পাইকগাছা প্রতিনিধি
খুলনার পাইকগাছায় বরইয়ের আঁটি গলায় বেঁধে পাখি নামে ১১ মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরের দিকে উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাজীমূছা গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
পাখি উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাজীমূছা গ্রামের সাবেক ইউপি সদস্য আশরাফ আলির পুত্র বাবুর শিশুন্যা।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল দুপুরের দিকে বাড়িতে বরই নিয়ে খেলতে খেলতে আঁটি গালে দিয়ে গিলতে যায়। একপর্যায়ে বরই তার গলায় আটকে যায়। নানাভাবে বের করার চেষ্টা করে ব্যর্থ হয়। অগত্যা তার দাদি স্থানীয় এক ডাক্তারের কাছে নিয়ে যায়।
ডাক্তারের কাছে সরঞ্জাম না থাকায় তিনি শিশুটিকে দ্রুত খুলনায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। খুলনায় নিয়ে যাওয়ার সময় পথে শিশুটির মৃত্যু হয় বলে পারিবারিকভাবে জানা গেছে।
কপিলমুনি ইউনিয়নের কওছার আলী জোয়ার্দার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি দুঃখজনক। বিকালে শিশুটির জানাজা শেষে দাফন করা হয়েছে।
শিরোনাম:
- যশোরে নাশকতা মামলায় আটক ৩
- যশোরের গৃহবধূর অশালীন ছবি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ
- যশোর স্টেশনে পুলিশি তল্লাশি
- সরকার স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সঙ্গে কাজ করছে : যশোরে পরিবেশ প্রতিমন্ত্রী ফরিদুল হক
- অভয়নগরে বাহারুল হত্যা মামলার আসামি গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার
- সার, ডিজেল ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান
- যশোরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
- লোহাগড়ায় আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার