Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক মানবিক সহায়তা হিসেবে রাইডার্স ক্লাব যশোরের সদস্যরা জনসাধারণের মধ্যে সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করছে। আজ সোমবার (২২ এপ্রিল) শহরের মুজিব সড়ক এলাকায় খেটে খাওয়া দিন মজুর সাধারণ মানুষের মাঝে সুপেয় পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। রাইডার্স ক্লাব যশোরের এডমিন ইয়ামন পিয়াল জানান, প্রচণ্ড গরমে যখন জনজীবন বিপর্যস্ত তখন মানবিক জায়গা থেকে তাদের এই কার্যক্রম। তাদের এই ধরনের কাজে সর্বদা সহযোগিতা করার জন্য তিনি এসিআই মটরস এর এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস, আর এস এম সাউথ জোনের তানভীর সজীব, টেরিটোরি অফিসার জহিরুল ইসলাম সুজন, এস আর অরিয়ান মোটরস এর ডিলার রিফাত, রাইডার্স ক্লাব যশোরের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে মহাসড়কে ইজিবাইক থ্রি হুইলার নাসিমন করিমন আলমসাধুর মতো পরিবহন চলাচল বন্ধে নেয়া হবে বিশেষ ব্যবস্থা। সড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযানসহ এসব যানবাহন চলাচল বন্ধে সমন্বিত উদ্যোগ নেয়া হচ্ছে। একই সাথে যশোরের সড়কে ওভারলোডিং বন্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ট্রাকসহ বিভিন্ন পণ্যবাহী যানবাহনে অতিরিক্তি লোড বহনের কারণে সড়ক ও ব্রিজ ক্ষতিগ্রস্থ হচ্ছে। বিশেষ করে ভবদহ অঞ্চলে ভৈরব সেতু ওভারলোডিংয়ের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই জনস্বার্থে ওভারলোডিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। যশোরের মণিহার বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিরসনে রাস্তার ওপর যানবাহন দাঁড় করিয়ে রাখা, যাত্রী উঠা নামা করানো ও মেরামত বন্ধে ব্যবস্থা নেয়া হবে। জেলা উন্নয়ন সমন্বয় সভায় এ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক দেশের বরেণ্য চিত্রশিল্পীদের নিয়ে চাঁদের হাট যশোরের তিনদিনের (১৯-২১ এপ্রিল) চিত্র প্রদর্শনী রোববার শেষ হয়েছে। যশোর, ঢাকা, খুলনা, নড়াইল, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলার ৩১ জন বরেণ্য শিল্পীর চিত্রকর্ম এই প্রদর্শনীতে স্থান পেয়েছিল। বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত এ প্রদর্শনী চলে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। চাঁদের হাট যশোরের প্রতিষ্ঠাতা ও সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুলের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংবাদিক মিলন রহমান। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি দীপংকর দাস…

Read More

শার্শা সংবাদদাতা আগামী ২১ মে শার্শা উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য উপজেলায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৪ জন ও সংরক্ষিত ভাইস-চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। অনলাইনে মনোনয়ন জমা দেয়ার পর ২১ এপ্রিল রোববার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার নয়ন কুমার রাজবংশীর নিকট এ মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান মিন্নু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহীম খলিল, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সোহারব হোসেন। ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা ছাত্রলীগের…

Read More

মনিরামপুর সংবাদদাতা যশোরের মণিরামপুরে জন্ম নিয়েছে বিরল এক বাছুর। যার মাথা দুটি, মুখও দুটি, আর চোখ চারটি। রোববার সকালে উপজেলার ঢাকুরিয়ার বারপাড়া গ্রামের কৃষক আজমল হোসেন বাচ্চুর বাড়িতে দেশী ক্রস জাতের একটি গাভী এই বাছুরটি জন্ম দেয়। অদ্ভুত এই বাছুরটি দেখতে বাচ্চুর বাড়িতে ভিড় করছেন শতশত মানুষ। অনেকে একে প্রকৃতির অদ্ভুত খেয়াল বলেছেন। বাছুরটির মালিক আজমল হোসেন বাচ্চু জানান, সকাল সাড়ে ৭টার দিকে স্বাভাবিকভাবেই বাচ্চা হয়েছে। তবে, দুটি মাথা থাকায় জন্মের পর থেকে স্তন্যপান করতে অসুবিধা হচ্ছে বাছুরটির। স্থানীয় সাজু আহম্মেদ বলেন, প্রাকৃতিক ভাবেই দেশীয় জাতের একটি গাভী কালো-সাদা রঙ্গের একটি বাছুর জন্ম নেয়। জন্ম নেয়ার পর দেখা যায় বাছুরের…

Read More

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ নতুন ভোরের এই আলো ছড়িয়ে পড়ুক সবখানে, সবপ্রাণে প্রতিপাদ্য স্লোগান নিয়ে যশোরে ১০ দিনব্যাপি লোকজ সংস্কৃতিক উৎসব ও বৈশাখী মেলা ব্যাপক সাড়া ফেলেছে। তীব্র গরম উপেক্ষা করে প্রতিদিনই মেলার মাঠে মানুষের উপচেপড়া ভিড় ছিল। বিকেল থেকেই ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। কর্মব্যস্ত মানুষ একটু মানসিক শান্তি ও স্বস্তির জন্য স্বপরিবারে টাউন হল মাঠে উপস্থিত হন। শিশু কিশোরদের জন্য মেলার মাঠে বিনোদনের কমতি ছিলো না। ছোট্ট বাচ্চাকে নিয়ে সমাবেত হয়েছেন অভিভাবকরাও। আজ শেষ হচ্ছে ১০ দিনের এই আয়োজন। জেলা প্রশাসনের সহায়তায় ও সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং যশোর ইন্সটিটিউটের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়। টাউন হল…

Read More

বাংলার ভোর প্রতিবেদক উপজেলা পরিষদ দ্বিতীয় ধাপের নির্বাচনে যশোরের চৌগাছায় চাচা-ভাতিজাসহ ১১ প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ২১ মে অনুষ্ঠেয় ৬ষ্ঠ উপজেলা পরিষদ দ্বিতীয় ধাপের নির্বাচনে রোববার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে চেয়ারম্যান পদে চাচা-ভাতিজাসহ তিন জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন ও ভাইস চেয়ারম্যান পদে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলার নির্বাচন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। অনলাইনের মাধ্যমে প্রার্থীরা তাদের মনোনয়নপত্রগুলো নিজে ও তাদের প্রতিনিধি মারফত জমা দিয়েছেন। তবে সকল প্রার্থীই আওয়ামী লীগের। এ উপজেলায় বিএনপি জামায়াতসহ অন্য কোনো দলের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেনি। যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের মধ্যে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নির্বাহী…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে তীব্র দাবদাহে তৃষ্ণার্ত মানুষের মাঝে শরবত বিতরণ করেছে জেলা ছাত্রলীগের নেতা কর্মীরা। রোববার দুপুরে শহরের দড়াটানায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের পক্ষে তরুণ শিল্পোদ্যোক্তা তৌহিদ চাকলাদার ফন্টু ও যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দীন কবির পিয়াসের নির্দেশনায় সাধারণ পথচারী ও দিনমজুরদের মাঝে এই শরবত বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগ নেতা ফয়সাল আবেদীন, অয়ন সুর, রিয়াজ উদ্দীন রেজা, আননুর হাসান রাতুল, তহিদুল ইসলাম ইমন, শান্ত হোসেন, তানভীর হাসান খালিদ, সানজিদ হাসান অনিক প্রমুখ। জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দীন কবির পিয়াস বলেন, ছাত্রলীগ সব সময় মানুষের কল্যাণে কাজ করে। সেই ধারাবাহিকতা ধরে রেখে যশোর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক চাঁদপুরের মতলবে ফারাজিকান্দি ইউপি সদস্য সুরুজ হত্যা মামলার পলাতক প্রধান আসামি কবির হোসেনকে (৩৩) র‌্যাব যশোর থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত কবির হোসেন চাঁদপুর মতলবের উত্তর মাইজকান্দির বাসিন্দা। র‌্যাব-১০ এবং র‌্যাব-৬ এর একটি যৌথ দল রোববার ভোর সোয়া ৪টার দিকে যশোর জেলার অভয়নগর এলাকায় অভিযান পরিচালনা করে কবিরকে গ্রেপ্তার করে। র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এমজে সোহেল বলেন, গ্রেফতারকৃত কবির ইউপি সদস্য সুরুজ হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। হত্যাকাণ্ডের পর নিজেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য যশোরসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলো। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। গত ১৬ এপ্রিল দুপুর ১২টার দিকে চাঁদপুরের…

Read More

যশোর প্রতিনিধি যশোর ডিবি পুলিশের তিনটি অভিযানে ৬২ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। এ সময় চার মাদক কারবারিকে আটক করা হয়। ২৬ বোতল ফেনসিডিলসহ আটকরা হলেন চৌগাছা উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের জলকর মাধবপুর গ্রামের আলমগীর, গয়ড়ার বিল্লাল হোসেনের কাছ থেকে আটক করা হয়। ২০ এপ্রিল এদেরকে আটক করা হয়। ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার ২০ এপ্রিল বেনাপোলের খড়িডাঙ্গা মাঠপাড়াস্থ গ্রামের ইসরাফিল মোড়লকে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়। একই দিন অপর আর এক অভিযানে, বেনাপোল পৌরসভার ৩নং ওয়ার্ডে অভিযান চালিয়ে কুতুব উদ্দিন শশীকে ৩৬ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।

Read More