রামগামী সৌদিয়া ও ঢাকাগামী সোহাগ পরিবহণের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বড় ভাই ইমরান জানান, সোহাগ পরিবহনের ওই বাসে তিনি সুপারভাইজার ও তার ছোট ভাই নয়ন হেলপার হিসেবে চাকরি করে। ঘটনার রাতে বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রীবাহি বাসটি যাচ্ছিলো। পথিমধ্যে উপশহর নিউমার্কেট কাউন্টার থেকে যাত্রী নেয়ার জন্য বাসটি দাঁড়িয়ে ছিলো। স্থানীয় হানিফ পরিহনের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে প্রেমিকাকে শ্বাসরোধ করে হত্যা করেছে এক প্রেমিক। কিন্তু শেষ রক্ষা হয়নি তার। ডিবির অভিযানে প্রেমিককে আটক করা হয়েছে। এরআগে বুধবার সকালে যশোর সদর উপজেলার বুকভরা বাওড়ের পাশ থেকে প্রেমিকা মিতুর লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানায়, বুধবার সকালে শাড়ি পড়া এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে। এসময় তার কাছে একটি মোবাইল ফোন পাওয়া যায়। পরবর্তিতে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। ডিবির এসআই খান মাইদুল ইসলাম রাজীব জানান,নিহত মিতু এক সময় মুসলমান ছিলেন। বাড়ি সাতক্ষীরার পাটকেলঘাটায়। তার নাম ছিলো খাদিজা। পরে তিনি ধর্মান্তরিত হয়ে হিন্দু ধর্মগ্রহণ করেন। তার এলাকার এক যুবকের সাথে তিনি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোর উপশহর ৬ নং সেক্টর এলাকার মো. জলিলের ছেলে আহাদ আলী (১৬)। মঙ্গলবার দুপুরে অনুমানিক দেড় টার সময় উপশহর এলাকার কাজীর পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়। অপরদিকে গরমে স্ট্রোক জনিত কারণে দুই যুবকের মৃত্যু হয়েছে। যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক পারভেজ হোসেন গরমে স্ট্রোক করে মারা গেছেন। এছাড়া উপশহর ৭ নং সেক্টর এলাকার বদু মিয়ার ছেলে রুবেল হোসেন(৩০) অতিরিক্ত গরমে স্ট্রোক জনিত কারণে মারা গেছেন। হঠাৎ করে দুপুর বেলা রুবেলের শরীর খারাপ। পরিবারের লোকজন তাকে যশোর ২৫০ শয্যা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের কেশবপুর ও মণিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান। মঙ্গলবার সকালে জেলা নির্বাচন অফিসের হল রুমে দুই উপজেলার মোট ২৭ জন প্রার্থীর মাঝে এই প্রতীক বরাদ্দ করা হয়। এর মধ্যে কেশবপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৭জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মনিরামপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬জন প্রার্থী রয়েছেন। কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আব্দুল্লাহ-নূর-আল আহসান দোয়াত কলম, এসএম মাহাবুবুর রহমান মোটর সাইকেল, কাজী মুজাহিদুল ইসলাম হেলিকপ্টার, নাসিমা আক্তার সাদেক…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল গণসংযোগ করেছেন। মঙ্গলবার তিনি উপজেলার কচুয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সাধারণ ভোটারদের মধ্যে প্রচারণা চালান। এর আগে রোববার ও সোমবার আনোয়ার হোসেন বিপুল দেয়াড়া ও চুড়ামনকাটি ইউনিয়নের সব ওয়ার্ডে গণসংযোগ করেন। গত ১৭ এপ্রিল যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ মে যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচন। সেই নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে গণসংযোগ শুরু করেছেন বর্তমান ভাইস চেয়ারম্যান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল। মঙ্গলবার বিপুল কচুয়া ইউনিয়নের কচুুয়া, দেয়াপাড়া, মালিডাঙ্গা, রায়মানিক,…

Read More

বাঘারপাড়া সংবাদদাতা ইজিবাইক, নছিমন, করিমন, আলমসাধু মহাসড়কে চলাচল নিষিদ্ধ থাকা সত্ত্বেও বাঘারপাড়ার তুলারামপুর হাইওয়ে থানার ওসি শওকত হোসেনের টোকেনের মাধ্যমে এই মহাসড়কে চলাচল বৈধতা পেয়েছে। বিভিন্ন তথ্যানুসন্ধানে জানা গেছে গত ছয় মার্চ তারিখে হাইওয়ে থাানর ওসি যোগদান করার পর থেকে রাস্তায় বেপরোয়াভাবে চাঁদাবাজি শুরু হয়েছে। এই ব্যাপারে একাধিক যান চালকের সাথে কথা হয়। তাদের ভাষ্য, তিনি প্রতিনিয়ত রাস্তায় বিভিন্ন স্থানে অবৈধ গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। অথচ অবৈধ যানবহনগুলো আটক করে তাদের মামলার ভয়ভীতি দেখিয়ে টোকেনের মাধ্যমে মাসিক চুক্তি গাড়ি প্রতি ৬ শত টাকা নির্ধারণ করেন। এ ছাড়া যশোর-নড়াইল মহাসড়কের ছাতিয়ান তলা, চাড়াভিটা, ধলগা রাস্তার মোড়, ভিটাবল্যা, ভাংগুড়া ও তুলারামপুর…

Read More

কেশবপুর প্রতিনিধি যশোরের কেশবপুরে প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে পেটের দায়ে কাজে বের হওয়া ভ্যানচালক, শ্রমিকসহ নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন পৌর কাউন্সিলর আব্দুল হালিম মোড়ল। মঙ্গলবার দুপুরে তিনি শহরের বকুলতলা, পাইলট স্কুল মোড় এলাকাসহ বিভিন্ন স্থানের শ্রমজীবীদের মাঝে এবং পৌরসভার আট নম্বর ওয়ার্ডের পাঁচটি মসজিদ ও তিনটি মন্দিরে প্রায় ৪ হাজার পিস খাবার স্যালাইন বিতরণ করেন। কেশবপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর বিএনপির সাংগঠনিক স¤পাদক আব্দুল হালিম মোড়ল ব্যক্তিগত উদ্যোগে ওই খাবার স্যালাইন বিতরণ করেছেন বলে তিনি জানান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান, পৌরসভার আট নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ স¤পাদক আলী হোসেন, জজ আলী খান,…

Read More

কেশবপুর প্রতিনিধি যশোরের কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে অংশ নেয়া ১৪ জন প্রার্থীর মাঝে মঙ্গলবার প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। যশোরের সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আনিছুর রহমান প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। নির্বাচনে ৭ জন চেয়ারম্যান, ৫ জন ভাইস চেয়ারম্যান ও ২ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতীক বরাদ্দ পাওয়া চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী হলেন, নাসিমা আকতার সাদেক (শালিক প্রতীক), মফিজুর রহমান (ঘোড়া), এস এম মাহবুবুর রহমান (মোটর সাইকেল), কাজী মুজাহীদুল ইসলাম (হেলিকপ্টার), আব্দুল্লাহ-নূর-আল আহসান (দোয়াত-কলম), ওবায়দুর রহমান (জোড়া ফুল) ও ইমদাদুল হক (আনারস)। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে- পলাশ কুমার মল্লিক (উড়োজাহাজ),…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের চৌগাছা উপজেলা পরিষদ নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। চেয়ারম্যান প্রার্থী তিনজনের মধ্যে আপন চাচা-ভাতিজা রয়েছেন। মঙ্গলবার দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে শার্শা-ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা নির্বাচন-২০২৪ এর রিটার্নিং কর্মকর্তা ও যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা দেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান এবং তার আপন ভাতিজা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম সাইফুর রহমান বাবুল। আগামী ২১ মে ২য় ধাপে যশোরের চৌগাছা, শার্শা ও ঝিকরগাছা উপজেলা পরিষদের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারপিটের অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। শহরের চোপদার পাড়ার মোল্লা জাহিদ হোসেনের মেয়ে সাদিয়া জাহিদ যুথি (২৬) সোমবার ২২ এপ্রিল রাতে মামলা করেন। মামলায় তিনি খুলনা জেলার ডুমুরিয়া থানার আরাজি সাজিয়ারা গ্রামের রাশেদ আলী খানের ছেলে বর্তমানে পাইকগাছা ভূমি অফিসে চেইন ম্যান হিসেবে কর্মরত আরিফুল ইসলাম খানকে (৩৬) আসামি করেন। মামলঅয় তিনি বলেন, আসামি যৌতুকলোভী প্রকৃতির লোক। ২৩ সালের ২৬ আগস্ট পারিবারিক দেখাশুনার মাধ্যমে উভয় পক্ষের সম্মতিক্রমে আসামির সাথে আমার ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ হয়। এরপর পাইকগাছা থানাধীন বাতিখালী নামক স্থানে ভাড়া বাসায় ঘর সংসার করাকালে আসামি বিভিন্ন সময়ে আমার কাছে যৌতুক বাবদ…

Read More