Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)
  • সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
  • কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
  • যশোরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
  • যশোরে নেটিভ এনইসিটি সংস্থার মতবিনিময়
  • এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
  • সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
  • যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ১৯, ২০২৩

বেনাপোলে লিটনের নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ১২

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ১৯, ২০২৩
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় নেমে যশোর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী বেনাপোল পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটন হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তিনিসহ ১২ জন নেতাকর্মী আহত হন বলে দাবি করা হয়।
গতকাল সকালে বেনাপোল বন্দর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় যশোর-বেনাপোল মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল।
খবর পেয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
স্বতন্ত্র প্রার্থী লিটন দাবি করেন, সকালে বেনাপোল বন্দরের দুই নম্বর গেটের সামনে নির্বাচনী প্রচারণায় গেলে হঠাৎ বেনাপোল স্থলবন্দরের শ্রমিক নেতা রশীদ ও রাজু সর্দার তাদের ওপর চড়াও হয়ে গালিগালাজ করতে থাকেন। এ সময় প্রতিবাদ করলে তাদের মারধর করা হয়। এ সময় তিনিসহ সঙ্গে থাকা ১২ জন নেতাকর্মী আহত হন।
তিনি বলেন, আমি কৌশলে পার্শ্ববর্তী একটি বাড়িতে গিয়ে আশ্রয় নিই। আমার বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে নৌকার প্রার্থীর পক্ষে ও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে দফায় দফায় প্রতিবাদ মিছিল করেন বন্দরের শ্রমিক ও আওয়ামী লীগ নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের একপর্যায়ে বন্দর এলাকায় কয়েকজন শ্রমিক স্বতন্ত্র প্রার্থী লিটনের ওপর চড়াও হন। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী তিন শ্রমিককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন। এছাড়া সবাইকে সুষ্ঠুভাবে প্রচারণা চালানোর আহ্বান জানানো হয়েছে। ।
পরে হামলার প্রতিবাদে বেনাপোল বাজারে স্বতন্ত্র প্রার্থী লিটন ও তাঁর কর্মীরা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় তাঁরা হামলাকারীদের শাস্তি দাবি করেন।
সমাবেশে প্রার্থী লিটন বলেন, ভোটাররা আমাকে ভোট দিতে চান। কিন্তু সন্ত্রাসীরা আমার সমর্থকরা যাতে ভোটকেন্দ্রে না যায় সে জন্য এখন থেকেই হুমকি দিচ্ছে। আমি এ আসনে নিরপেক্ষ ভোট হওয়ার জন্য প্রধান নির্বাচন কামশনারের হস্তক্ষেপ কামনা করছি।
বেনাপোল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (৯২৫) সাধারণ সম্পাদক অহিদুজ্জামান অহিদ বলেন, ‘বিগত দিনের কর্মকাণ্ডের জন্য বন্দরের শ্রমিকরা তার (স্বতন্ত্র প্রার্থী লিটন) ওপর রাগান্বিত ছিল। সে আমাদের সাথে আক্রোশমূলক ব্যবহার করছে। যারা মার খেয়েছে, যাদের মারা হয়েছে, যাদের গালিগালাজ করেছে, একজন সংসদ সদস্য প্রার্থী হিসেবে তার কাছ থেকে এটা কাম্য নয়।’
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন বলেন, ‘আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। বেনাপোলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তিনজনকে জরিমানা করা হয়েছে। আমরা তাদের সতর্ক করেছি। এখন পরিস্থিতি স্বাভাবিক।’

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.