Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে প্রতীক পেলেন ৩১ প্রার্থী

banglarbhoreBy banglarbhoreDecember 18, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিবি প্রতিবেদক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য যশোরের ছয়টি আসনে ৩১ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল সকাল ১০টা থেকে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার প্রতীক বরাদ্দ শুরু করেন। দলীয় প্রতীকের পাশাপাশি প্রার্থীদের মধ্যে পছন্দের প্রতীকও বরাদ্দ করা হয়েছে।

যশোর-১ (শার্শা) আসনে আওয়ামী লীগের শেখ আফিল উদ্দিন নৌকা, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন ট্রাক, জাতীয় পার্টির মো. আক্তারুজ্জামান লাঙ্গল প্রতীক পেয়েছেন।
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে আওয়ামী লীগের ডা. তৌহিদুজ্জামান তুহিন নৌকা, স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম ট্রাক, এসএম হাবিবুর রহমান ঈগল, জাতীয় পার্টির মুফতি ফিরোজ শাহ লাঙ্গল; বাংলাদেশ কংগ্রেস পার্টির অ্যাডভোকেট আব্দুল আওয়াল ডাব, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের শামছুল হক টেলিভিশন প্রতীক পেয়েছেন।

যশোর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের কাজী নাবিল আহমেদ নৌকা, স্বতন্ত্র প্রার্থী মোহিত কুমার নাথ ঈগল, জাতীয় পার্টির অ্যাডভোকেট মাহবুব আলম বাচ্চু লাঙ্গল, বিকল্পধারার মারুফ হাসান কাজল কুলা, ন্যাশনাল পিপলস্ পার্টির সুমন কুমার রায় আম, বিএনএমের শেখ নুরুজ্জামান নোঙর, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোহাম্মাদ তৌহিদুজ্জামান বটগাছ, তৃণমূল বিএনপির মো. কামরুজ্জামান সোনালি আঁশ প্রতীক পেয়েছেন।

যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে স্বতন্ত্র প্রার্থী রণজিত কুমার রায় ঈগল, জাতীয় পার্টির অ্যাডভোকেট জহুরুল হক লাঙ্গল, তৃণমূল বিএনপির লে. কর্নেল (অব.) এম শাব্বির আহমেদ সোনালি আঁশ, বিএনএমের সুকৃতি কুমার মণ্ডল নোঙর, ইসলামী ঐক্যজোটের ইউনুস আলী মিনার প্রতীক পেয়েছেন।
যশোর-৫ (মণিরামপুর) আসনে আওয়ামী লীগের স্বপন ভট্টাচার্য্য নৌকা, স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী ঈগল, জাতীয় পার্টির এমএ হালিম লাঙ্গল, ইসলামী ঐক্যজোটের হাফেজ মাওলানা নুরুল্লাহ আব্বাসী মিনার, তৃণমূল বিএনপির আবু নসর মোহাম্মদ মোস্তফা সোনালি আঁশ প্রতীক পেয়েছেন।
যশোর-৬ (কেশবপুর) আসনে আওয়ামী লীগের শাহীন চাকলাদার নৌকা, স্বতন্ত্র প্রার্থী এইচএম আমীর হোসেন কাঁচি, আজিজুল ইসলাম ঈগল, জাতীয় পার্টির জিএম হাসান (জাতীয় পার্টি) লাঙ্গল প্রতীক পেয়েছেন।প্রতীক পেয়ে যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ্! আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকা প্রতীক হাতে পেলাম। নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুনরায় আপনাদের সেবা করার সুযোগ চাইছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু!’
এদিকে, প্রতীক বরাদ্দ নিয়ে প্রার্থীরা জানিয়েছেন, এখন থেকেই তারা নির্বাচনি প্রচারণা শুরু করবেন। জনগণের মধ্যে তাদের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। একটি সুষ্ঠু-সুন্দর ভোট হলে তারা জয়ের ব্যাপারে আশাবাদী।
তবে জাতীয় পার্টির প্রার্থীরা জানিয়েছেন, প্রশাসন একটি সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছে। সেটা না হলে মাঝপথে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন তারা।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন, ‘বৈধ ৩১ প্রার্থীর মধ্যে ২৩ জন ছিলেন বিভিন্ন দলীয় প্রার্থী। এ ছাড়া ৮ জন স্বতন্ত্র প্রার্থী। দলীয় প্রতীকের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের পছন্দের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।’
যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেন, ‘নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। সব প্রার্থীকেই সমান গুরুত্ব দেয়া হচ্ছে। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে যশোর পুলিশ বদ্ধপরিকর।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.