Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)
  • সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
  • কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
  • যশোরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
  • যশোরে নেটিভ এনইসিটি সংস্থার মতবিনিময়
  • এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
  • সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
  • যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ৯, ২০২৩

তাজপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ৯, ২০২৩
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নেংগুড়াহাট প্রতিনিধি
মণিরামপুর উপজেলার তাজপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অর্থ আত্মসাৎ, স্বেচ্ছাচারিতা, নিয়োগ বোর্ড অবমাননা, দুর্নীতিসহ নানাবিধ অভিযোগে গত ৭ ডিসেম্বর ম্যানেজিং কমিটির সভায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

প্রধান শিক্ষক নিজে সেচ্ছাচারিতার মাধ্যমে প্রতিষ্ঠান চালাচ্ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, ম্যানেজিং কমিটিকে তোয়াক্কা না করা, ভুল বুঝিয়ে কমিটির সদস্যের স্বাক্ষর নেয়া ও নিয়োগ বোর্ডের সদস্যদেরকে অবমাননা করাসহ নানাবিধ অভিযোগ প্রমাণিত হয়। এছাড়াও তিনি নিয়োগ প্রার্থীর কাছ থেকে গোপনে টাকাও গ্রহণ করেছেন বলে অভিযোগ আছে। ওই প্রার্থীর চাকরি না হওয়ায় টাকা ফেরত দাবি করে আদালতে মামলা করেছেন। এতে করে প্রতিষ্ঠানসহ ম্যানেজিং কমিটির মান ক্ষুণ্ন হয়েছে। যে কারণে গত ৭ ডিসেম্বর ম্যানেজিং কমিটি  দুর্নীতিবাজ প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করেন।

এ বিষয়ে অভিভাবক সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ বলেন, প্রধান শিক্ষকের আর মাত্র আট মাস চাকরি আছে। কিন্তু তার অপকর্মের শেষ নেই। সভাপতি শাহাজান কবিরের কাছে সাময়িক বরখাস্ত বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আর শুনে পারছিনা। তার কারণে প্রতিষ্ঠানটি ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাচ্ছে। সর্বশেষ তিনি একটা নিয়োগ বোর্ডের কর্মকর্তাদের অবমাননা করাসহ অর্থ লোপাট করেছেন। তাই প্রতিষ্ঠানকে বাঁচানোর স্বার্থে এই দুর্নীতিবাজ প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.