Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আসিয়ান কাপের দল ঘোষণা : প্রথমবারের মতো বাংলাদেশ দলে যশোরের স্বাধীন
  • স্টুডিও ফিউশন আর্ট যশোরের অডিশন আজ
  • প্রেস ক্লাব যশোরের সাধারণ সভা অনুষ্ঠিত, আজ ভোট
  • ভারতীয় ইলিশে সয়লাব বাজার : ক্রেতার স্বস্তি নাকি প্রতারণার ভয়?
  • যশোরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তরুণীর ওপর হামলার অভিযোগ
  • বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
  • যশোর শিক্ষা বোর্ডের একাডেমি শাখার উপসচিব শেখ সফি বরখাস্ত
  • অভয়নগরে শিক্ষার্থী ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 19
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে নেই উইলিয়ামসন

banglarbhoreBy banglarbhoreDecember 22, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংরার খেলা
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে নেই নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার।
হাঁটুতে চোটের কারণে উইলিয়ামসনকে বিশ্রামে থাকতে বলেছে মেডিক্যাল বোর্ড। অপরদিকে তাকে বাংলাদেশের বিপক্ষে খেলিয়ে অহেতুক ঝুঁকি নিতে চায় না নিউজিল্যান্ড ক্রিকেট। সামনের গ্রীষ্ম মৌসুমে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার সিরিজের জন্য উইলিয়ামসনকে ভালোভাবে প্রস্তুত করতে চায় বোর্ড।
একইসাথে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে টি-টোয়েন্টি স্কোয়াড থেকে সরিয়ে নেওয়া হয়েছে পেসার কাইল জেমিসনকে। আগামী বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে তাকে স্কোয়াডে ফেরাতে চায় নিউজিল্যান্ডের টিম ম্যানেজমেন্ট।
টি-টোয়েন্টি স্কোয়াড থেকে সরিয়ে নেওয়া এই দুই ক্রিকেটারের পরিবর্তে স্কোয়াডে এসেছেন রাচিন রাবিন্দ্রা ও জ্যাকব ডাফি।
আগামী ২৭ ডিসেম্বর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে নেপিয়ারে। এরপর ২৯ ও ৩১ ডিসেম্বর বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে মাউন্ট মঙ্গুনুইয়ে।
মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রাবিন্দ্রা, বেন সিয়ার্স, টিম সেফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    আসিয়ান কাপের দল ঘোষণা : প্রথমবারের মতো বাংলাদেশ দলে যশোরের স্বাধীন

    September 19, 2026

    চুড়ামনকাটিতে আট দলীয় ফুটবলে সোনার বাংলা চ্যাম্পিয়ন

    September 11, 2026

    কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে কালিগঞ্জে প্রতিযোগিতা

    September 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.