নিজস্ব প্রতিবেদক
যশোরে ১০০ পিস ইয়াবা ও ৫০ বোতল ফেনসিডিলসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি।
শনিবার সদর উপজেলার নওয়াপাড়ার শেখহাটি ও চৌগাছা উপজেলার কুলিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, শেখহাটি দক্ষিণপাড়ার হিমেল হোসেন ওরফে বাদশা ও শেখহাটি মিয়াবাড়ি মোল্লা পাড়ার আতিক বিন তৌহিদ ওরফে নেহাল ও চৌগাছা উপজেলার কুলিয়া গ্রামের আশাদুল ইসলাম আশা।
ডিবি পুলিশ জানায়, শনিবার বিকেলে যশোর সদর উপজেলার নওয়াপাড়ার শেখহাটি গ্রামে অভিযান চালিয়ে বাদশা ও নেহালকে ১০০ পিস ইয়াবাসহ আটক করে। যার মূল্য ৩০ হাজার টাকা। এ অভিযানে অংশ নেন এসআই শাহিনুর রহমান, বিপ্লব সরকার ও আমিরুল ইসলাম। আরেকটি টিম চৌগাছা উপজেলার কুলিয়া গ্রামে অভিযান চালিয়ে আশাদুল ইসলাম আশাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মূল্য দেড় লাখ টাকা। অভিযানে নেতেৃত্ব দেয় এসআই কাজী আব্দুল মান্নান। পৃথক এ দুই ঘটনায় দুইটি মামলা হয়েছে।
শিরোনাম:
- যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
- বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
- যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
- যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
- সিরাতুন্নবী (সা.) উপলক্ষে চৌগাছায় আলোচনা
- Cómo revisar las reglas generales fácilmente
- Zo onderzoekt u digitale spelregels zorgvuldig
- Πώς να κατανοήσετε τις πληροφορίες στην οθόνη