Author: banglarbhore

মনিরামপুর সংবাদদাতা মনিরামপুরে মোশাররফ হোসেন নামে ভূমি সহকারী কর্মকর্তাকে মারধরের ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুই জন হলেন, মনিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য হোগলাডাঙ্গা গ্রামের মাহাবুর রহমান (৪০) ও আসাদুজ্জামান আসাদ (৩৫)। বিষয়টি নিশ্চিত করেছেন মনিরামপুর থানা অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ। এর আগে সোমবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার হোগলাডাঙ্গা বাজারে সরকারি খাস জমির পাশে ব্যক্তিমালিকানা জমি পরিমাপ নিয়ে হরিদাসকাটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোশাররফ হোসেনকে মারধর করা হয়। ঘটনার রাতে মোশাররফ হোসেন বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের…

Read More

এসএম নাহিদ হাসান, তালা দরজায় কড়া নাড়ছে উপজেলা পরিষদ নির্বাচন। চায়ের দোকান থেকে পড়া মহাল্লায় চলছে প্রার্থীদের নিয়ে চুল চেরা বিশ্লেষণ। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দি¦তার জন্য তাদের মনোনয়ন দাখিল করেছেন। তবে প্রার্থী ৭ জন হলেও সাধারণ ভোটার আশা করছেন চারজন প্রার্থীর তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে। উপজেলার ১২টি ইউনিয়নের সাধারণ ভোটাররা মনে করেন এবারের নির্বাচনে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলামের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। যেহেতু এবারের নির্বাচনে দলীয় প্রতীক…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে ভারতীয় মদসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে চাঁচড়া পুলিশ ফাঁড়ি সদস্যরা। এসময় তার কাছ থেকে আট বোতল মদ উদ্ধার করা হয়েছে। আটক তুষার সূত্রধর ভারতের ২৪ পরগনা জেলার বাদুড়িয়া উপজেলার চন্ডিপুর গ্রামের তপন সূত্রধরের ছেলে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দিয়ে তুষারকে আদালতে সোপর্দ করা হয়েছে। চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল মালেক বলেন, সোমবার বিকেলে তাদেরকাছে খবর আসে চাঁচড়া চকপোস্টের শ্রমিক অফিসের সামনে এক ব্যক্তি মদ নিয়ে অবস্থান করছেন। তাৎক্ষনিক তার নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে তুষার সূত্রধরকে আটক করে। পরে তার কাছে থাকা একটি কাপড়ের ব্যাগ থেকে আট বোতল মদ উদ্ধার করা হয়। এ ঘটনায়…

Read More

বাংলার ভোর প্রতিবেদক মঙ্গলবার যশোরের বাঘারপাড়া উপজেলায় অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করে জেল জরিমানা দেয়া হয়েছে। মাদক দ্রব্য রাখার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর ‘ক’ সার্কেল সদস্যরা বাঘারপাড়া উপজেলার তালবাড়িয়া মধ্যপাড়া গ্রামের বাহারুল ইসলাম (৪২), দোহাকুলা ঢালীপাড়া গ্রাম থেকে রিপন হোসেন (৩৪) ও দোহাকুলা দক্ষিণপাড়া গ্রাম থেকে রাজিব হোসেনকে (৩৫) আটক করা হয়। এ সময় তাদের কাছে থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সেবন করে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার অপরাধ প্রমাণ পাওয়া যায়। তাদের বিরুদ্ধে এসব অপরাধে বাঘারপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তামান্না ফেরদৌসি অভিযুক্ত বাহারুল ইসলাম (৪২) কে ১ বছরের কারাদণ্ড, আসামি রিপন হোসেনকে (৩৪) ২০ দিনের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক গত সোমবার রাতে যশোর নড়াইল সড়কের বাঘারপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সোমবার রাত ৯ টায় সড়কের জামদিয়া ঋষিপল্লির সামনে ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ঘোষণা করেন। নিহত স্কুল ছাত্রের নাম আবির হোসেন (১৭)। নিহত বাঘারপাড়া উপজেলার দোহাকুলা গ্রামের শাহিদুল্যাহর ছেলে। এ সময় তার সাথে থাকা দুই বন্ধু একই গ্রামের মানিক হোসেন ও তামিম হোসেনও আহত হয়। আহত দুজনের মধ্যে তামিমের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। নিহত আবির এবার বাঘারপাড়া সরকারি পাইলট স্কুল থেকে এসএসসি পরিক্ষা দিয়েছে। তার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে ২০ শতক জমির বদলে ৪০ শতক জমি দলিল করে নেয়ার চার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাদের এক বোন। একই সাথে তিনি এ দলিল বাতিল চেয়ে জেলা রেজিস্ট্রারসহ প্রশাসনের বিভিন্ন দফতরে আবেদন করেছেন। মঙ্গলবার যশোর সদরের সতীঘাটা গ্রামের রুবিয়া ইয়াসমিন বিভিন্ন দফতরে এ অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, তার পিতা আবু বাক্কারের মৃত্যুর পর তার রেখে যাওয়া জামির ভাগ-বন্টনের পর তিনি তিন দাগে ৪০ দশমিক ২৯ শতক জমি পান। এ জমি তার ভাইয়ের দীর্ঘদিন নিজেদের দখলে রেখেছিল। একপর্যায়ে একটা সমঝোতার মাধ্যমে ২০ শতক জমি তার তিন ভাইয়ের কাছে বিক্রি করলে বাকি ২০ দশমিক ২৯ শতক জমির…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে যৌতুকের মামলায় সাদ্দাম হোসাইন নামে এক ব্যক্তিকে ১ বছর কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত সাদ্দাম হোসেন শার্শার গাতিপাড়ার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন এপিপি শেখ মো. আবু হাসান। মামলার অভিযোগে জানা গেছে, ২০২২ সালের ৪ সেপ্টেম্বর আসামি সাদ্দাম হোসাইন পারিবারিকভাবে বেনাপোলের গাজিপুর গ্রামের হাবিবের মেয়ে আইরিন সুলতানা হাবিবাকে বিয়ে করে। বিয়ের সময় দাবিকৃত যৌতুকের টাকা না দিয়ে গহনা ও সংসারের যাবতীয় জিনিসপত্র দেয়া হয়। তারপরও মেয়ের সংসারের সুখের কথা চিন্তা করে হাবিবার পরিবার থেকে তার স্বামীকে ২ লাখ টাকা যৌতুক দেয়। পরবর্তীতে সাদ্দাম…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে হেরোইন ও ফেনসিডিলের আলাদা মামলায় দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের আদালত। মঙ্গলবার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতে বিচারক জয়ন্তী রানী দাস ও দ্বিতীয় আদালতে বিচারক সোহানী পুষণ আলাদা রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলো, যশোর শহরের চাঁচড়া রায়পাড়ার রাজ্জাক মাওলানার গালির খলিল বুড়োর মেয়ে সাথী ও আনোয়ার হোসেনের স্ত্রী মহিতন বেগম এবং শার্শার বেড়ি গ্রামের পশ্চিমপাড়ার রনি আহম্মেদ। মামলার অভিযোগে জানা গেছে, ২০১৭ সালের ১১ মে শার্শা থানার পুলিশ উলাশী নীলকুঠি পার্কের সামনে অভিযান চালিয়ে সন্দেহজনক ভাবে রনি আহম্মেদকে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে ব্যবসায়ীকে অপহরণ করে চাঁদা আদায়ের অভিযোগে এক যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটক টিপু সুলতান বেনাপোল পোর্টথানার পুটখালী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় মঙ্গলবার অপহৃত ব্যবসায়ী রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সোনাপুর গ্রামের মধুসদন বিশ্বাস বাদী হয়ে চারজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন। পলাতক আসামিরা হলেন, যশোর সদর উপজেলার চুরামনকাটি গ্রামের লিটন, রাসেল ও জুয়েল। মামলায় বাদী উল্লেখ করেন, মধুসূদন বিশ্বাসের রাজবাড়ীতে একমি কোম্পানির ডিলারশিপের ডিপো ছিলো। অন্যদিকে টিপু একমি কোম্পানিতে চাকরি করতেন। সেই সুবাদে তার সাথে পরিচয় হয়। এ সময় টিপু জানান যশোরে তার কিছু একমির পণ্য রয়েছে। যা তিনি মধুসূদনের মাধ্যমে বিক্রি করতে চান। দু’পক্ষই…

Read More

ইব্রাহীম সানা, পাইকগাছা ৬ কিলোমিটারের একটি সড়ক বদলে দিয়েছে খুলনার পাইকগাছা উপজেলার অবহেলিত লতা ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা। সড়কের নির্মাণ কাজ বছরের পর বছর ফেলে রাখায় চরম ভোগান্তিতে ছিল অত্র এলাকার হাজার হাজার মানুষ। অবশেষে পূর্বের টেণ্ডার বাতিল করে নতুন করে ঠিকাদার নিয়োগের মাধ্যমে নির্মাণ কাজ সম্পন্ন করায় ইউনিয়নের সাথে উপজেলা সদরের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন হয়েছে। এর ফলে যাতায়াত ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটার পাশাপাশি এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়নে নবনির্মিত সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর সহ এলাকাবাসী। উল্লেখ্য, উপজেলার ১০টি ইউনিয়নের অবহেলিত ইউনিয়নের মধ্যে লতা অন্যতম। অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে কৃষি…

Read More