কেশবপুর প্রতিনিধি আগামী ৮ মে কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার সন্তান প্রভাষক কাজী মুজাহীদুল ইসলাম পান্নার হেলিকপ্টার মার্কার নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার হাসানপুর বাজারসহ দুইটি স্থানে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান প্রার্থী প্রভাষক কাজী মুজাহীদুল ইসলাম পান্না। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ২ নং সাগরদাঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, ৪ নং বিদ্যানন্দকাটি ইউনিয়ন চেয়ারম্যান আমজাদ হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসান, সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক কাজী আজহারুল ইসলাম মানিকসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।…
Author: banglarbhore
কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা সাতক্ষীরার কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) আজহার আলী অভিযান চালিয়ে অপরিপক্ক রাসায়নিক দিয়ে পাকিয়ে বাজারজাত করার প্রস্তুতিকালে ৪শ’ কেজি আম জব্দ করেছেন। শনিবার সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারের আজিজুল ইসলামের গুদাম থেকে এ আম জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আসার খবর পেয়ে আজিজুল ইসলাম সেখান থেকে কৌশলে পালিয়ে যায়। তবে ওই সময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষাক্ত কেমিকেল দিয়ে অপরিপক্ক কাঁচা আম পাকিয়ে তা বাজারজাত করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দীনসহ এলাকার জনপ্রতিনিধিকে…
ইব্রাহীম সানা, পাইকগাছা তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে উপকূলীয় জনপদ পাইকগাছার জনজীবন। এবারই প্রথম মৌসুমের সর্বোচ্চ গরম অনুভব করছে এ অঞ্চলের মানুষ। অতিরিক্ত তাপমাত্রা স্বস্তি কেড়ে নিয়েছে এখানকার মানুষের। অস্বস্তি আর অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে সব বয়সের এবং সব শ্রেণী পেশার মানুষ। মৌসুমের সর্বোচ্চ গরম বিরুপ প্রভাব ফেলেছে দৈনন্দিন জীবন যাপনে। ব্যাহত হচ্ছে সবধরনের কার্যক্রম। গরমে বেড়েছে এসির ব্যবহার। এতে মানুষ কিছুটা স্বস্তি পেলেও তীব্র তাপপ্রবাহে বিপাকে রয়েছে কোমলমতি শিশু-কিশোররা। অস্বাভাবিক তাপমাত্রার ফলে শিশু রোগের প্রাদুর্ভাব বেড়েছে। নবজাতক থেকে শুরু করে বিভিন্ন বয়সের শিশু কিশোররা জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়াসহ নানা ধরনের শিশু রোগে আক্রান্ত হচ্ছে। এ কারণে গত এক…
রাজগঞ্জ প্রতিনিধি দেশে প্রবাহমান তীব্র তাপপ্রবাহ এ যাবতকালের সকল রেকর্ড ভঙ্গ করেছে। বৈশাখের শেষে এসে তা যেন আরো আগুনে রূপ নিয়েছে। আর এ প্রচণ্প তাপদাহে হাঁসফাঁস অবস্থা হয়েছে মণিরামপুরের রাজগঞ্জ অঞ্চলের জনমানুষের। সেই সাথে বেড়েছে বিদ্যুতের লুকোচুরি। প্রচণ্ড রোদে সকাল ১০টার পর ঘরের বাইরে বের হলেই সূর্যের প্রখর তাপে ঘেমে নেয়ে একাকার অবস্থা হচ্ছে। এর ফলে হতদরিদ্র দিনমজুর খেটে খাওয়া মানুষের আয়-রোজগার ব্যাপকহারে কমেছে। গরমে অসুস্থ হয়ে পড়ছে মাঠে ঘাটে শ্রমজীবী মানুষ ও শিশুরা। সূর্য দহনে প্রাণীকূলও শীতল পরশের জন্য ব্যাকুল হয়ে উঠছে। বৃষ্টির জন্য মানুষের মধ্যে হাহাকার সৃষ্টি হয়েছে গোটা এলাকাজুড়ে। কিন্তু সেই কাক্সিক্ষত বৃষ্টি মিলছে না। কয়েকদিন ধরে…
বাংলার খেরা প্রতিবেদক যশোর ভেন্যুতে চ্যাম্পিয়ন হয়েছিল যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ। সেই সুবাদে খুলনা বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ পায় এই শিক্ষা প্রতিষ্ঠানটি। নড়াইল ভেন্যুতে শনিবার তারা খেলতে নেমে জয় তুলে নিয়েছে। কাবিদ আল সিয়ামের শতকের ওপর ভর করে ৪৫ রানে হারিয়েছে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়কে। নড়াইল জেলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের এ ম্যাচে যশোর শিক্ষা বোর্ড স্কুল ৩৬ ওভার তিন বলে সব ক’টি উইকেট হারিয়ে ২০৭ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ৩৩ ওভার পাঁচ বলে ১৬২ রানে গুটিয়ে যায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের দলীয় ইনিংস। শিক্ষা বোর্ড স্কুলের আসাদুল্লাহ ৬১…
♦ যবিপ্রবিতে আসন পড়েছে ৪৩৩৮ শিক্ষার্থীর বাংলার ভোর প্রতিবেদক শিক্ষার্থীদের যাতায়াত, থাকা-খাওয়ার সমস্যাসহ বিভিন্ন দুর্দশা লাঘবে চতুর্থবারের মতো গুচ্ছ পদ্ধতিতে দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে শনিবার (২৭ এপ্রিল)। এদিন অনুষ্ঠেয় ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (যবিপ্রবি) আসন পড়েছে ৪ হাজার ৩৩৮ জন শিক্ষার্থীর। যবিপ্রবির জিএসটিভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেটরের পক্ষ থেকে জানানো হয়েছে, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় যবিপ্রবিতে ‘এ’ ইউনিটভুক্ত ৪ হাজার ৩৩৮ জন শিক্ষার্থীর আসন পড়েছে। বিশ^বিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবন, স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন, মাইকেল মধুসূদন দত্ত কেন্দ্রীয় গ্রন্থাগার কাম একাডেমিক…
বাংলার ভোর ডেস্ক ঢাকা মহানগর পুলিশসহ (ডিএমপি) সারা দেশের থানা, পুলিশের সব স্থাপনা এবং অস্ত্র-গোলাবারুদের নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। নির্দেশনায় বলা হয়, সারা দেশের সব থানায় কমপক্ষে তিনটি সেইন্ট্রি পোস্ট নির্মাণ করতে হবে। থানায় রাতের ডিউটিতে তিনজন ইন্সপেক্টরের মধ্যে একজনকে ডিউটিতে থাকতে বলা হয়েছে। ওসিরা থানা এলাকার বাইরে গেলে ডিসিদের কাছ থেকে অনুমতি নিতে হবে। এছাড়া থানা কিংবা পুলিশের যে কোনো স্থাপনায় হামলার শিকার হলে কীভাবে প্রতিহত করতে হবে তার নির্দেশনা পুলিশ সদর দপ্তর থেকে সব ইউনিটে পাঠানো হয়েছে। নির্দেশনায় আরও বলা হয়েছে, বাইরের কারও দেওয়া খাবার পুলিশ সদস্যরা যাতে গ্রহণ না করেন তার নিশ্চয়তা বিধান করতে…
বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, যশোর সদর উপজেলাকে সন্ত্রাস, চাঁদাবাজ, টেণ্ডারবাজ, মাদক মুক্ত করতে হলে অবশ্যই তৌহিদ চাকলাদার ফন্টুকে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করতে হবে। আপনাদের ভোট পেলে সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ শিল্প উদ্যোক্তা, ক্রীড়া সংগঠক ও সমাজসেবী তৌহিদ চাকলাদার ফন্টু বিপুল ভোটে বিজয়ী হবেন। একই সাথে অবহেলিত এ এলাকার গরীব-দুঃখী মানুষের ভাগ্যোন্নয়ন ব্যাপকভাবে কাজ করবেন বলে বিশ্বাস করে যশোর সদর উপজেলাবাসী।’ শুক্রবার রায়পাড়া কয়লাপট্টি এলাকার যশোর পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি। মতবিনিময় সভায় স্থানীয় আওয়ামী লীগ, পৌর আওয়ামী…
কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শ্যামলী রাণী বাপ্পি তার নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন। আগামী ৮ মে আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে শুক্রবার সকালে তার নির্বাচনীয় এলাকা কৃষ্ণনগর ইউনিয়নের বাজারগুলোতে পদ্ম ফুল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান রাখেন। এ সময় তার সাথে ছিলেন বাবু তপন কুমার রায়, শেখ নুরুল ইসলাম, আরব আলী, আমিনুর রহমান কাগুচী, বাবু গোবিন্দ কুমার ঘোষ, ধিমান অধিকারী প্রমুখ।
মাগুরা প্রতিনিধি মাগুরায় জেলা পুলিশের আয়োজনে মাগুরা পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশের নায়েক/কনস্টেবলদের সপ্তাহব্যাপি দক্ষতা উন্নয়ন কোর্সের ১৫তম ব্যাচের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কলিমুল্লাহ। আরও উপস্থিত ছিলেন দক্ষতা উন্নয়ন কোর্সের প্রশিক্ষকগণ ও প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা। সবশেষে প্রধান অতিথি ‘দক্ষতা উন্নয়ন কোর্স’র সনদপত্র প্রশিক্ষণার্থীদের হাতে তুলে দেন।
