রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ রুপগঞ্জ শুক্রবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত রূপগঞ্জ ইউনিয়নে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আনন্দ উৎসবের মধ্য দিয়ে ইউনিয়নের গ্রাম ইছাপুরা, সনি, মাইলারটেক, কোমারপারা, বাগবের, সিটি মার্কেট, দক্ষিণবাগ, বুচ্চুগ্রামসহ বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারপত্র বিলি করেন।
দাউদপুর ইউনিয়নের সভাপতি আব্দুল্লা সরকারের সভাপতিত্বে ও কাঞ্চন পৌর সভাপতি আলী খানের পরিচালনায় প্রধান অতিথি রূপগঞ্জ জাতীয় পার্টির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রূপগঞ্জ উপজেলার সভাপতি সাইফুল ইসলাম নির্বাচনী প্রচারণা চালান।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মীর আনোয়ার হোসেন, রূপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি অলি উল্লাহ মাষ্টার , যুব সংহতির সাবেক সভাপতি মস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক আলম বাদশা, ভোলাবো ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মঞ্জুর হোসেন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাশেম, ৩নং ওয়ার্ড যুব সংগহতির সভাপতি সেলিম মিয়া, দপ্তর সম্পাদক মগবুল হাসান, জাতীয় পার্টি কেন্দীয় কমিটির যুব সংগতির সদস্য গোলাম রববানী, আমানউল্যা আমান, উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক নাছরিন আক্তার, সাধারণ সম্পাদক লিজা আক্তার, সাংগঠনিক সম্পাদক সিমু আক্তারসহ রূপগঞ্জে জাতীয় পার্টির অংগ সংগঠনের নেতা কর্মী প্রমুখ।
শিরোনাম:
- সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
- চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
- জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
- যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
- যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
- বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
- যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
- যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !