Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য কাজী আলমের বাড়িতে হামলা ভাংচুর ও মারপিটের ঘটনায় থানায় মামলা হয়েছে। ২৬ এপ্রিল গভীর রাতে ১১জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো ২/৩ জনের বিরুদ্ধে কাজী আলমগীর হোসেন আলম কোতোয়ালি থানায় এই মামলাটি করেছেন। আসামিরা হলেন, শহরতলীর শেখহাটি জামরুলতলা তারা মসজিদের পেছনের চুইনে শাকিল, সাজিদ, বড় মিলন, কালো মিলন, রানা ও কালু, খানজাহান আলী, ফয়সাল, নাজমুল, সাগর ও সুমন। বাদী মামলায় বলেছেন, তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এবং পলিটেকনিক ইন্সটিটিউটের সাবেক ভিপি। আসামিরা এলাকার সন্ত্রাসী ও মাদক কারবারি। একই গ্রামের মঈনুল ও ফরহাদ ২৪ এপ্রিল রাত ৯টার দিকে ওই সকল দুর্বৃত্তদের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের খড়কি বামনপাড়া এলাকায় দম্পতিকে মারপিটে জখম, বাড়িঘর ভাংচুর এবং লুটের ঘটনায় থানায় মামলা হয়েছে। ভাসুর, দেবরসহ তিনজনকে আসামি করে মামলাটি করেছেন শাহানাজ পারভীন সুমি নামে এক গৃহবধূ। তিনি ওই এলাকার জাহিদ হোসেন খান অনুর স্ত্রী। আসামিরা হচ্ছেন, ওই গৃহবধূর দেবর তৌহিদ খান (৫০), ভাসুর জাকির হোসেন খান তনু (৬০) এবং তনুর ছেলে তন্ময় (২৫)। গৃহবধূ শাহানাজ পারভীন মামলায় বলেছেন, আসামির প্রতিবেশি তারা। সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে আসামিরা প্রায় সময় তার স্বামী অনু, আরেক দেবর শিমুল (৩৮) ও শিমুলে স্ত্রী পপিকে খুন জখমের হুমকি দিত। গত ১ এপ্রিল বেলা ১১টার দিকে খড়কি বামনপাড়ায় আসামিরা তার বাড়িতে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক  ঢাকায় বদলি করা হয়েছে যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাসকে। তিনি ঢাকা জেলার সিভিল সার্জন হিসাবে যোগদান করবেন। আর যশোরের নতুন সিভিণ সার্জন হিসাবে যোগদান করবেন গোপালগঞ্জে কাশিয়নী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইনসিটু) সহকারী পরিচালক ডাক্তার মাহমুদুল হাসান। গত বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ পার-২ শাখার যুগ্মসচিব মোহাম্মদ মঞ্জুরুল হাফিজ (বিপিএএ) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়। যার স্মারক নম্বার -৪৫,০০,০০০,১৪৮,১৯,০০৫,২০২১-২৩৮। সিভিল সার্জন ডাক্তার বিপ্লব কান্তি বিশ্বাস ২০২২ সালের ১০ জানুয়ারির যশোরের সিভিল সার্জন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ ২বছর ৩মাসেরও বেশি সময় ধরে ডাক্তার বিপ্লব কান্তি বিশ্বাস উপজেলা স্বাস্থ্য…

Read More

বাংলার ভোর প্রতিবেদক আগামী ২৯ মে যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফতেপুর ও দেয়াড়া ইউনিয়নে গণসংযোগ করেছেন চেয়ারম্যান পদের প্রার্থী আনোয়ার হোসেন বিপুল। শুক্রবার তিনি সাধারণ ভোটারদের মধ্যে এই গণসংযোগ করেন। বিকেলে ফাতেপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দাইতলা বাজারে গণসংযোগ করেন আনোয়ার হোসেন বিপুল। এ সময় ইউপি চেয়ারম্যান শেখ সোহরাব হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দাউদ সর্দার, সহসভাপতি আব্দুস সাত্তার সর্দার, জেলা উলামা লীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, উপজেলা যুবলীগের সদস্য মফিজুর রহমান মফিজ, ইউপি সদস্য কাইয়ুম হোসেন, ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক বাহারুল ইসলাম, যুবলীগ নেতা হাসানুজ্জামান হাসান, ছাত্রলীগ নেতা কাজল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে তিনি ফতেপুর বাজার,…

Read More

কেশবপুর (পৌর) প্রতিনিধি যশোরের কেশবপুরে নুরুল ইসলাম নামে এক অসহায় ব্যক্তির ক্ষেতের পাকা ধান কেটে দিল এসআর যুব ও সমাজকল্যাণ সংস্থার সদস্যরা। শুক্রবার বিকেলে পৌরসভার বালিয়াডাঙ্গা গ্রামের ওই ব্যক্তির প্রায় এক বিঘা জমির ধান কেটে দেন ওই স্বেচ্ছাসেবী সংস্থার ২৫ জন সদস্য। জানা গেছে, চায়ের দোকানদার নুরুল ইসলামের আর্থিক সমস্যার কারণে ও শ্রমিক সংকটে ক্ষেতে ধান পেকে গেলেও কাটতে পারছিলেন না। বিষয়টি জানতে পেরে এসআর যুব ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি মাস্টার এসএম ইমতিয়াজ উদ্দীনের নেতৃত্বে ধান কাটা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন, সংস্থার সহ-উপদেষ্টা হামিদ হুসাইন আজাদ, পরিচালক গোলাম কিবরিয়া, জুয়েল হোসেন, জাহিদ হাসান, রেজওয়ান হোসেন, মামুন হোসেন, তাজবীদ,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে চান্দুটিয়া পূর্বপাড়ায় শারীরিক এক প্রতিবন্ধীকে (১৭) বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় তুহিন (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তুহিন ওই গ্রামের মৃত বাবর আলীর ছেলে। ওই প্রতিবন্ধীর মা মামলায় বলেছেন, তার প্রতিবেশি আসামি তুহিন প্রায় সময় তার মেয়েকে কুপ্রস্তাব দিতো। গত ২৩ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তুহিন তার বাড়িতে এসে কৌশলে তার মেয়েকে ডেকে নিয়ে যায়। এবং নানা প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। এরপর বাড়িতে এসে মেয়েটি কান্নাকাটি করে। পরে তার ছেলের বউকে বিষয়টি জানায়। তিনি জানতে পেরে ঘটনাটি তুহিনের বড় ভাই জুলফিকার ও আরেক ভাই শাহীনকে জানালেও তারা কোন পদক্ষেপ নেননি।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক শুক্রবার বিকেলে যশোর সদর উপজেলার বসুন্দিয়া বাজারে ভৈরব নদ সংস্কার আন্দোলনের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভৈরব নদ সংস্কার আন্দোলনের নেতা আবদুস সবুর। বসুন্দিয়া বাজারে ভৈরবের উপর সেতু পুনঃনির্মাণের কাজের নামে পরাতন সেতু ভেঙে রাবিস নদী গর্ভে ফেলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বক্তারা বলেন, শত শত কোটি টাকা ব্যয় করে নদী খনন করা হয়েছে কি নদী গর্ভে রাবিস ফেলার জন্য? আমরা নদী গর্ভে রাবিস ফেলা বন্ধ করার জন্য নদী কমিশনের যশোর জেলার চেয়ারম্যান জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি। রাবিস ফেলা বন্ধ না করলে সেতু ভাঙার কাজ বন্ধ করে দিতে বাধ্য হবে জনগণ। সভায়…

Read More

বাংলার ভোর প্রতিবেদক স্বামী-স্ত্রীর সম্পর্ক থাকাকালিন মোবাইলে ধারণ করা অন্তরঙ্গ ছবি টিকটকের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়ে বারেবারে টাকা দাবি করার কারণেই নৃত্যশিল্পী খাদিজা খাতুন মিতু কর্মকারকে হত্যার পরিকল্পনা করা হয়। বৃহস্পতিবার জবানবন্দিতে এমনই কথা জানিয়েছেন এই হত্যা মামলার একমাত্র আসামি মৃন্ময় ভদ্র নিলয়। বিষয়টি সংশ্লিষ্ট আদালতের পেশকার সরোয়ার হোসেন নিশ্চিত করেছেন। এই ঘটনায় নিহতের মা সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলার ধানদিয়া গ্রামের নাসিমা বেগম ২৪ এপ্রিল কোতোয়ালি থানায় নিলয়ের বিরুদ্ধে মামলা করেছেন। উল্লেখ্য, গত ২৪ এপ্রিল সদর উপজেলার মঠবাড়ি গ্রামের বুকভরা বাওড়ের পাড় থেকে ওই লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত খাদিজা খাতুন মিতু কর্মকার সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলার ধানদিয়া গ্রামের চৌরাস্তার…

Read More

♦পুলিশের দাবি বাইসাইকেলটি চোরাই ♦এসআইয়ের সাথে টাকা আদায়ে ওসির বন্ধু কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ঝিনাইদহের কালীগঞ্জে ভাংড়ি ব্যবসায়ীর কাছ থেকে বিভিন্ন প্রকার হুমকি ও আটকের ভয় দেখিয়ে ৪৫ হাজার টাকা নেয়ার অভিযোগ উঠেছে এক এসআইয়ের বিরুদ্ধে। গত ২১ মার্চ ঘটনাটি ঘটলেও তিনি ভয়ে মুখ খুলতে পারেননি। ভুক্তভোগী ফরিদুল ইসলাম কালীগঞ্জ শহরের পৌরসভার সামনে পুরাতন জিনিসপত্র কেনা-বেচা করেন। বিষয়টি জানাজানি হলে আতংকিত হয়ে পড়েন ওই ব্যবসায়ী। তবে পুলিশের দাবি, বাইসাইকেলটি চুরি যাওয়া। সেই সাইকেল উদ্ধার করে দিয়ে দেয়া হয়েছে। কোন প্রকার টাকার লেনদেন হয়নি। শুক্রবার ফরিদুল ইসলাম বলেন, গত ২১ মার্চ ২৫০ টাকায় একটি পুরাতন বাইসাইকেল ওজনে কেনেন তিনি। পরে কালীগঞ্জ থানার…

Read More

পাইকগাছা প্রতিনিধি পাইকগাছায় ভ্যানিটি ব্যাগে করে অভিনব কায়দায় গাঁজা বহনকালে ৫শ গ্রাম গাঁজাসহ এক মহিলা মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১ টার দিকে পাইকগাছা পৌরসভার শিববাটি এলাকা থেকে কয়রার হরিয়াননগর গ্রামের অহেদুজ্জামান গাজীর স্ত্রী জরিনা বেগম (৩৫) কে ভ্যানিটি ব্যাগে করে বহনকৃত ৫শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন, আটক জরিনা বেগমের নামে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

Read More