সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরায় এযাবত কালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। ঘরে-বাইরে কোথাও মিলছে না স্বস্তি। অসহনীয় এই তাপদাহে বিশেষ করে বেকায়দায় পড়েছেন শ্রমজীবী মানুষ। তারা তীব্রগরমে কোন কাজ করতে পারছেন না। আশ্রয় নিচ্ছেন পৌরদীঘির পাড়ের গাছতলাসহ জেলা শহরের বিভিন সুশীতল গাছতলাায়। আবার কেউ কেউ তীব্র গরমের হাত থেকে রেহাই পেতে পৌরদিঘীতে দীর্ঘক্ষণ গোসল করছেন। গরমে পিপাসা নিবারণে মানুষের ভিড় বাড়ছে শরবত, ডাব ও আখের রসের দোকানগুলোতে। দুপুরের আগেই ফাঁকা হয়ে যাচ্ছে শহরের রাস্তাঘাট। সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, সোমবার বিকেল ৩ টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.৫…
Author: banglarbhore
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ চাদ মুহাম্মদ আবদুল আলিম আল রাজী বলেছেন, দেশের আইনের শাসন, মানবাধিকার, ন্যায়বিচার ও সমতার জন্য এক অনন্য দলিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। এই সংবিধানে ন্যায়বিচার এবং সার্বজনীন মানবাধিকার নিশ্চিতের কথা বলা হয়েছে। তিনি আরও বলেন, ন্যায়বিচার নিশ্চিত করার একটি অন্যতম পূর্বশর্ত হচ্ছে বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা। কিন্তু অসহায়, দরিদ্র, অসহায়ত্ব, বৈষম্য, বঞ্চনা, অনগ্রসরতা ইত্যাদির কারণে সমাজের একটি অংশ ন্যায়বিচারে প্রবেশাধিকার থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে। তাদের কথা মাথায় রেখেই বাংলাদেশ সরকার এই লিগাল এইড কার্যক্রমের সূচনা করেন। সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির হলরুমে সকাল ৯ টায় অনুষ্ঠিত ওই আলোচনা…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে প্রচণ্ড রোদ উপেক্ষা করে খাওয়ার স্যালাইন ও খাওয়ার পানি বিতণ করা হয়েছে। সোমবার বেলা ১১ টার সময় সাতক্ষীরা জজ কোর্ট এলাকায় এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সরোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি প্রতিরোধ সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হক। সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার উপদেষ্টা এডভোকেট এবিএম সেলিম, সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি ও দৈনিক বাংলা পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি আবু সাঈদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান বাপ্পি, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট অসিম কুমার মন্ডল, নির্বাহী সদস্য আলি হোসেন, সাংবাদিক মুজাহিদুল…
কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা সাতক্ষীরার কালিগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারিদের অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও গ্রাহক হয়রানির প্রতিবাদ করায় সিনিয়র সাংবাদিক আরাফাত আলীসহ নিরীহ ৫ গ্রামবাসীর নামে মামলা হয়েছে। কালিগঞ্জ জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুর রহমানের করা মামলা প্রত্যাহার ও গ্রাহক সেবা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সর্বস্তরের মানুষ। সোমবার সকালে মুন্সী আব্দুর রশিদ মুকুলের সভাপতিত্বে উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের সামনে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগের সঞ্চালনায় ঘণ্টাব্যাপি বিক্ষোভ ও মানববন্ধনে বক্তব্য রাখেন মৌতলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সজীব, মৌতলা ইউপির ৫নং ওয়ার্ডের সাবেক সদস্য নজরুল ইসলাম,…
অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি সড়কের আধা কিলোমিটার বেহাল হয়ে আছে। নির্মাণকাজ সম্পন্নের পর সড়কের প্রায় আধা কিলোমিটার অংশ দুই থেকে তিন ফুট দেবে গেছে। এতে করে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। জনগণকে পোহাতে হচ্ছে দুর্ভোগ। উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, ২৪১০৪২০০৯ নং আইডির সড়কটি আলীপুর আরএইচডি-সুন্দলী জিসি ভায়া রাজাপুর মোড়, রামসরা ধাম ও হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ৭.৬২ কিলোমিটার। যা নির্মাণ করতে ব্যয় হয়েছে প্রায় চার কোটি টাকা। সড়কের একপ্রান্ত আলীপুর নামক স্থানে এসে যশোর-খুলনা মহাসড়কের সঙ্গে যুক্ত হয়েছে। রোববার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, যশোর-খুলনা মহাসড়কের সঙ্গে যুক্ত…
বাংলার ভোর প্রতিবেদক আসন্ন যশোর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ফাতেমা আনোয়ার গণসংযোগ অব্যাহত রেখেছেন। রোববার বিকেলে তিনি শহরের রায়পাড়া তুলোতলা এলাকায় নির্বাচনী প্রচারণা চালান। এ সময় ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সন্তান মোস্তফা কামাল, ওয়ার্ড যুবমহিলা লীগের সভাপতি লাখি আক্তার। উপস্থিত ছিলেন দানবীর হাজী মোহাম্মদ মহসিন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শাহ আলম, অবসরপ্রাপ্ত বিজিবির সদস্য আবু বক্কর সিদ্দিকী, প্রাক্তন ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম, ওয়ার্ড যুবমহিলা লীগের সদস্য সাবিনা ইয়াসমিন, ডলি আক্তার প্রমুখ।
♦ জড়িত শাস্তির দাবি সাংবাদিক নেতৃবৃন্দের বাংলার ভোর প্রতিবেদক যশোরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে একাধিক মামলার আসামি জেলা বাস মালিক সমিতির নেতা সারোয়ার হোসেনের নেতৃত্বে সন্ত্রাসীরা। রোববার দুপুরে শহরের নিউ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় দৈনিক কল্যাণের নিজস্ব প্রতিবেদক এম এ রাজাসহ কয়েকজন সাংবাদিক আহত হন। এ সময় যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, দৈনিক কল্যাণের ভারপ্রাপ্ত সম্পাদক এহসান উদ দ্দৌলা মিথুন, বণিক বার্তার আব্দুল কাদের, ফটোসাংবাদিক জয়ন্ত বসুসহ কয়েকজন জ্যেষ্ঠ সাংবাদিককে লাঞ্ছিত করেন হামলাকারীরা। এ ঘটনায় হামলার মূলহোতা সারোয়ার হোসেনসহ তিনজনকে আটক করেছে পুলিশ । হামলার শিকার সাংবাদিক এমএ রাজা বলেন, জ্বালানি তেলের…
বাংলার ভোর প্রতিবেদক নড়াইলের একটি মাদক মামলার রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক আজিজ সুজনকে (৩২) আটক করেছে র্যাব-৬, যশোর ক্যাম্পের সদস্যরা। শনিবার ২৭ এপ্রিল মধ্যরাতে যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের দাইতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। তারেক আজিজ সুজন দাইতলা গ্রামের বাসিন্দা। গত ২০১৪ সালে নড়াইল সদর থানায় তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হয়। সুজন ওই মামলায় ৬ মাস জেলহাজতে থাকার পর জামিনে মুক্তি পেয়ে পলাতক জীবন যাপন করছিল। পরে নড়াইলের বিজ্ঞ আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। সেই থেকে সুজন পলাতক ছিল। র্যাব-৬, যশোর ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে দাইতলা…
বাংলার ভোর প্রতিবেদক রোববার সকালে যশোরে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীনের নেতৃত্বে শহরের গরিবশাহ বকুলতলা মোড় দিয়ে বঙ্গবন্ধু ম্যুরাল প্রদক্ষিণ করে কালেক্টরেট চত্বরে ফিরে পরে জেলা প্রশাসকের কার্যালয় এসে আলোচনা সভার মাধ্যমে র্যালি শেষ হয়। অপরদিকে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট পযর্ন্ত যায়।…
বাংলার ভোর প্রতিবেদক রোববার যশোরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। “স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যে সামনে রেখে যশোরে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে বের হয় বর্ণাঢ্য র্যালি। কবুতর ও বেলুন ফেস্টুন উড়িয়ে র্যালিটি উদ্বোধন করেন যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং লিগ্যাল এইড কমিটি যশোরের চেয়ারম্যান শেখ নাজমুল আলম। এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা জজ শামসুল হক, লিগ্যাল এইড অফিসার রাফিয়া সুলতানা ও অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হুসাইন। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি ও আলোচনা সভায় আইনজীবীরা…
