রাজগঞ্জ প্রতিনিধ
মণিরামপুর উপজেলার রাজগঞ্জ ১০ নম্বর মশ্মিমনগর ইউনিয়নের বাসিন্দা মালয়েশিয়া প্রবাসী কৃষক লীগের নেতা ইউনুস আলী গতকাল হেলিকপ্টারে করে নিজ গ্রামের মাটিতে নামার পর স্থানীয়রা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
এদিকে তার আসার অপেক্ষায় সকাল থেকে এলাকার শত শত নারী পুরুষ ও নেতাকর্মীরা ভিড় জমান তার বাড়িতে। উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি ও মালয়েশিয়া প্রবাসী গাজী ইউনুছ দুপুর ১টা ১৫ মিনিটে হেলিকপটারযোগে নিজ গ্রাম নোয়ালী ময়নার মাঠে নামেন। তিনি হেলিকপ্টার থেকে নামার পর মশ্মিমনগর কৃষকলীগ, আওয়ামী লীগ, যুবলীগসহ সকল সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আবুল বাশার, মশ্মিমনগর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আল মামুন, সেক্রেটারি মোস্তফা, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, ১নং ওয়ার্ড কৃষক লীগের সহসভাপতি রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক ইসমাইল বিশ্বাস, ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সভাপতি তাজউদ্দীন আহমেদ ভুট্টো, বঙ্গবন্ধু সৈনিক লীগের ইউনিয়ন সেক্রটারি মিঠুন হোসেন, সেচ্ছাসেবক লীগের ইউনিয়ন সহ সভাপতি রুহুল কুদ্দুসসহ নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
শিরোনাম:
- যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১
- জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল
- শার্শা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত
- ‘চশমা সাইদ’ হত্যা : মেছো সুমন ও রোহিত আটক
- সাতক্ষীরায় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে তিন দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত ( ভিডিও সহ )
- বাঘারপাড়া পৌরসভায় ৩৭ কোটি টাকার বাজেট ঘোষণা
- সুরধুনী সংগীত নিকেতনের আয়োজনে রবীন্দ্র-নজরুল স্মরণোৎসব ( ভিডিও সহ )
