বাংলার ভোর প্রতিবেদক বৃহস্পতিবার বিকেলে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ও ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণার দাবিতে যশোরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা বলেন, গাজায় গণহত্যা বন্ধে মুসলিম বিশ্বকে অবিলম্বে ঐক্যবদ্ধ হতে হবে। ইসরাইলের যত শক্তিশালী বন্ধু রাষ্ট্রই থাকুক না কেন, তারা হিজবুল্লাহ, হামাস, হুথি’র মতো ছোট ছোট গ্রুপের সাথেও পেরে ওঠে না। মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হলে ইজরাইল নামক রাষ্ট্রের কোন অস্তিত্ব থাকবে না। প্রাচ্যসংঘ যশোরের আয়োজনে এ সমাবেশ সংগঠনের সভাপতি কবি কাসেদুজ্জামান সেলিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা বেনজীন খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাচ্যসংঘের সাধারণ সম্পাদক খবির উদ্দিন সুইট ও প্রবীণ…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক বৃহস্পতিবার বিকেলে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদে ইউনিয়নের মানুষের সাথে ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি কাজী নাবিল আহমেদ। অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন অনুষ্ঠানের আয়োজক ইউপি চেয়ারম্যান দাউদ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকারের আমলে কৃষি, শিল্প, শিক্ষা, যোগাযোগসহ সর্ব খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে দেশে। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা খয়রত হোসেন, মেহেদী হাসান মিন্টু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উপজেলা চেয়ারম্যান…
বাংলার ভোর প্রতিবেদক এলজিইডি মন্ত্রণালয়ের কমিউনিটি অর্গানাইজ পদে চাকরি দেয়ার কথা বলে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা সজীব হোসেন @ কাজী মাহমুদ হাসানকে (২৫) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সজীব মণিরামপুর উপজেলার পলাশী গ্রামের বাসিন্দা। পিবিআইয়ের এসআই মনিরুল ইসলাম জানান, হাসিনা বেগম ও সজীব হোসেন পাশাপাশি গ্রামে বসবাস করে। সজীব নিজেকে এলজিইডি মন্ত্রণালয়ের সচিবের ঘনিষ্ঠজন এবং নিজে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা অধিদপ্তর, ঢাকায় অফিস সহকারী পদে কর্মরত বলে পরিচয় দিয়ে থাকে। এমতাবস্থায় হাসিনা বেগমের ছেলেকে এলজিইডি মন্ত্রণালয়ের কমিউনিটি অর্গানাইজার পদে চাকরির ব্যবস্থা করে দিতে পারবে বলে জানায়। চাকরির দেয়ার জন্য তাকে ১৫ লাখ টাকা দিতে হবে বলে…
বাংলার ভোর প্রতিবেদক আদালতের নির্দেশনা অমান্য করে যশোর শহরে জমি দখলের অভিযোগ উঠেছে। শহরের ধর্মতলা মোড়ের পাশে শিবলী নোমান নামের এক ব্যক্তি স্থানীয় বখতিয়ার রহমান নামের অপর এক ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগ করেছেন। আদালত ওই জমিতে ১৪৪ ধারা জারি করে। তবে আদালতে নির্দেশনা উপেক্ষা করে বুধবার দিনের বেলা মাটি ভরাটের কাজ করেন প্রভাবশালীরা। ভুক্তভোগী শিবলী নোমান জানান, তার প্রয়াত পিতা মায়মুর আলী ১৯৬০ সালে গাজী জব্বার নামের এক ব্যক্তির কাছ তার মায়ের নামে ৩৫ শতক জমি কেনেন। এরপর সপরিবারে ঢাকায় অবস্থান করার ফলে ওই জমির সাবেক মালিক গাজী জব্বারে ছেলে গাজী আজিজের নজরে পড়ে। জমির মালিক গাজী জব্বারের মৃত্যুর পর…
বাংলার ভোর প্রতিবেদক ডিবি ও উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে ফেনসিডিল, ইয়াবা উদ্ধার করেছে। মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে তিনজনকে গ্রেফতার দেখিয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন, যশোর সদর উপজেলার হালসা গ্রামের সম্রাট হোসেন, যশোর শহরের কাজীপাড়ার শাহাদাত আলী রাজ ও সদর থানার বিরামপুর ছবুল্লার মোড় কবরস্থানের পাশের জনৈক মুন্তাজ হোসেনের বাড়ির ভাড়াটিয়া শাহরিয়ার হোসেন সবুজ। এ ঘটনায় কোতয়ালি থানায় মাদক আইনে আলাদা দু’টি মামলা হয়েছে। উপশহর পুলিশ ক্যাম্প সূত্রে জানা গেছে, ক্যাম্পের এসআই কামাল হোসেন একদল পুলিশ বুধবার ১৭ এপ্রিল রাত ১১ টার সময় গোপন সূত্রে খবর পেয়ে সদর থানার বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সাইকেল হাটের সামনে থেকে…
বাংলার ভোর প্রতিবেদক পুলিশের দায়েরকৃত নাশকতা মামলায় যথাযথ আইনে লড়াইয়ে মুক্তি পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবুসহ ৫১ নেতাকর্মী। বৃহস্পতিবার জামিনে মুক্তি পেয়েই দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন নেতৃবৃন্দ। উচ্চ আদালতে জামিনে থাকা নেতাকর্মীদের বৃহস্পতিবার যশোর জেলা ও দায়রা জজ আদালতে জামিন শুনানি অনুষ্ঠিত হয়। নেতাকর্মীদের পক্ষে জামিন শুনানিতে যুক্তিতর্ক উপস্থাপন করেন, আইনজীবী দেবাশীষ দাস। শুনানি শেষে বিচার শেখ নাজমুল আলম নেতাকর্মীদের জামিন মঞ্জুর করেন। পরে জামিনের কাগজপত্র যশোর কেন্দ্রীয় কারাগারের পাঠানো হয়। সেখানে আনুষ্ঠানিকতা শেষে বিকেল ছয়টার দিকে অনিন্দ্য ইসলাম…
বাংলার ভোর প্রতিবেদক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য নিয়ে আসা ‘সোলার প্যানেল’ এর মালামালবাহী ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন ও প্রক্টর বডির উপস্থিতিতে ট্রাকগুলো বিশ্ববিদ্যালয়ের প্রবেশ করে পণ্য খালাস করেছে। জানা গেছে, বিশ্ববিদ্যালয়কে পুরোপুরি গ্রীন এনার্জির আওতায় আনার জন্য বুধবার চট্রগ্রাম থেকে ১২টি ট্রাকে করে সোলার প্যানেল নিয়ে আসে সুপার স্টার রিনিউয়েবল এনার্জি লিমিটেড। কিন্তু ৫টি ট্রাক সোলার প্যানেল আনলোড করতে পারলেও চাঁদা দাবি করে বাকি ট্রাকগুলো আটকে দেয়া হয়। পরবর্তীতে ২টি ট্রাক বিশ্ববিদ্যালয়ে রেখে…
বাংলার ভোর ডেস্ক আসন্ন চার ধাপের উপজেলা নির্বাচন থেকে আওয়ামী লীগের মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। সেইসঙ্গে নির্দেশনা না মানলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার সতর্ক করার পর এবার চিঠি দিয়ে এবং সাংগঠনিকভাবে এই নির্দেশনা দেওয়া হলো। জানা গেছে, বৃহস্পতিবার দলীয় প্রধান শেখ হাসিনার এ নির্দেশনা দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকদের জানিয়ে দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সে অনুযায়ী, নিজ নিজ বিভাগের মন্ত্রী-এমপিদের বিষয়টি জানাতে শুরু করেছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। এ ছাড়া কেন্দ্রীয় দফতর থেকে আওয়ামী লীগের হাইকমান্ডের নির্দেশনাটি জানাতে মন্ত্রী-এমপিদের নামে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে নির্ভরশীল একটি স্ত্রূ। সূত্রমতে, চিঠিতে…
বাংলার ভোর প্রতিবেদক জেএফএ অনুর্ধ্ব-১৪ জাতীয় কিশোরী ফুটবল প্রতিযোগিতার যশোর ভেন্যু চ্যাম্পিয়ন হয়েছে মাগুরা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ও যশোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনা অনুষ্ঠিত প্রতিযোগিতার রানার্সআপ হয়েছে নড়াইল জেলা। বৃহস্পতিবার শামস্-উল হুদা স্টেডিয়ামে মাগুরা ৭-০ গোলে জয় পেয়ে ভেন্যুর চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়। এদিনের ম্যাচেও হ্যাট্রিক করেছেন জয়ী দলের ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় তানিয়া। সেরা খেলোয়াড় তাকেই নির্বাচিত করে পুরস্কার প্রদান করে নাইনটি এফসির কর্মকর্তারা। প্রথমার্ধেই মাগুরার কিশোরীরা ৬-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়। আর বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধে তারা করেন একটি গোল। তবে তাদের প্রতিপক্ষ নড়াইলের কিশোরীরা দু’টি সহজ গোলের সুযোগ হাতছাড়া করেন। প্রথম গোলের…
চুয়াডাঙ্গা সংবাদদাতা চুয়াডাঙ্গার ওপর দিয়ে কয়েক দিন ধরেই তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজও জেলাটিতে দেশের সর্বোচ্চ ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এ নিয়ে টানা তিন দিন সর্বোচ্চ তাপমাত্রায় দুর্বিষহ হয়ে উঠেছে সীমান্তবর্তী জেলাটির জনজীবন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় চুয়াডাঙ্গা জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আদ্রতার পরিমাণ ছিল ৪২ শতাংশ। অসহ্য গরমে ওষ্ঠাগত হয়ে উঠেছে প্রাণিকূল। হাসপাতালে বাড়ছে গরমজনিত রোগীর সংখ্যা। এমন পরিস্থিতিতে তীব্র দাবদাহে হিট অ্যালার্ট জারি করেছে জেলা প্রশাসন। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। পর পর তিন দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হলো দক্ষিণ-পশ্চিমের…
