Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আসিয়ান কাপের দল ঘোষণা : প্রথমবারের মতো বাংলাদেশ দলে যশোরের স্বাধীন
  • স্টুডিও ফিউশন আর্ট যশোরের অডিশন আজ
  • প্রেস ক্লাব যশোরের সাধারণ সভা অনুষ্ঠিত, আজ ভোট
  • ভারতীয় ইলিশে সয়লাব বাজার : ক্রেতার স্বস্তি নাকি প্রতারণার ভয়?
  • যশোরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তরুণীর ওপর হামলার অভিযোগ
  • বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
  • যশোর শিক্ষা বোর্ডের একাডেমি শাখার উপসচিব শেখ সফি বরখাস্ত
  • অভয়নগরে শিক্ষার্থী ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 19
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

৮ বছর পর মোস্তাফিজকে কাছে টেনে নিলেন ধোনি

banglarbhoreBy banglarbhoreDecember 20, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার খেলা ডেস্ক
২০১৫ সালের বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে এসেছিল ভারত। সেই সিরিজেই আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় মোস্তাফিজুর রহমানের। সিরিজের প্রথম ওয়ানডেতে ভারত ৭৯ রানে হেরে গিয়েছিল। সেই ম্যাচে ৯.১ ওভার বল করে ৫০ রানে ৫ উইকেট নিয়ে ভারতকে গুঁড়িয়ে দিয়েছেন তরুণ পেসার মোস্তাফিজ।
সেই ম্যাচে ব্যাটিংয়ের একপর্যায়ে রান নিতে গিয়ে তার সঙ্গে ধাক্কা লেগে যায় ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। সেই ধাক্কায় হাল্কা ইনজুরিতে মাঠের বাইরে চলে যেতে হয় মোস্তাফিজকে। অবশ্য পুনরায় মাঠে ফিরে ৫ বলে ৩ উইকেট নিয়ে ভারতকে গুঁড়িয়ে দিতে কার্যকরী ভূমিকা রেখেছিলেন।
সেই ধাক্কা নিয়ে অনেকেই বলেছেন, ধোনি ইচ্ছা করেই মোস্তাফিজকে ধাক্কা মেরেছেন। কারণ দল পরাজয়ের পথে থাকায় তিনি হতাশায় ভুগছিলেন। এ ঘটনা নিয়ে সেই সময় প্রচুর আলোচনাও হয়েছিল। বিশেষ করে ‘ক্যাপ্টেন কুল’ এমন কাজ করতে পারেন, সেটা ক্রিকেটবোদ্ধাদের ধারণার বাইরে ছিল। সেই ঘটনায় ধোনির ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানাও করা হয়েছিল।
সেই ঘটনার পর ভারতীয় গণমাধ্যমগুলো ধোনির তীব্র সমালোচনা করেছিল। দ্য টাইমস অব ইন্ডিয়া লিখেছিল- ‘এটা অবশ্যই অখেলোয়াড়োচিত একটি আচরণ।’
আনন্দবাজার পত্রিকা লিখেছিল- ‘মোস্তাফিজকে ধাক্কা দিয়েছিলেন ধোনি, আর মোস্তাফিজুর ফিরে এসে ভারতকেই ম্যাচ থেকে ধাক্কা মেরে বের করে দিলেন।’
সেই ধাক্কার ৮ বছর পর বাংলাদেশ দলের তারকা পেসারকে এবার বুকে টেনে নিলেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএলের আসন্ন ১৭তম আসরের নিলাম হয়ে গেল গতকাল মঙ্গলবার। দুবাইয়ে অনুষ্ঠিত নিলামে মোস্তাফিজকে ভিত্তি মূল্য ২ কোটি রুপিতেই দলে নিয়েছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস।

 

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    আসিয়ান কাপের দল ঘোষণা : প্রথমবারের মতো বাংলাদেশ দলে যশোরের স্বাধীন

    September 19, 2026

    চুড়ামনকাটিতে আট দলীয় ফুটবলে সোনার বাংলা চ্যাম্পিয়ন

    September 11, 2026

    কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে কালিগঞ্জে প্রতিযোগিতা

    September 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.