কেশবপুর (পৌর) প্রতিনিধি যশোরের কেশবপুরে ৫৬১তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের পরিচালনায় ও উপজেলা স্কাউটসের উদ্যোগে পৌর শহরের প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে এ কোর্সের আয়োজন করা হয়। উপজেলা স্কাউটসের সাধারণ স¤পাদক দীন ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রশীদ, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের সহকারি পরিচালক দয়াময় হালদার, কোর্স স্টাফ গৌতম হালদার, উপজেলা স্কাউটসের কমিশনার নূরুল ইসলাম খান, সহসভাপতি শাহিনুর রহমান প্রমুখ। কোর্স পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন যশোর জেলা স্কাউটসের সাধারণ…
Author: banglarbhore
কেশবপুর প্রতিনিধি যশোরের কেশবপুরে প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে পেটের দায়ে কাজে বের হওয়া শ্রমজীবী মানুষের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা জুয়েলার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে শহরের ত্রিমোহিনী মোড়ে ভ্যানচালক, শ্রমিক, দিনমজুরসহ নিম্ন আয়ের এক হাজার ৫৫০ জন শ্রমজীবী মানুষকে ওই খাবার স্যালাইন ও পানি দেয়া হয়। উপজেলা জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কনক কুমার সেনের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মনোরঞ্জন দে, সহসভাপতি তপন দে, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মিন্টু, যুগ্ম সম্পাদক কার্তিক রায়, জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মধুসূুদন কর্মকার, মিলন দে, উৎপল দে, সঞ্জয় সেন, আশিষ দে, রনজিত পাল, সঞ্জয় দে, সুমন দাস, মহাদেব সেন, উজ্জ্বল সেন প্রমুখ।…
সাতক্ষীরা সংবাদদাতা শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশিদারিমূলক প্রকল্পের আওতায় আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস উদযাপন উপলক্ষে ‘সুস্থ পরিবেশ, স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একডেমির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিল্টনের সঞ্চালনায় ও অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে শুরুতে সাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম। এ সময় আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আতি ইসলাম, মেডিকেল অফিসার ডা. জয়ন্ত…
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের এইচএমএম রোডস্থ অগ্রণী ব্যাংক বাজার শাখায় গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি খুলনা সার্কেলের মহাব্যবস্থাপক নুরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন সহকারী মহাব্যবস্থাপক ও যশোর অঞ্চল প্রধান গোপাল চন্দ্র গাইন। যশোর আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক তাপস কুমার বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক বাজার শাখার এসপিও এবং ব্যবস্থাপক শরিফুল ইসলাম। আনুষ্ঠানে প্রধান অতিথি সর্বজনীন পেনশন স্কিমে সর্বসাধারণের অন্তর্ভুক্তির বিষয়ে নানা দিক তুলে ধরেন। তিনি বলেন, এই স্কিমে অন্তর্ভুক্তির মাধ্যমে সামাজিক এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে। রাষ্ট্র নিজেই এর গ্রান্টার যার মাধ্যমে আপনাদের…
কালীগঞ্জ সংবাদদাতা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী ও এমপিদের স্বজনরা নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে একরকম অবজ্ঞায় করলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। প্রথমধাপে অনুষ্ঠিতব্য কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে নিজের ভাগ্নে জাহাঙ্গীর হোসেন সোহেল ও নিজের রাজনৈতিক প্রতিনিধি শিবলী নোমানীকে চেয়ারম্যান পদে দাঁড় করিয়েছেন। এ নিয়ে উপজেলার রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে সমালোচনা শুরু হয়েছে। উপজেলা নির্বাচনের তফশিল ঘোষণার আগ থেকেই চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকায় গণসংযোগ করতে থাকেন এমপি’র রাজনৈতিক প্রতিনিধি শিবলী নোমানী। তবে তফশিল ঘোষণার পর একাধিক হেভিওয়েট প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করায় ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার করার জন্য এমপি তার…
মণিরামপুর সংবাদদাতা তীব্র গরমে মণিরামপুর উপজেলা শ্রমীজীবী ভ্যান ও ইজিবাইক চালক ও নিত্য পথচারীদের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছেন স্থানীয় সাংসদ পুত্র। বুধবার দুপুরে যশোর-৫ আসনের সংসদ সদস্য এস ম ইয়াকুব আলীর ছোট ছেলে ফুয়াদ রিদওয়ানের পক্ষে উপজেলার সামনে হাজারো মানুষের মধ্যে খাবারের বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নেহালপুর ইউপি চেয়ারম্যান এমএম ফারুক হুসাইন, শহিদুল ইসলাম, ইউপি সদস্য রফিকুল ইসলাম বুলু, মাতৃবন্ধন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মুর্শিদ হাসান ইমন, দৈনিক গ্রামের কাগজের সাংবাদিক তাজাম্মূল হুসাইন, শ্যামকুড় ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন রনি, ছাত্রলীগ নেতা আশিকুর রহমান প্রমুখ।
মণিরামপুর সংবাদদাতা যশোরের মণিরামপুরে হিট স্ট্রোকে হযরত আলী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে বাঁশঝাড় থেকে বাঁশ কাটার সময় হিট স্ট্রোক আক্রান্ত হন খড়িঞ্চি মাঝের পাড়ার বাসিন্দা হযরত আলী। হযরত আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওই ওয়ার্ডের ইউপি সদস্য লিটন হোসেন। লিটন বলেন, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মাঠে ঘাস কাটতে যান হযরত আলী। মাঠের পাশে তাদের বাঁশঝাড় রয়েছে। ঘাস কাটা শেষে ঝাড় থেকে বাঁশ কাটতে গিয়ে হিট স্ট্রোকে আক্রান্ত হন তিনি। মেম্বার আরও বলেন, এসময় হযরত আলীর সাথে তার স্ত্রী ছিলেন। স্বামীকে মাটিতে লুটিয়ে পড়তে দেখে তিনি চিৎকার দেন। তখন আশপাশের লোকজন গিয়ে তাকে বাড়ি…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে নাগরিক উদ্যোগের যশোর সদর উপজেলা পরিষদের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। যশোর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাসের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশিকুজ্জামান তুহিন, যুব উন্নয়ন কর্মকর্তা নির্মল কুমার হাজারী, মহিলা বিষয়ক কর্মকর্তা প্রিয়াঙ্কা সাহা। এ সময় স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান সঞ্চালনা করেন নাগরিক উদ্যোগ খুলনা বিভাগীয় সমন্বয়কারী মানিক দাস। উপস্থিত ছিলেন, নাগরিক উদ্যোগের সীমা বিশ্বাস, নাগরিক উদ্যোগে সিএসও সদস্য নাসির উদ্দিন প্রমুখ। যশোর সদর…
মধুখালী সংবাদদাতা সম্প্রতি মন্দিরে আগুন দেয়ার অভিযোগে দুই ভাইকে পিটিয়ে হত্যার জেরে ফরিদপুরের মধুখালীতে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। অভিযুক্তদের বিচারের দাবিতে সামাজিক সম্প্রীতি সমাবেশ ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। এরই পরিপ্রেক্ষিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার সকাল থেকে ঢাকা-খুলনা মহাসড়ক ও ডুমাইন এলাকায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা টহলে রয়েছেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম গণমাধ্যমকে জানান, ফরিদপুর জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের সঙ্গে ফরিদপুর সদরসহ মধুখালী উপজেলার বালিয়াকান্দি পঞ্চপল্লীর নিকটে এবং বাঘাটে বাজার এলাকায় যৌথ বাহিনীর সঙ্গে সমন্বয়ে টহল পরিচালনা…
তালা প্রতিনিধি সাতক্ষীরার তালায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে আসন্ন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী শেখ বাবলুর রশিদ। বুধবার সকালে তালা প্রেসক্লাব হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় তিনি বলেন, আমি নির্বাচিত হলে সার্বক্ষণিক জনগনের সুখে-দুঃখে পাশে থাকবো। নির্বাচনে বিজয়ী হতে গণমাধ্যমকর্মীসহ সমাজের সর্বস্তরের মানুষের দোয়া, আশীর্বাদ ও সমর্থন কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবে সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, এমএ ফয়সাল, সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবু প্রমুখ।
