Author: banglarbhore

অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগরে তীব্র তাপদাহে তৃষ্ণার্ত মানুষের জন্য বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার নওয়াপাড়া বাজারের নুরবাগ, স্বাধীনতা চত্বর এলাকায় নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্তর পক্ষ থেকে কৃষক, শ্রমিক, অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়। তীব্র গরমে খাবার পানি ও স্যালাইন পেয়ে স্বস্তির নিঃস্বাস ফেলেছেন সাধারণ মানুষ। এ সময় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক জাকির হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেহেদী হাসান রাজন, সাধারণ সম্পাদক খন্দকার আল ইমরান, উপজেলা যুবলীগের সদস্য সিরাজ মোল্যা, পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শাহ সেকেন্দার, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম…

Read More

শ্রীপুর সংবাদদাতা মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে বুধবার সকালে কুমার নদের বিভিন্ন স্পটে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান চায়না দোয়াড় জাল জব্দ করা হয় এবং দুপুরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ মহল উপস্থিত থেকে এ জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মীর লিয়াকত আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল গণি, উপজেলা সমবায় কর্মকর্তা শামীমা জামান, আইসিটি সহকারি প্রোগ্রামার আহম্মেদ মাহফুজ, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু, ইউপি সদস্য সিরাজুল ইসলাম টোকনসহ আরোও অনেকে। এ বিষয়ে শ্রীপুর উপজেলা…

Read More

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি সাতক্ষীরার শ্যামনগরে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বরাদ্দকৃত ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে উচ্ছেদ করার অভিযোগে শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রেসক্লাবে লিখিত বক্তব্য প্রদান করেন, খাগড়াদানা গ্রামের আব্দুস সামাদ। তিনি অভিযোগে জানান, খাগড়াদানা গ্রামের নজরুল ইসলাম ও নজরুল ইসলামের স্ত্রী ফতেমা বেগম অবৈধভাবে আব্দুস সামাদের বসবাসরত সরকারি বরাদ্দকৃত ঘর জবর দখল করেছে। আব্দুস সামাদ একজন প্রকৃত ভূমিহীন ও গৃহহীন হওয়ায় মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর বরাদ্দ পান। যার সাতক্ষীরা জেলা প্রশাসক পত্র সূত্র: নং ৩১.৪৪.৮৭০০.০০৬.০৭.০৮৩.২২-৪৬৮/১, তাং- ২১.০৪.২০২২ খ্রিঃ, বন্দোবস্ত মামলা নং-৪২১/২১-২২ মূলে ইসমাইলপুর মৌজার খতিয়ান নং-০১, দাগ নং-১০৩, জমির পরিমাণ…

Read More

কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা ঢাকা থেকে প্রকাশিত ‘দৈনিক আলোকিত সকাল’ পত্রিকার স্টাফ রিপোর্টার ও কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী সদস্য সাংবাদিক আরাফাত আলী এবং তার গ্রামবাসীর উপর সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি কালিগঞ্জ জোনের কর্মচারিদের হামলা ও মারপিটের পর উল্টো তাদের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় মামলা করা হয়েছে। কালিগঞ্জ জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুর রহমান বাদী হয়ে সাংবাদিক আরাফাত আলীকে প্রধান আসামি করে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জনকে আসামি করে ২৩ এপ্রিল এই মামলা করেন। এদিকে এ মামলার দায়েরের প্রতিবাদ জানিয়েছেন রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। অবিলম্বে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরার কুখ্যাত রঘুনাথ খাঁ চাঁদাবাজি মামলায় কারাগারে গেছেন। বুধবার (২৪ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তনিমা মন্ডল রঘুনাথ খাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রঘুনাথ খাঁ (৫৭) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিঞ্চুপুর গ্রামের মদন মোহন খাঁ এর ছেলে। বর্তমানে শহরের কাটিয়া আনন্দপাড়ায় থাকেন। চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জানা গেছে, ২০২৩ সালের ২৪ জানুয়ারি শিমুলিয়া গ্রামের কাজী সুরুজ রঘুনাথ খাঁর বিরুদ্ধে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, বাদীর খলিসাখালি এলাকায় ছয়শত বিঘার একটি মাছের ঘের রয়েছে। এই ঘের ভূমিহীনদের দিয়ে দখল করে নেওয়ার ভয় দেখিয়ে রঘুনাথ খাঁ তার কাছে বিভিন্ন সময়ে পাঁচ লাখ টাকা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবা ও ৩শ’ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এ সময় মাদকদ্রব্য দু’জনকে আটক করেছে। আটকরা হচ্ছে যশোর সদর উপজেলার মনোহরপুর মধ্যপাড়ার শফিকুল ইসলাম ও ছাতিয়ানতলা পশ্চিমপাড়ার হাচান আলী। এ সময় কৈখালী গ্রামের আসলাম হোসেন পালিয়ে গেছে। মাদক উদ্ধারের ঘটনায় কোতয়ালি থানায় আলাদা তিনটি মামলা হয়েছে। ইছালী পুলিশ মঙ্গলবার রাতে যোগীপাড়াস্থ স্লুইস গেটের সামনে থেকে শফিকুল ইসলামকে ২০ পিস ইয়াবাসহ আটক করে। অপরদিকে, বুধবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সদস্যরা চুড়ামনকাটির ছাতিয়ানতলা পশ্চিমপাড়ার মাদক বিক্রেতার হাসান আলীর বাড়িতে অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবাসহ হাসান আলীকে আটক করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে গত মঙ্গলবার রাতে শহরের শংকরপুর চোপদারপাড়া মনি শেখের বাড়ির দক্ষিণ পাশে অপরাধমূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে চিহ্নিত সন্ত্রাসীরা হাতে বোমা নিয়ে জনসাধারণের মধ্যে ভীতি সঞ্চার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে ৬টি বোমা সদৃশ ককটেল উদ্ধার করেছে। এ সময় সন্ত্রাসীদের নিক্ষিপ্ত বিস্ফোরিত বোমার জর্দ্দার কৌটার ও জালের কাঠির অংশ বিশেষ উদ্ধার করেছে। এ সময় গভীর রাতে ৫ জন সন্ত্রাসীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৮/১০ জন সন্ত্রাসীর নামে কোতয়ালি থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছেন। মামলাটি করেন, কোতয়ালি থানার এসআই জয়ন্ত সরকার। মামলায় আসামিরা হচ্ছে, শহরের আশ্রম রোড গাড়োয়ানপট্টির রাকিব, নাজির শংকরপুর হাজারী গেট এলাকার তানভীর, শংকরপুর আশ্রম রোডের ইছা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ইয়বার মামলায় মণিরামপুরের কিসমত চাকলা গ্রামের মাদক ব্যবসায়ী আলীমকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। এ মামলার অপর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়েছে। বুধবার অতিরিক্ত দায়রা জজ জুয়েল অধিকারী এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত আলীম মণিরামপুরের কিসমত চাকলা গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি যশোর শহরের নিরালাপট্টি এলাকায় বসবাস করেন। মামলার অভিযোগে জানা গেছে, ২০১৮ সালের ১৩ জুলাই সকালে কোতোয়ালি থানা পুলিশ শহরের দড়াটানা মোড় থেকে আলীমকে ১শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। এ ঘটনায় আটক আলীমসহ শহরের লোন অফিসপাড়ার হানিফ ও উপশহরের শামীমকে আসামি করে কোতোয়ালি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ঢাকায় সিভিল এভিয়েশনে কর্মরত স্বামীর মারপিটের শিকার ফেরদৌসী খাতুনকে উদ্ধার করে পরিবারের সদস্যরা বুধবার যশোর ২৫০ শয্যা জেনালের হাসপাতালে ভর্তি করেছেন। ফেরদৌসী যশোর সদরের বালিয়া ভেকুটিয়া গ্রামের ইমানা আলীর মেয়ে। ফেরদৌসীর স্বামী যশোরের শার্শার গোড়পাড়া গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে ঢাকা বিমান বন্দরের সিভিল এভিয়েশনে কর্মরত। ফেরদৌসীর পিতা ইমান আলী জানিয়েছেন, ১৮ বছর আগে আমির হোসেনের সাথে পারিবারিকভাবে ফেরদৌসীর বিয়ে হয়। আমির হোসেন ঢাকা বিমানবন্দরে সিভিল এভিয়েশনে কর্মরত থাকায় তার স্ত্রী ফেদৌসীকে নিয়ে ঢাকায় বসবাস করেন। ফেরদৌসী তিন সন্তানের জননী। বেশ কয়েক বছর ধরে আমির হোসেন পরনারীতে আসক্ত হয়ে তার মেয়ের উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে যৌতুক দাবির অভিযোগে স্ত্রী রিচি খাতুনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন তার স্বামী। বুধবার যশোর সদরের শালিয়াট গ্রামের রকি হোসেন বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগটি গ্রহণ করে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। রিচি খাতুন একই গ্রামের রেজাউল ইসলামের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী ফিরোজ হক রানা। মামলার অভিযোগে জানা গেছে, ২০২৩ সালের ২৩ আগস্ট রকি হোসেন বারিবাকি ভাবে রিচি খাতুনকে বিয়ে করেন। বিয়ের সময় রিচি খাতুনকে গলার হার, হাতের বালা, কানের দুল, আংটি দেয় হয়। কিছুদিন সংসার করার শাশুড়ির কুপরামর্শে রিচি খাতুন তার নামে দুই বিঘা জমি লিখে দেয়ার…

Read More