Author: banglarbhore

মাগুরা প্রতিনিধি মাগুরার শালিখায় উপজেলা পর্যায়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা বৃহস্পতিবার সকাল ১০টায় শালিখা উপজেলা মডেল রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন শালিখা উপজেলা শাখার আয়োজন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইফা ফিল্ড সুপারভাইজার বোরহান উদ্দিন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা থানা ইনচার্জ নাসির উদ্দীন, শালিখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. শ্যামল কুমার দে, সাধারণ সম্পাদক ইলিয়াসুর রহমান শিকদার, ইফা মডেল কেয়ারটেকার রোকন আলী, সাধারণ কেয়ারটেকার আকরাম হোসেন, প্রেসক্লাব শালিখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওয়াব আলী প্রমুখ। অনুষ্ঠানে শালিখা উপজেলার বিভিন্ন মসজিদের ঈমাম, ইফা শিক্ষক (নারী-পুরুষ)সহ মোট ১১৭ অংশ নেই।

Read More

শ্যামনগর প্রতিনিধি দেশের উপর দিয়ে প্রবাহমান তীব্র তাপপ্রবাহে সাতক্ষীরার উপকূলবর্তী শ্যামনগর অঞ্চলের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। সেই সাথে দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট। আর এ কারণে ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন বৃদ্ধ থেকে শিশুরা। জানা গেছে, বিশুদ্ধ পানির তীব্র সংকটে শ্যামনগর সদর হাসপাতলে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। ভুক্তভোগীরা জানান, পানি এখন আমাদের বিপদ ডেকে আনছে। চারদিকে পানি থাকলেও সুপেয় পানির জন্য হাহাকার করতে হচ্ছে। পানির জন্য কলসি হাতে দূর-দূরান্তে ছুটছে মানুষ। শ্যামনগর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তফিজুর রহমানের তথ্য মতে উপজেলায় সরকারি পানযোগ্য পানির পুকুর আছে ২২টি, পানির ফিল্টার আছে ৬৫৬টি অকেজো রয়েছে ১৮৫টি, গভীর নলকূপ ২ হাজার, অগভীর নলকূপ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক আগামী ২৯ মে যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে গনসংযোগ অব্যাহত রেখেছেন চেয়ারম্যান পদের প্রার্থী আনোয়ার হোসেন বিপুল। বৃহস্পতিবার তিনি উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ও হৈবতপুর ইউনিয়নের সাতমাইল বাজারে গণসংযোগ করেন। নরেন্দ্রপুর ইউনিয়নে গণসংযোগের সময় আনোয়ার হোসেন বিপুলের সাথে ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম বিশ্বাস, প্রচার সম্পাদক রাশেদুজ্জামান, আওয়ামী লীগ নেতা আব্দুল আলিম, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান-১ সূধণ্য চন্দ্র দাস, ইউপি সদস্য ফসিয়ার রহমান, ইউপি সদস্য আব্দুল মালেক, ইউপি সদস্য সাকির হোসেন, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য মকবুল হোসেন, ইউপি সদস্য হযরত আলী, যুবলীগ নেতা আলিম হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুল…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে তীব্র তাপদাহে পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলার আয়োজনে বৃহস্পতিবার দুপুরে শহরের চৌরাস্তা মোড়ে সাধারণ মানুষের মাঝে বোতলজাত পানি ও স্যালাইন বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ^াস, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার সভাপতি দীপংকর দাস রতন, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ প্রমুখ। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলার সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ জানান, তীব্র তাপদাহে জীবিকা নির্বাহে শহরের খেটে খাওয়া মানুষ পরিশ্রান্ত। রাস্তার পাশে যে পানি তারা খাচ্ছে তা স্বাস্থসম্মত নয়। এ কারণে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর আড়াইশ’ শয্যা হাসপাতালের স্টোর থেকে ওষুধ সরিয়ে ফেলার সিসিটিভি ফুটেজ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওষুধ চুরির অভিযোগে হাসপাতাল থেকে বদলির আদেশ পাওয়ার দিনই এই ওষুধ সরানোর ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, অফিস শেষ হওয়ার পর ৯ এপ্রিল বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্র জানায়, যশোর ২৫০ শয্যা হাসপাতাল থেকে বিভিন্ন সময়ে স্টোর কিপার সাইফুল ইসলামের বিরুদ্ধে ওষুধ চুরির অভিযোগ রয়েছে। গত মাসে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। এর প্রেক্ষিতে যশোর-৩ (সদর) আসনের এমপি কাজী নাবিল আহমেদ হাসপাতালের স্টোর কিপার সাইফুল ইসলামকে অন্যত্র বদলির জন্য সুপারিশ করেন। এরপর তাকে যশোর আড়াইশ’ শয্যা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিনামূল্যে গরীব ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করার লক্ষ্য নিয়ে নির্মাণ শুরু হয়েছে গণস্বাস্থ্য লেবুতলা হাসপাতাল। যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের লেবুতলা গ্রামে বীরমুক্তিযোদ্ধা অরুণ খাঁ ও তার ভাই বীরমুক্তিযোদ্ধা শুধাংশু খাঁ’র দান করা ৬৮ শতক জমির উপর এই হাসপাতাল নির্মাণ করা হয়েছে। এটি একটি জেনারেল হাসপাতাল কাম ডায়ালসিস সেন্টার হবে বলে জানানো হয়েছে নির্মাণকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে। এই হাসপাতাল নির্মাণের মাধ্যমে এই এলাকার প্রান্তিক সাধারণ মানুষকে উন্নতমাণের চিকিৎসাসেবা প্রদান করা হবে। ২৫ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে মাটিতে ভিত খননের মাধ্যমে নির্মাণ কাজের উদ্বোধন করেন জমিতাদা মৃত অরুণ খাঁর স্ত্রী অরুণা খাঁ। এরপর হাসপাতালের সাফল্য কামনায় বিশেষ প্রার্থনা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্পমেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে যশোর ক্যান্টনমেন্ট কলেজ সংলগ্ন ডিওএইচএস মাঠে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ মেলা উদ্বোধন করেন যশোর সেনানিবাসের ডি.ও.এইচ. এস পরিষদের সভাপতি মেজর মো. গোলাম হায়দার (অব.)। এ সময় তিনি বলেন, ‘নতুন করে উদ্যোক্তা সৃষ্টি হতে এই মেলা ভূমিকা রাখবে। বহুবছর এ ধরনের আয়োজন যশোরে হয়নি। যশোরবাসীর বাড়তি আনন্দ দিতে এবার তারা ব্যতিক্রমী এ মেলার আয়োজন করেছেন। তিনি আশাবাদী এ মেলা যশোরবাসীর মন কাড়বে।’ যশোর সেনানিবাস ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার এ. ডব্লিউ. এম রায়হান শাহ্র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডি.ও.এইচ.এস পরিষদের মেম্বার এডমিন লেফটেন্যান্ট শ্যামল কুমার রায় (অব.)।…

Read More

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কিশোর গ্যাং, মাদক নির্মূল, আইনশৃঙ্খলা বিষয়ক ও সর্বজনীন পেনশন স্কিম সক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ এপ্রিল বৃহস্পতিবার মুড়াপাড়া বাজার মাঠে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান মাহমুদ রাসেল। সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক হামিদুর রহমান, নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) সিমন সরকার, ওসি দীপক চন্দ্র সাহা, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহমেদ আলমাছ, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, সাধারণ সম্পাদক মকবুল হোসেন প্রমুখ। সভায় বক্তারা বলেন, কিশোর গ্যাং, মাদক নির্মূল, আইনশৃঙ্খলা উন্নয়নকল্পে সকলকে সজাগ থাকতে হবে। সর্বজনীন পেনশন…

Read More

♦ সন্ধ্যায় ঘরে ফিরে পানি পাচ্ছেন না শ্রমজীবী মানুষ ♦ ২৯ টি নলকূপের ১ টি সম্পর্ণ এবং ১২ অর্ধেক অকেজো ♦ চাহিদার তুলনায় উৎপাদন কম ৫৩ লাখ লিটার স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ যশোরে চলমান তাপপ্রবাহে চাহিদার তুলনায় কমেছে পানি সরবরাহ। এতে করে চরম বিপাকে পড়েছেন পৌর নাগরিকবাসি। এদিকে, যশোর পৌরসভা কর্তৃপক্ষ তিব্র তাপদাহে এখনও পর্যন্ত পানি সরবরাহে বাড়তি কোনো সুযোগ সুবিধা চালু করেনি। যে কারণে পানির প্রয়োজন মেটাতে গিয়ে ভোগান্তি বাড়ছে পৌরসভা থেকে সাপ্লাই পানি নিয়ে ব্যবহার করা নাগরিকদের। এদিকে শ্রমজীবী মানুষরা সারাদিনের কর্মব্যস্ততা সেরে সন্ধ্যায় ঘরে ফিরে পানি পাচ্ছেন না। সন্ধ্যা নামার সাথে সাথেই সাপ্লাই পানি সরবরাহের সময় শেষ হয়ে…

Read More

নড়াইল প্রতিবেদক নড়াইলে এক পরিবারের দুই পক্ষের সংঘর্ষে দুই গৃহবধূসহ তিনজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের চাচড়া মাদ্রাসা পাড়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন-চাচড়া এলাকার মফিজ মোল্লার স্ত্রী পারভিন বেগম ও আবেদ মোল্লার স্ত্রী লিপি বেগম এবং বজরুল মোল্লা। মফিজ মোল্লা, আবেদ মোল্লা ও বজরুল মোল্লা আপন তিন ভাই। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার ও জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের ভাইদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুপুরে পারভিন বেগম ও লিপি বেগম পক্ষের সঙ্গে…

Read More