বাংলার ভোর প্রতিবেদক সুন্দর ও সুষ্ঠু পরিবেশে দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য গুচ্ছ পদ্ধতিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতির হার গড়ে ৯০ শতাংশের উপরে ছিল বলে জানিয়েছেন জিএসটি গুচ্ছভুক্তবিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক ও যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ‘বিভিন্ন কারণে এ বছর গুচ্ছ ভর্তি পরীক্ষা একটি চ্যালেঞ্জ ছিল। সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে নির্ভুল প্রশ্নপত্রে সারা দেশের বিভিন্ন কেন্দ্রে গুচ্ছের এ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোথাও থেকে কোনো ধরনের অপ্রীতিকর খবর পাওয়া যায়নি। ২২টি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার মধ্যে সর্বোচ্চ ৯৪ দশমিক…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোর ক্যান্টনমেন্ট কলেজের বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী মেলার আয়োজন করেছে। শনিবার সকালে যশোর ক্যান্টনমেন্ট কলেজ মাঠে দিনব্যাপি মেলার উদ্বোধন করেন ৫৫ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার যশোর অঞ্চল মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৫৫ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার যশোর অঞ্চল মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদের সহধর্মীনি খাদিজা হক চৌধুরী, ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ লে. কর্নেল নুসরাত আল নুর চৌধুরীসহ যশোর এরিয়ার উর্ধতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। এর আগে যশোর ক্যান্টনমেন্ট কলেজের, অভিভাবক শেড, প্রথম ও দ্বিতীয় প্রবেশ ফটক, মাতৃছায়া ডে-কেয়ার সেন্টার, ২৫শ’ বর্গফুট রাস্তা,…
রাজগঞ্জ প্রতিনিধি শনিবার বিকেলে খেদাপাড়া পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্বচ্ছ প্রক্রিয়ায় মণিরামপুর উপজেলার পশ্চিম অঞ্চলের ছয় ইউনিয়নের আনসার ভিডিপি সদস্য বাছাই করা হয়েছে। এতে ছয় ইউনিয়নের ৪৭০ জন আনসার ভিডিপি সদস্য উপস্থিত হন। এদের মধ্য হতে বাছাই করে ৪৩৫ জনকে রাখা হয়েছে। এ সময়ে উপস্থিত ছিলেন বাছাই কমিটির সভাপতি যশোর জেলার আনসার ভিডিবির কর্মকর্তা মহাব্বত আলী, মনিরামপুর উপজেলা কর্মকর্তা জেসমিন সুলতানা, সদস্য ফারুক হোসেন ও ৬ইউনিয়নের আনসার ভিডিপির কমান্ডারগণ। ইউনিয়নগুলো হলো ১ নম্বর রোহিতা, ২ নম্বর কাশিমনগর, ৭ নম্বর খেদাপাড়া, ৮ নম্বর হরিহরনগর, ৯ নম্বর ঝাঁপা ও ১০ নম্বর মশ্মিমনগর। উল্লেখ্য, আগামী ৮ মে মণিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে আইন শৃঙ্খলার…
যবিপ্রবি সংবাদদাতা ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এ (বিজ্ঞান) ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষার্থীদের ব্যাগ, মোবাইল, বই, খাতা জমা রাখাসহ লেবুর শরবত ও সুপেয় পানি পানের ব্যবস্থা করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের (যবিপ্রবি) বিভিন্ন ক্লাব-সংগঠন। শনিবার গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিভিন্ন জেলা থেকে আসা প্রায় চার হাজার পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য ইনফরমেশন এন্ড হেল্প ডেস্ক স্টল দিয়ে সার্বিক সহযোগিতা করে যবিপ্রবি সাংবাদিক সমিতি, যবিপ্রবি শাখা ছাত্রলীগ, বঙ্গবন্ধু ক্যারিয়ার ক্লাব, চৌগাছা স্টুডেন্ট এসোসিয়েশন, যবিপ্রবি ব্লাড ব্যাংক ও গণিত বিভাগের শিক্ষার্থীরা। এছাড়া অভিভাবকদের জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজে বসার ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিন বিশ্ববিদ্যালয়ের প্রধান…
কপিলমুনি প্রতিনিধি পাইকগাছার হাবিবনগর ফাজেল ডিগ্রি মাদ্রাসা জামে মসজিদের পুনঃনির্মাণের উদ্বোধন করেছেন পাইকগাছা-কয়রার সংসদ সদস্য মো. রশিদুজ্জামান মোড়ল। হাবিবনগর ফাজেল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, কপিলমুনি ইউনিয়ন চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দার, হরিঢালী ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক শেখ বেনজীর আহমেদ বাচ্চু, কপিলমুনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন, হাবিবনগর ফাজেল ডিগ্রি মাদ্রাসার ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আ. জব্বার, তালা উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি কামরুজ্জামান মোড়ল, কপিলমুনি সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খান, যুবলীগের অহেদুজ্জামান মোড়ল, প্রদীপ দত্ত, ইউপি সদস্য ফারুক হোসেন…
সাতক্ষীরা সংবাদদাতা উপকূলীয় জেলা সাতক্ষীরায় কয়েক বছর পর পরই চাষিদের বদলাতে হয় ধানের জাত। লবণাক্ত আবহাওয়ায় নানা রকম রোগে আক্রান্ত হয় এ জেলার ধান গাছ। এবার কৃষকদের জন্য সম্ভবনার নতুন দিগন্ত হয়ে এসছে পাতা পোড়া রোগ প্রতিরোধী বোরো ধানের জাত-৬৪,৫৩। দেশের মোট উৎপাদনের প্রায় ৫৮ শতাংশ আসে এ মৌসুম থেকে। সাতক্ষীরার দেবহাটা উপজেলায় এই জাতের ধান চাষ করে ব্যাপকভাবে সাফল্য পেয়েছেন চাষিরা। ৩৩ শতাংশে ফলন পাওয়া যাচ্ছে ৩৩ মণ। ফলে হাসি ফুটেছে এ জেলার চাষিদের মুখে। অতীতে চাষ করা যেকোন ধানের চেয়ে হেক্টরে ২ টনের ও বেশি উৎপাদন হচ্ছে নতুন জাতের ধান। দেবহাটা উপজেলা সদরের ধান চাষী আকরাম গাজী দীর্ঘদিন…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে টানা কয়েক দিনের তীব্র তাপদাহে কাঁচা বাজারে ক্রেতা কমেছে। দিনের বেলা একেবারেই ক্রেতা শূন্য থাকছে বাজার। এদিকে সবজির মৌসুম শেষ হওয়াতে জোগানও কমেছে। ফলে সবজির দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দিনের বেলা ক্রেতা কম দেখা গেলেও সন্ধ্যা নামার পরে ক্রেতা একটু একটু করে বাড়ছে। ভ্যাপসা গরমে দিনের বেলা ক্রেতা সাধারণ বাজারের ভিড় থেকে দূরে থাকছেন। শনিবার শহরের বড় বাজার ও রেল স্টেশন বাজার ঘুরে দেখা গেছে প্রতিটি সবজির দাম বৃদ্ধি পেয়েছে। বাজারে ক্রেতাও তেমন একটা নেই। বিক্রেতারা দিনের বেলা অলস সময় পার করছেন। এদিন বাজারে বেগুন ৮০ টাকা, টমেটো ৪০ টাকা, শসা ২০ থেকে ৪০ টাকা,…
মধুখালী সংবাদদাতা ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী কামারখালী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্য দিয়ে শনিবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিভাবকদের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই ম্যানেজিং কমিটির নির্বাচনটি সম্পন্ন হয়। উক্ত নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ নির্বাচনে নির্বাচিত হয়েছেন ৪ জন পুরুষ ও ১ জন মহিলা বিনা প্রতিদ্বন্দ্বি বিজয়ী হয়েছেন। এদের মধ্যে মামুন চৌধুরী তনু ২৭০ ভোট পেয়ে প্রথম, জাকির হোসেন মোল্যা ইকবাল ২৬২ ভোট পেয়ে দ্বিতীয়, সৈয়দ মিজানুর রহমান জিন্নু ২৫২ ভোট পেয়ে তৃতীয়, এবিএম মিরোজ বুলু…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকার সার্বিক পরিবেশ পরিস্থিতি নিয়ে দলীয় নেতাকর্মী ও মিডিয়া কর্মীদের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। শনিবার বেলা সাড়ে ১১টায় শহরের মুনজিতপুরস্থ মীর মহলে এ মতবিনিময় করেন তিনি। এসময় তিনি বলেন, একটি অসাধু চক্র যারা সাতক্ষীরার ভালো চায়না তারা এখানকার সার্বিক পরিবেশ পরিস্থিতি বিনষ্ট করছে। যে কারণে স্থানীয় নিরীহ অসহায় মানুষ ক্ষতিগ্রস্থ হচ্ছে। এভাবে চলতে থাকলে সাতক্ষীরার রাজনীতিসহ সার্বিক পরিস্থিতি আরো খারাপ হতে পারে। সাতক্ষীরার সকল শ্রেণি-পেশার মানুষের কল্যাণ ও উন্নয়নের স্বার্থে দলীয় নেতাকর্মী ও সংবাদ কর্মীদের সচেতন ও সজাগ থাকার আহবান জানান। একই সাথে দলের…
নিজস্ব প্রতিবেদক অভয়নগরে সন্ত্রাসী হামলার শিকার হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন কলেজ ছাত্র এসএম সিফাতউল্লাহ। ঘটনাটি ঘটেছে ২৫ এপ্রিল রাত সাড়ে ৯ টার দিকে। আহত সিফাতের পিতা এসএম উজ্জ্বল জানান, তার ছেলে ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থী। ঈদের ছুটিতে বাড়িতে আসে। ওই দিন ঢাকায় ফিরে যাওয়ার আগে সকাল ১০টার দিকে স্থানীয় বাজারে চুল কাটাতে যায়। এ সময় স্থানীয় ও রাকিব ও সোহানের সাথে তার দেখা হয়। তারা একসাথে গল্প করার সময় একদল সন্ত্রাসী ৫-৬ টি মোটরসাইকেলযোগে সেখানে এসে অতর্কিত তাদের উপর হামলা করে। এ সময় অভয়নগর পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক নাজমুস সাকিব ও কলেজ ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল নোমান উপস্থিত ছিলেন।…
