Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
  • পৌরানিক কাহিনীর ৩৫৩ প্রতিমায় সাজছে ডুমুরিয়ার দুই মন্দির
  • কেশবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান
  • মাগুরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তার চেক বিতরণ
  • মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের
  • বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা
  • ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিনাইদহে আ.লীগ নেতার ওপর হামলা : গ্রেপ্তার ২

banglarbhoreBy banglarbhoreDecember 20, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরনের ওপর হামলা ও তার ব্যক্তিগত গাড়ি ভাঙচুরের অভিযোগে থানা যুবলীগের সাবেক আহ্বায়ক ইব্রাহীম খলিল রাজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার বাসুদেবপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার রাতে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের পক্ষে প্রচার কাজ চালানোর সময় রাজার নেতৃত্বে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণের ওপর হামলা ও তার ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় করা মামলায় যুবলীগ নেতা ইব্রাীম খলিল রাজা গ্রেপ্তার হয়। ঘটনায় করা পাল্টা মামলায় একই গ্রামের আজাদ নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঝিনাইদহ সদর থানার ওসি শাহিদ উদ্দীন জানান, বাসুদেবপুর গ্রামে অভিযান চালিয়ে রাজাকে গ্রেপ্তার করা হয়। এই মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
উল্লেখ্য, সোমবার সন্ধ্যার পরে ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের সমর্থক সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণ প্রচার চালানোর জন্য সদর উপজেলার বাসুদেবপুর বাজারে গাড়ি থেকে নেমে কিছু দূর এগোলে কে বা কারা ইট মেরে তার গাড়ি ভাঙচুর করে। এরই জেরে নৌকা প্রতীকের প্রার্থী তাহজীব আলম সিদ্দিকীর সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। সে সময় ভাঙচুর করা হয় আরও একটি প্রাইভেটকার, আহত হয় চারজন। ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়।
এদিকে ওই ঘটনার জের ধরে মঙ্গলবার ঝিনাইদহ শহরের মর্ডান মোড়ে বশির নামে এক ব্যক্তিকে পিটিয়ে আহত করা হয়। বশির ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের সমর্থক। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানায় আরও একটি মামলা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন

    October 10, 2026

    পৌরানিক কাহিনীর ৩৫৩ প্রতিমায় সাজছে ডুমুরিয়ার দুই মন্দির

    October 10, 2026

    কেশবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.