ইব্রাহীম সানা, পাইকগাছা পাইকগাছায় পানির অভাবে চিংড়ি ও ধান চাষের আবাদযোগ্য প্রায় এক হাজার বিঘা জমি পতিত পড়ে আছে। পানির অভাবে ক্ষেত ফেটে চৌচির। চিংড়ি চাষী ও জমির মালিকরা হতাশ। পাইকগাছার পুরাইকাটি বিলে লবণ পানি তুলতে না দেয়ায চিংড়ি চাষের আবাদযোগ্য প্রায় এক হাজার বিঘা জমি পতিত পড়ে আছে। আবার বিলে মিষ্টি পানির খাল বা পানির ব্যবস্থা নেই। দুই বছর ধরে লবণ পানি আর মিষ্টি পানির সঠিক কোন সিদ্ধান্ত না হওয়ায় বিলে মাছ বা ধান আবাদ হচ্ছে না। এর ফলে চিংড়ি চাষি, ঘের মালিক ও জমির মালিকরা অর্থিকভাবে চরম বিপর্যয়ের মুখে পড়েছেন। অনেকে ব্যাংক লোন শোধ করতে পারছে না, কোন…
Author: banglarbhore
অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগরে ভবদহ এলাকার পানি ওঠানামা করে টেকা, মুক্তেশ্বরী, শ্রী ও হরি নদী দিয়ে। আর এই নদীগুলোর সঙ্গে যুক্ত রয়েছে অসংখ্য ছোট-বড় সরকারি খাল। এসব খাল দিয়ে বিভিন্ন বিলের পানি সরাসরি ওই চার নদীতে গিয়ে পড়ে। পরবর্তীতে ভবদহের ২১, ৯ ও ৬ কপাটের স্লুইস গেট দিয়ে পানি নিষ্কাশন হয়ে থাকে। বর্তমানে বিভিন্ন বিলের অসংখ্য খাল বেদখল ও পলি জমে ভরাট হওয়ায় পানি নিষ্কাশন ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। যে কারণে বর্ষা মৌসুমে ভবদহ এলাকায় জলাবদ্ধতার শঙ্কা রয়েছে। অবৈধ দখল ও ভরাট হওয়া খাল চিহ্নিত করণের মধ্যদিয়ে পুনরুদ্ধার অভিযান শুরু হয়েছে। রোববার দিনব্যাপি অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের ভবদহ, দামুখালী, দত্তগাতী…
বাংলার ভোর প্রতিবেদক: চলমান তিব্র তাপদাহের কারণে যশোরসহ দেশের ৫ জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ রবিবার(২৮শে এপ্রিল) শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিন থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিলো। তাছাড়া প্রচন্ড গরমের কারণে শিক্ষার্থীরা শ্রেণি কক্ষে পাঠগ্রহণে মনোযোগী হতে পারেনি। অধিকাংশ শিক্ষার্থীকে শ্রেণি কক্ষের বাইরে গাছের নিচে ছায়ায় দাঁড়াতে দেখা যায়। তাপদাহের কারণে পিপাসা নিবারণ করতে তাদের বারবার পানি পান করার জন্য টিউবওয়েলে ভিড় করতে দেখা গেছে। বিস্তারিত আসছে…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের বাঘারপাড়া উপজেলার দোহাকুলা ইউনিয়নে ভিজিএফের চাল বঞ্চিতরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। রোববার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে ৮০ জন দরিদ্র মানুষ এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচির শেষ পর্যায়ে বাঘারপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ ও তার অনুসারীরা মানববন্ধনে অংশগ্রহণকারীদের ওপর হামলা চালিয়ে মারপিট করেন। এ সময় উপজেলা পরিষদ চত্ত্বরে আতঙ্কজনক পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে বাঘারপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ও হামলার অভিযোগে দু’জনকে আটক করে। হামলায় বাঘারপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ আজগর আলী আহত হন। তিনি বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, গত ঈদুল ফিতরের আগে ভিজিএফের আওতায়…
♦ অবাধে মোবাইল ব্যবহারে সংঘর্ষ : দু’ কারারক্ষীসহ আহত ৭ বাংলার ভোর প্রতিবেদক যশোরের শীর্ষ সন্ত্রাসী ভাইপো রাকিব ও সম্রাট গ্রুপের দ্বন্দ্বে শহরবাসী আতংকে থাকে সবসময়। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে এলাকাবাসীর জানমাল নিয়ে ভোগের নিরাপত্তাহীনতায়। এ দুই সন্ত্রাসী গ্রুপের হাতে খুন-জখমের ঘটনা ঘটেনা এমন দিন পার করাই শহরবাসীর জন্য বড় সাফল্যের। সেই দুই সন্ত্রাসী বর্তমানে দুটি হত্যা মামলায় আটক হয়ে রয়েছে যশোর কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ। কিন্তু সেখানেও থেমে নেই তাদের আধিপত্য বিস্তারের লড়াই। তারই জের ধরে গত শুক্রবার সকালে ভাইপো রাকিব ও সম্রাট গ্রুপের মধ্যে সংঘর্ষে দু’জন কারারক্ষীসহ অন্তত ৭ জন হাজতী আহত হওয়ার ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।…
বাংলার ভোর প্রতিবেদক তীব্র তাপদাহে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সাধারণ রোগীদের খোঁজ-খবর নিতে ঝটিকা পরিদর্শনে যান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। শনিবার দুপুরে তিনি এ পরিদর্শন করেন। তারপর তিনি হাসপাতালের চিকিৎসকদের সাথে সৌজন্য স্বাক্ষাত করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, ডা. হিমাদ্রী শেখর সরকার, ডা. গৌতম কুমার আর্চায্য, ডা. গোলাম মোস্তফা প্রমুখ। কাজী নাবিল আহমেদ প্রথমে সাধারণ রোগীদের খোঁজ-খবর নেন। তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন। তারপর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেনের মাকে দেখতে যান। এ সময় তিনি হাসপাতালের সামগ্রিক অবস্থা…
বেনাপোল প্রতিনিধি উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে যশোর জেলার শার্শা উপজেলায় প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী সোহরাব হোসেন। শনিবার বেলা ১১টায় শার্শা উপজেলাধীন নাভারণ বাজারস্থ ‘হক কমিউনিটি সেন্টার’ এ মতবিনিময় করা হয়। অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন তেলাওয়াত শেষে স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী সোহরাব হোসেন। স্বাগত বক্তব্যে তিনি বলেন, স্থানীয় সরকারের শার্শা জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যেতে চাই। তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধিদের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। এর আগে মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সোহরাব হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নাভারণ ডিগ্রি কলেজের প্রভাষক…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের বাঘারপাড়ায় গণতন্ত্রের নির্ভীক মুখপাত্র ‘সাপ্তাহিক সেবা’ পত্রিকার সম্পাদক মন্ডলির সদস্য ও এগারোখান অঞ্চলে ‘১লা বৈশাখ’ উদযাপনের প্রথম উদ্যক্তা কমরেড সুকুমার দাস গগন’র শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের বাকড়ী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে কমরেড সুকুমার দাস গগন’র শোকসভা পালন কমিটি। এতে প্রধান আলোচক ছিলেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সহসভাপতি ও ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের সভাপতি শ্যামল কুমার ভৌমিক। শোকসভা পালন কমিটির আহ্বায়ক আশুতোষ বিশ্বাসের সভাপতিত্বে এদিন আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সভাপতি হাফিজুর রহমান, কেন্দ্রীয় সহ-সভাপতি ও মাগুরা জেলা সভাপতি সুনীল কুমার সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক তাপস বিশ্বাস, গণতান্ত্রিক মহিলা…
♦দুর্নীতি ও দুর্বৃত্তায়ন রোধে প্রয়োজন সব রাজনৈতিক দলের ঐকমত্য বাংলার ভোর প্রতিবেদক সুজন-সুশাসনের জন্য নাগরিক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু নির্দেশ দিয়েছিলেন তোমাদের যার যা কিছু তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো। তিনি চেয়েছিলেন দেশটা সোনার বাংলা হোক। কিন্তু নাগরিকের নিস্ক্রিয়তার কারণে দেশ ও জাতি বিপর্যের দিকে যাচ্ছে। দুর্নীতি ও দুর্বৃত্তায়ন রোধে প্রয়োজন সব রাজনৈতিক দলের ঐকমত্য। বাংলাদেশের রাজনীতি ও নির্বাচনী প্রক্রিয়াকে শক্তিশালী ও জবাবদিহিমূলক করার জন্য আমাদের এগিয়ে আসতে হবে। শনিবার দুপুরে যশোর জয়তী সোসাইটি মিলনায়তনে সুজনের খুলনা বিভাগীয় কর্মপরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ড. বদিউল আলম মজুমদার জাতীয় কবি কাজী…
♦শতবর্ষী যশোর জেলা পরিষদ ভবন ভাঙার অপতৎপরতা রুখে দিতে কর্মসূচি ঘোষণা বাংলার ভোর প্রতিবেদক ইতিহাস-ঐতিহ্যের ধারক শতবর্ষী জেলা পরিষদ ভবন রক্ষার দাবিতে যশোরের ঐতিহ্য রক্ষা সংগ্রাম কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে প্রেসক্লাব যশোরের দ্বিতীয়তলার অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে শতবর্ষী যশোর জেলা পরিষদ ভবন ভেঙ্গে ফেলার অপতৎপরতা রুখে দিতে নানা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ২৯ এপ্রিল সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসকের সাথে এবং ২ মে সন্ধ্যা সাতটায় যশোরের সুধী সমাজ, সাংবাদিকসহ সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও জনমত গঠন। সভায় সভাপতিত্ব করেন যশোরের ঐতিহ্য রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক প্রবীণ সাংবাদিক বীর…
