♦ একই প্রতিষ্ঠানে বারবার প্রকল্প ♦ ৩০-৪০ শতাংশ হারে ঘুষ আদায় ♦সরকারি বরাদ্দের টাকা নয়ছয় ♦ প্রকল্পফলকে সরোয়ারের নাম প্রতীক চৌধুরী যশোর জিলা পরিষদের অফিস সহায়ক সরোয়ার উদ্দিনের গ্রামে প্রকল্পের ছড়াছড়ি। একই প্রতিষ্ঠানে বারবার বরাদ্দ, মোটা অংকের ঘুষ আদায় ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে ওই অফিস সহায়কের বিরুদ্ধে। নিজেকে এলাকায় ‘দানবীর’ হিসেবে তুলে ধরতে জিলা পরিষদের প্রকল্পের ফলকে বসিয়ে দিয়েছেন নিজের নাম। এলাকায় প্রচার করেছেন তিনিই বরাদ্দ দিয়েছেন লাখ লাখ টাকা। শুধু নিজের গ্রাম নয়, জিলা পরিষদেও রয়েছে তার দাপট। অফিস সহায়ক পদে কর্মরত থাকলেও ছড়ি ঘোরান উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীদের ওপরেও। তাই বড় কর্তাদের অনেকেই তাকে সমীহ করে চলেন।…
Author: banglarbhore
রাজগঞ্জ প্রতিনিধি মণিরামপুর উপজেলার রাজগঞ্জ, নেংগুড়াহাটের বিভিন্ন গ্রামাঞ্চলে দেখা দিয়েছে গরুর ভয়াবহ লাম্বি স্কিন ডিজিজ (এলএসডি)। এ রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে গরু। অবশ্য অনেক কৃষক ও সাধারণ মানুষ এটিকে বসন্ত বলেও ধারণা করছেন। ক্ষুরা রোগের চেয়েও লাম্বি স্কিন ডিজিজ ভয়ঙ্কর রোগ, গবাদি পশুর উপর নতুন একটি রোগ। ভাইরাসজনিত এ রোগটি ২০১৯ সালের দিকে ছড়িয়ে পড়ে নেংগুড়াহাট অঞ্চলে। বর্তমানে যা ভয়াবহ রূপ নিয়েছে। চালুয়াহাটি ইউনিয়নের পশু চিকিৎসকের কাছে জানতে চাইলে তিনি বলেন, পক্স ভাইরাস রোগের ভ্যাকসিন দিয়েও নিয়ন্ত্রণে আনতে পারছেন না। রোগটি মশা বা মাছির মাধ্যমে আক্রান্ত পশু থেকে সুস্থ পশুর মাঝে ছড়াচ্ছে। এর সঠিক ভ্যাকসিন না থাকায় গরুর মালিকেরা…
বাংলার ভোর প্রতিবেদক তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে। এ ধাপে দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ১১২টি উপজেলায় ভোট হবে। এর মধ্যে ৯টি জেলার ২১টি উপজেলায় ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। বাকি ৯১টি উপজেলার ভোট হবে কাগজের ব্যালটে। এ নিয়ে তিন ধাপে ৪২২টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হলো। ঘোষিত তফশীল অনুযায়ী তৃতীয় ধাপে খুলনা বিভাগের ১১ উপজেলা পরিষদে নির্বাচন হচ্ছে। সেগুলো হলো, খুলনা বিভাগের যশোর জেলার সদর (ইভিএম), অভয়নগর (ইভিএম) ও বাঘারপাড়া (ইভিএম); বাগেরহাট জেলার শরণখোলা, মোড়েলগঞ্জ ও মোংলা; খুলনা জেলার কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া; সাতক্ষীরা জেলার কলারোয়া ও সদর। এসব উপজেলায় রিটার্নিং কর্মকর্তার কাছে…
বাংলার ভোর প্রতিবেদক তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর। বৈশাখের খরতাপে হাঁসফাঁস প্রাণীকূল। প্রতিদিনই ঊর্ধ্বমুখি হচ্ছে ব্যারোমিটারের পারদ। আবহাওয়া অফিস বলছে, এ অঞ্চলের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বইছে। বুধবার যশোরে মৌসুমের সর্বোচ্চ ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার এই তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সহসাই এ তাপপ্রবাহ থেকে মুক্তি মিলছে না বলে আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে। স্থানীয় আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, যশোরে প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। বৈরী হয়ে উঠছে প্রকৃতি। হাঁসফাঁস করছে জনজীবন-প্রাণীকূল। খরতাপে সারাদিনই অস্বস্তিকর সময় পার করছে সাধারণ মানুষ। গরমের তীব্রতায় জীবনযাত্রা থমকে যাওয়ার উপক্রম হয়েছে। যশোরে দিনের অধিকাংশ সময় তাপমাত্রা ৩৭ থেকে ৩৮…
পাইকগাছা প্রতিনিধি পাইকগাছায় সুভাষ দেবনাথ (৭০) নামে এক বৃদ্ধর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর সাড়ে ৫ টায় উপজেলার রাড়ুলী ইউনিয়নে। এ ঘটনায় থানায় অপমৃত মামলা হয়েছে। পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক ইমরান হোসেন জানান, উপজেলার রাড়ুলী ইউনিয়নের রাড়ুলী পশ্চিম পাড়ার মৃত তারক দেব নাথের ছেলে মানসিক প্রতিবন্ধি সুভাষ দেবনাথ রাত সাড়ে ১২ টার দিকে খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১২ টা থেকে ভোর সাড়ে ৫ টার মধ্যে ঘর থেকে বেরিয়ে যে কোন সময় বাড়ির পিছনে সবেদা গাছে গলায় গামছা পেচিয়ে আত্নহত্যা করেছে বলে ধারনা…
শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বুধবার (১৭ এপ্রিল) প্রার্থীতা যাচাই-বাছাইয়ের পর পীর-আওলিয়ার মাজার জিয়ারতের মধ্যদিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করলেন মাগুরার শ্রীপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন। তিনি শ্রীপুর বাহিনীর অধিনায়ক আকবর হোসেন মিয়ার ছোট ছেলে এবং শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি ও শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি’র ছোট ভাই। প্রথম পর্যায়ে দুপুরে তিনি তার পিতা বীর মুক্তিযোদ্ধা শ্রীপুর বাহিনীর অধিনায়ক আকবর হোসেন মিয়ার কবর জিয়ারত করেন। পরে তিনি দ্বারিয়াপুর দরবার শরীফের পীর হুজুর শাহ সুফী তোয়াজ উদ্দীন আহম্মেদ (রা.) মাজার জিয়ারত করেন। একই দিন বিকেলে সব্দালপুর ইউনিয়নের নোহাটা গ্রামস্থ ওলি পাক হযরত গরীবুল্লাহ…
পাইকগাছা প্রতিনিধি পাইকগাছার রাড়ুলী আল্-হেরা দারুল কুরআন মাদরাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার উদ্যোগে ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ও হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাড়ুলী ইউএফডি ক্লাব ফুটবল মাঠে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মাদরাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মুহাম্মদ কওসার আলী গাজীর সভাপতিত্বে ওয়াজ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য মো. রশীদুজ্জামান। প্রধান বক্তা ছিলেন, মাদ্রাসাতুল আসাদ আল-ইসলামিয়া ঢাকা’র প্রিন্সিপাল মুফ্তি সাঈদ আহ্মদ কলরব। বিশেষ অতিথি ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু। বিশেষ আলোচক ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ…
পাইকগাছা প্রতিনিধি খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. রশীদুজ্জামান বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, জনসংখ্যা বৃদ্ধি, শিল্পায়ন ও আবাসনের ফলে প্রতিনিয়ত কৃষি জমি কমে যাচ্ছে। ফলে ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা আমাদের জন্য চ্যালেঞ্জ হবে। এ জন্য পরিকল্পিত ভাবে আমাদের সকল উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি কৃষি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। এমপি রশীদুজ্জামান বলেন, নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও খাদ্যে সয়ংসম্পন্নতা অর্জন শেখ হাসিনা সরকারের অনেক বড় সাফল্য। সাফলের এ ধারাবাহিকতা ধরে রাখার জন্য আমাদের কৃষিতে আধুনিক, যান্ত্রিকিরণ ও স্মার্ট প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি বলেন কৃষি জমির সঠিক ব্যবহার করতে পারলে কোন মানুষের অভাব থাকবে না এবং…
টাঙ্গাইল সংবাদদাতা টাঙ্গাইলের ভূঞাপুরে স্বামী ফিরোজের পুরুষাঙ্গ কেটে দিয়েছেন স্ত্রী জাকিয়া বেগম। ফিরোজ মিয়া পেশায় একজন এক্সকেভেটর চালক। বুধবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রাউৎবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। রাউৎবাড়ী গ্রামের ফিরোজ এবং স্ত্রী জিগাতলা গ্রামের জাকিয়া দম্পতি ৫ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। কর্তনকৃত পুরুষাঙ্গটি খুঁজে পাওয়া না পাওয়ায় ডাক্তারের পক্ষ থেকে বলা হচ্ছে কাটা অংশ জোড়া লাগাতে না পারলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় একযুগ আগে ফিরোজ-জাকিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। এ নিয়ে দফায় দফায় গ্রাম্য শালিস হয়। সম্প্রতি গোবিন্দাসী ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে ৩ লাখ ২০…
কপিলমুনি, প্রতিনিধি আবহামান কাল থেকে লালিত হয়ে আসছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঢালি খেলা (লাঠি খেলা)। খেলাটি আজ কালের আবর্তে হারিয়ে যাচ্ছে। হারনো ঐতিহ্য ফিরিয়ে আনতে পাইকগাছা উপজেলার কপিলমুনিতে বাসন্তী পূজা উপলক্ষে এই ঢালী খেলা অনুষ্ঠিত হয়। সলুয়া-কাজিমুছা বাসন্তী পূজা কমিটির আয়োজনে বুধবার বিকেল সাড়ে তিনটায় প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন, পাইকগাছা-কয়রার সংসদ সদস্য মো. রশিদুজ্জামান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, যুগ্ম-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দার, কপিলমুনি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সরদার বজলুর রহমান, সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন, প্রকাশ চন্দ্র দাশ, বুলবুল আহমেদ, কপিলমুনি…
