বাংলার ভোর প্রতিবেদক যশোরে বিপুল পরিমান মাদক দ্রব্যসহ শাহানারা বেগম নামে এক নারীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক নারী যশোরের চৌগাছা উপজেলার সলুয়া আফরা চন্দ্রপুর গ্রামের বাসিন্দা। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আসলাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জেলার চৌগাছা উপজেলার সলুয়া আফরা চন্দ্রপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় প্রবাসী সৈয়দ আলীর বাড়ির বসত ঘরের মধ্যে থেকে বিশেষ কায়দায় লুকানো ৫টি বস্তা জব্দ করা হয়। ওই ৫ বস্তা থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে ২০ বোতল ফেনসিডিল ও এক লিটার তরল ফেনসিডিল জব্দ করা হয়। এ সময় সৈয়দ আলীর স্ত্রী…
Author: banglarbhore
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজয় ঠেকাতে প্রতিপক্ষ প্রার্থী চার চার বারের নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রউফ সরদারের দুই সহোদর ভাই একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ছোট ও দৈনিক যুগের বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক হাবিবুর রহমান হবিসহ তার নির্বাচনী ২৫ জন কর্মী-সমর্থকের নাম উল্লেখ করে ককটেল বিস্ফোরনের মামলা দায়ের করেছেন আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জিয়াউল ইসলামের ভাই এসএম রফিকুল ইসলাম। তিনি গত ২৩ এপ্রিল মঙ্গলবার রাতে সাতক্ষীরা সদর থানায় এ মামলা দায়ের করেন। মামলা নাম্বার ৪২। এই মামলায় অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে। জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তারিকুল ইসলাম জানিয়েছেন আলিপুর ইউনিয়নে…
বাংলার ভোর ডেস্ক দক্ষিণ খুলনার ত্রাস, অস্ত্র ও মাদক ব্যবসায়ী ওজিয়ার রহমান এবং তার এক সহযোগীকে মাদকসহ গ্রেফতার করেছে সাতক্ষীরা ডিবি পুলিশের একটি টিম। গ্রেফতারের পর তাদের আদালতের হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। গত মঙ্গলবার গভীর রাতে তাদের কারাগারে পাঠানো হয়। সাতক্ষীরা ডিবি পুলিশ জানায়, খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়ন পরিষদের সদস্য ওজিয়ার দীর্ঘদিন ধরে অস্ত্র ও মাদক চোরাচালান করে আসছিলো। তার প্রত্যক্ষ মদদে এলাকায় গড়ে উঠেছে অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালান চক্র। জনপ্রতিনিধি হিসেবে বাড়তি সুবিধা কাজে লাগিয়ে ঘের মালিকদের কাছ থেকেও মাসোহারা আদায়ের অভিযোগ তার বিরুদ্ধে। এসব কর্মকাণ্ডের জেরে বিভিন্ন সময় তার বিরুদ্ধে থানায় একাধিক…
কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা কালিগঞ্জে তাপদাহ থেকে বাঁচতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করেছেন শত শত মুসুল্লি। চলমান তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে মহান আল্লাহর রহমতের বৃষ্টি কামনায় বৃহস্পতিবার শহীদ সামাদ স্মৃতি ময়দানে জোহরের নামাজের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ইসতেসকার নামাজ অনুষ্ঠিত হয়। এ নামাজে শত শত মুসুল্লিরা অংশ নেন। নামাজে ইমামতি করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নলতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও নলতা হাটখোলা মসজিদের খতিব মাওলানা আনোয়ারুল ইসলাম। নামাজ শেষে মহান আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করে দোয়া মোনাজাত করা হয়।
অভয়নগর সংবাদদাতা যশোর-৪ আসনের সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুলের পক্ষ থেকে তীব্র তাপদাহে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে স্যালাইন মিশ্রিত বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নওয়াপাড়া নুরবাগ বাসস্ট্যাণ্ড, স্বাধীনতা চত্বরসহ জনবহুল এলাকায় স্যালাইন মিশ্রিত খাবার পানি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রলীগ নেতা সোহরাব হোসেন, অরুপুজ্জামান তরু, শিশির রায়, পংকজ বালা, অভয়নগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হায়াত রুম্মান, সহ-সভাপতি ইমরান হোসেন সিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক সজীব সরকার, হাসিবুর রহমান তিলক, নওয়াপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি আবিদ আলম সাজিদ, নওয়াপাড়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফারাজী আরিফুল ইসলাম অনিক সহ…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন সরোয়ার হোসেন। বৃহস্পতিবার দুপুর ২ টায় আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের অফিস কার্যালয়ে নবনির্বাচিত অবিভাবক সদস্য, শিক্ষক প্রতিনিধিসহ সকলের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে বিদ্যালয়ের দাতা সদস্য বিশিষ্ট শিল্পপতি সরোয়ার হোসেনকে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করা হয়। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান। এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুখীরাম ঢালী, শিক্ষক প্রতিনিধি সমীতোষ কুমার রায়, শফিকুল ইসলাম, আলোকা মন্ডল, সংরক্ষিত মহিলা অবিভাবক সদস্য হালিমা খাতুন, অভিভাবক সদস্য গৌর চন্দ্র গাইন, মঈনুল হোসেন, শেখ খাইরুল ইসলাম, রনি আক্তার প্রমুখ।
কোটচাঁদপুর সংবাদদাতা অবৈধভাবে জলাশয় ভরাট, রাস্তায় মাটি ফেলে ঝুঁকির সৃষ্টি, ট্রাক্টরের বিকট শব্দে জনজীবন অতিষ্ঠ করার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে কোটচাঁদপুর শহরে মানববন্ধন করা হয়েছে। সিরাজুল ইসলাম সড়কের সাজ্জাদ মিয়ার বাড়ির সামনে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন করা হয়। সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মহসীন আলীর সভাপতিত্বে বক্তব্য দেন হামিদুল হক রিপন, প্রনাসের সভাপতি আগা খাঁন, ক্যাবের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান তুহিন ও ব্যবসায়ী আব্দুল ওহাব। তাদের ভাষ্য, পরিকল্পিতভাবে পূর্বপাড়ার গোলাম মোস্তফার হ্যাচারী সংলগ্ন দুটি বড় জলাশয় ভরাট করায় তীব্র সমালোচনা করেন। তারা প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষার স্বার্থে জলাশয় ভরাট বন্ধের দাবি জানান। মানববন্ধন শেষে ঝিনাইদহ জেলা প্রশাসক, কোটচাঁদপুর পৌর…
মধুখালী সংবাদদাতা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মালটিপারপাস সভা কক্ষে দুই ঘন্টাব্যাপি এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসা প্রধান, মন্দিরের পুরোহিত, সনাতন ধর্মীয় সংগঠনের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, দপ্তর প্রধান, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীকের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান এমপি। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, বিজিবি থেকে মেজর বদরুল মৃধা, ফরিদপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সাহাবুদ্দিন আহমেদ, সহকারী সিনিয়র পুলিশ সুপার…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে মাদক মামলার রায়ে বেনাপোলে এক নারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। বৃহস্পতিবার বিশেষ দায়রা জজ জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল আলম এই আদেশ দিয়েছেন। দণ্ডিত নারী রূপা বেনাপোলের ছোটআঁচড়ার হাকিমের বাড়ির ভাড়াটিয়া এবং যশোর সদরের বসুন্দিয়া গ্রামের মালোপাড়ার অলোক বিশ্বাসের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশেষ পিপি অ্যাডভোকেট সাজ্জাদ মোস্তফা রাজা। মাদক মামলার সংক্ষিপ্ত বিবরণীতে জানা গেছে, ২০১০ সালের ১১ নভেম্বর সকালে বেনাপোল বিজিবি’র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গ্রীন লাইন পরিবহন কাউন্টারে সামনে অবস্থান নেয়। এ সময় ভ্যানযোগে এক নারীকে আসতে দেখে থামার নির্দেশ দেয়। এ সময় ভ্যানের যাত্রী রূপাকে তল্লাশি…
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপণ ব্যবস্থা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে জনসচেতনামূলক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। যশোর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিনের নেতৃত্বে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যশোরের উপ সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানাসহ কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে এই কর্মসূচি পালন করা হয়। যশোর শহরের বড় বাজার, চৌরাস্তা মোড়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করাসহ অগ্নিনিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ভবনগুলিতে ব্যানার টাঙিয়ে সংশ্লিষ্ট সকলকে সর্তক থাকার জন্য অনুরোধ ও জনসচেতনতা বৃদ্ধি করা হয়।
