Author: banglarbhore

ইব্রাহীম সানা, পাইকগাছা তীব্র তাপদহে অতিষ্ঠ পাখির জন্য খোলা পাত্রে পানির ব্যবস্থা করা হয়েছে। পাইকগাছার পরিবেশবাদী সংগঠন বনবিবি পাখিদের পিপাসা নিবারণে নতুন বাজার এলাকার বিভিন্ন স্থানে খোলা পাত্রে পানি রাখার ব্যবস্থা করছে। সারা দেশে তাপদাহে জনজীবন হাঁসফাঁস অবস্থা। তীব্র গরমে কেবল মানুষের প্রাণই ওষ্ঠাগত নয়, পশু-পাখিরাও অতিষ্ঠ। দুপুরের তীব্র তাপদাহে পাখিরা হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছে। পানি শূন্যতায় মারাও যাচ্ছে পাখি। চলমান তাপদাহে পশু-পাখিরা অসুস্থ ও মারা না গেলেও, গরমে ছটফট করছে। স্বাভাবিক চলাফেরা বাদ দিয়ে ওরা নেমে পড়ছে পানিতে, আশ্রয় নিচ্ছে ছায়ায়। একটু প্রশান্তি পেতে ঘন ঘন গা ভেজাচ্ছে পানিতে। গেল কয়েক দিন ধরে তাপমাত্রা ৩৯ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস…

Read More

রাজগঞ্জ প্রতিনিধি রাজগঞ্জ অঞ্চলে প্রচণ্ড রোদের মধ্যে দিয়ে চলছে বোরো ধান কাটার মহোৎসব। কিন্তু প্রচণ্ড তাপদহ উপেক্ষা করে রাজগঞ্জ অঞ্চলে চাষিরা ক্ষেত থেকে পাকা ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন। কিন্তু এই মহাব্যস্ত সময়ে হাজার টচাকায়ও মিলছে না কিষেণ। ধান কাটা ঝাড়ার জন্য প্রচণ্ড রোদে, দিনমজুরের তীব্র সংকট দেখা দিয়েছে, এছাড়া মজুরি বেশি হওয়ায় আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। এক দিনের কিষেনের মুজুরি দিতে হচ্ছে সাড়ে ৮০০টাকা থেকে ১২০০টাকা। এতে করে ধানের ফলন ভালো হলেও স্বস্তিতে নেই গৃহস্থ। কৃষি শ্রমিকদের মজুরি বেড়ে যাওয়ায় মাঠের পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় দিনপার করছেন তারা। সরেজমিনে গিয়ে দেখা গেছে, নেংগুড়াহাট, রাজগঞ্জসহ বেশ…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা চলমান তাপ্রবাহ থেকে রক্ষা এবং রহমতের বৃষ্টির জন্য সাতক্ষীরায় ইসতিস্কার নামাজ আদায় করা হয়েছে। গতকাল জোহরের নামাজের পর শহরের মোসলেমা মসজিদ সংলগ্ন মাঠে এ নামাজ আদায় করা হয়। মুহাদ্দিস রবিউল বাশার নামাজের ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন। শত শত মুসল্লি এই নামাজে অংশ নেন। নামাজের পর করা বিশেষ মোনাজাতে অনাবৃষ্টি ও গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করা হয়। সালাতুল ইসতিস্কা পূর্ব এক সংক্ষিপ্ত বক্তব্যে মুহাদ্দিস রবিউল বাশার বলেন, সারাদেশে তীব্র তাপপ্রবাহ চলছে। প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। হয়তো আমাদের পাপের কারণেই আল্লাহ তা’য়ালা আমাদেরকে শাস্তির মুখোমুখি করেছেন। তাই আমাদের অতীত পাপের কথা স্মরণ করে…

Read More

যবিপ্রবি সংবাদদাতা গুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য ‘শাটল বাস সার্ভিস’ সুবিধা চালু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) কর্তৃপক্ষ। পরীক্ষার্থীদের ভোগান্তি ও অতিরিক্ত গাড়ি ভাড়া সমস্যা সমাধানের জন্য এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে যবিপ্রবির পরিবহন প্রশাসন দপ্তর। বুধবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩-২০২৪ সেশনের জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা উপলক্ষে সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত যশোর শহরের পালবাড়ি এলাকা থেকে ক্যাম্পাস পর্যন্ত শাটল বাস (সিঙ্গেল বাস ও দ্বিতল বাস) সার্ভিস চালু থাকবে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পরীক্ষা শেষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য…

Read More

অভয়নগর সংবাদদাতা যশোর-৪ আসনের সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বাস করতেন যে বিশ্ব আজ দুই ভাগে বিভক্ত, শোষক ও শোষিত। তিনি সব সময় শোষিতদের পক্ষে থাকতেন। একইভাবে মতুয়া দর্শনও শোষিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে আসছে। এমপি এনামুল হক বাবুল বৃহস্পতিবার রাতে অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ডহর মশিয়াহাটী উত্তরপাড়া নিম্ন মাধ্যমিক স্কুল মাঠে ১৪তম মতুয়া মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, বৈষম্যহীন সমাজ বিনির্মাণ, সাম্প্রদায়িক সম্প্রীতি, শিক্ষা, অর্থনৈতিক, সামাজিক ন্যায় ও সাম্য স্থাপনে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর মতুয়া দর্শন প্রবর্তন করেন। তারই পুত্র শ্রীশ্রী…

Read More

যবিপ্রবি সংবাদদাতা সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার জন্য সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে জিএসটি কতৃপক্ষ। শনিবার (২৭ এপ্রিল) ‘এ’ ইউনিটের পরীক্ষাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল থেকে কঠোর নিরাপত্তার সাথে যবিপ্রবি থেকে অন্যান্য কেন্দ্রগুলোতে প্রশ্নপত্র পাঠানো শুরু হয়েছে। চতুর্থবারের মতো সমন্বিত এ ভর্তি পরীক্ষা দেশের ২১টি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ দেশের সর্বস্তরের নিরাপত্তা বাহিনী অনিয়ম রোধে কঠোর অবস্থানে রয়েছেন। ২০২৩-২৪ সেশনের গুচ্ছ ভর্তি পরীক্ষার আহ্বায়ক ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। যবিপ্রবি উপাচার্য…

Read More

বাংলার ভোর ডেস্ক বাংলাদেশের ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যেটি গত ৩১ মার্চ শুরু হয়ে এখনো (২৫ এপ্রিল পর্যন্ত) চলছে। তাপপ্রবাহের এতটা ব্যাপ্তি আগে কখনো দেখেনি বাংলাদেশ। চলতি মাসের বাকি দিনগুলোতেও দাবদাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। আবহাওয়াবিদেরা বলছেন, এটিই দেশের সবচেয়ে দীর্ঘ তাপপ্রবাহ। এর আগে গতবছরও এপ্রিল মাসে টানা ১৯ দিন দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যায়। কোথাও কোথাও তা অতি তীব্র আকার ধারণ করেছিল। এবার সেটা অনেক আগেই ছাড়িয়ে গেছে। এপ্রিল মাসের টানা তাপপ্রবাহের এ ব্যাপ্তিকালকে ‘অস্বাভাবিক’ বলছেন আবহাওয়াবিদেরা। এর আগে এ মাসে এত দীর্ঘ মেয়াদে তাপপ্রবাহ বয়ে যাওয়ার রেকর্ড নেই বলেও জানিয়েছেন তারা। আবহাওয়া…

Read More

অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগর উপজেলা পরিষদের আয়োজনে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল হক, প্রকৌশলী নাজমুল হুদা, নির্বাচন কর্মকর্তা এস এম হাবিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, নওয়াপাড়া নদীবন্দরে উপ-পরিচালক মাসুদ পারভেজ, পল্লী বিদ্যুতের ডিজিএমসহ ইউপি চেয়ারম্যানবৃন্দ…

Read More

কেশবপুর প্রতিনিধি যশোরের কেশবপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে চলন্ত ট্রাকের ধাক্কায় রাকিব হোসেন (১৮) নামে এক হেলপার নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহ¯পতিবার ভোরে যশোর-চুকনগর সড়কের কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নের বাদুড়িয়া এলাকায়। এ ঘটনায় পুলিশ ট্রাকের চালক হযরত আলীকে (৫০) গ্রেফতার করেছে। জানা গেছে, বৃহ¯পতিবার ভোরে উপজেলার মঙ্গলকোটের বাদুড়িয়া মোড় এলাকায় চুকনগর দিক থেকে আসা একটি কাঠ বোঝাই ট্রাক দাঁড়িয়ে থাকা তরমুজ বোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে কাঠ বোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালকের সহকারী কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল নতুনপাড়া এলাকার মৃত আশরাফুল ইসলামের ছেলে রাকিব হোসেন মারা যান। ওই কাঠ বোঝাই ট্রাকের চালক ছিলেন কুষ্টিয়া সদর…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা বাইপাস সড়কের পাশে থাকা পিলারে ধাক্কা লেগে রাজমোহন দাস (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাজমোহন দাস সাতক্ষীরার পাটকেলঘাটা থানার রাজেন্দ্রপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, রাজমোহন দাস মোটরসাইকেলে সাতক্ষীরা থেকে মেডিকেল কলেজ হাসপাতালের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে সাতক্ষীরা বাইপাস সড়কের পাশের একটি পিলারের সাথে ধাক্কা খান। এতে মাথায় গুরুতর আঘাত পেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Read More