Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর-২ : তুহিনকে সমর্থন দিয়ে সরে গেলেন হাবিব

banglarbhoreBy banglarbhoreDecember 25, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিবি প্রতিবেদক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ আসনে (ঝিকরগাছা-চৌগাছা) নৌকার প্রার্থী ডা. তৌহিদুজ্জামান তুহিনকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবিবুর রহমান। গতকাল বিকেলে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ সময় যশোর-২ আসনের নৌকার প্রার্থী ডা. তৌহিদুজ্জামান তুহিনও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে অঙ্গীকার করে এসএম হাবিবুর রহমান বলেন, নৌকা প্রতীকের বর্তমান কান্ডারি সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নিজেও নৌকার ভোট চাইছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে ত্বরান্বিত ও স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকার কোন বিকল্প নেই। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনারও কোন বিকল্প নেই। তাই আমি মনেপ্রাণে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) থেকে সরে দাঁড়াচ্ছি। একই সাথে জননেত্রী শেখ হাসিনা মনোনীত দলীয় প্রার্থী ডা. তৌহিদুজ্জামান তুহিনকে অকুণ্ঠ সমর্থন জানিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়ে দলীয় প্রতীক নৌকার পক্ষে নির্বাচন করতে চাই। তিনি আরও বলেন, যারা নৌকার প্রধানমন্ত্রী দেখতে চান, নেত্রীকে যারা ভালোবাসেন, আমাকে যারা ভালোবাসেন তাদের উদ্দেশ্যে আপনাদের লেখনীর মাধ্যমে বলতে চাই, দেশের এমন কঠিন চ্যালেঞ্জের সময় দলের বৃহত্তর স্বার্থে
আমাদের ত্যাগ স্বীকার করা মহত্বের কাজ। তাই দ্বিধা-দ্বন্দ ভুলে আমার সকল কর্মী ও সমর্থককে নৌকা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামী ৭ জানুয়ারি নৌকায় ভোট দিয়ে যশোর-২ (চৌগাছা ঝিকরগাছা) আসনে জয়ী করতে হবে। নৌকায় ভোট দিন দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিন- এই হোক সবার শ্লোগান। সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন- ঝিকরগাছা উপজেলার চেয়ারম্যান মনিরুল ইসলাম, ঝিকরগাছা পৌরসভার মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, চৌগাছা উপজেলা চেয়ারম্যান মোস্তানিচুর রহমান, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান বাবুল প্রমুখ।
এর আগে, দুপুরে চৌগাছা শহরের এসএম হাবিবুর রহমান পৌর কলেজে নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় করেন। এসএম হাবিবুর রহমান নিজ উপজেলার সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরীকে সমালোচনা করে বলেন, ‘নৌকার প্রার্থীর পক্ষে বর্ধিত সভা করে আবার মোটা টাকার বিনিময়ে এই আসনে স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম মনিরের সাথে ভোট করছে। চৌগাছা উপজেলা আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ হতো তাহলে ঝিকরগাছার ভোট ছাড়াই আমি এমপি নির্বাচিত হতাম। এখন মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে এবং শেখ হাসিনা মনোনীত নৌকারা প্রার্থীকে জয়ী করতে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। কোনভাবেই নৌকা বিরোধী ষড়যন্ত্র সহ্য করা হবে না।’ এসময় এসএম হাবিবের সমর্থকরা মাসুদ চৌধুরী সমর্থকদের উদ্দেশ্য করে বেঈমান ও মীরজাফরদের চৌগাছায় থাকতে দেয়া হবেনা শ্লোগান দেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.