Close Menu
দৈনিক বাংলার ভোর – Daily Banglar Bhore
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ১০ দিন ধরে বন্ধ বেনাপোল-ঢাকা রূপসী বাংলা ট্রেন, ভোগান্তি
  • যশোর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • যে কারণে গ্রেফতার হলেন সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য
  • আখেরি মোনাজাতে শেষ হলো তিন দিনব্যাপি ইজতেমা
  • মাগুরায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • যশোরে ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
  • যশোর আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয়ী
  • নড়াইল প্রেসক্লাবে ককটেল বিস্ফোরণ, আতঙ্কিত সাংবাদিকরা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
দৈনিক বাংলার ভোর – Daily Banglar Bhoreদৈনিক বাংলার ভোর – Daily Banglar Bhore
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, November 30
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
দৈনিক বাংলার ভোর – Daily Banglar Bhore
দক্ষিণ-পশ্চিম

লঘুচাপের যশোরসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টি

banglarbhoreBy banglarbhore7 December, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিবি ডেস্ক
দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে যশোরসহ উপকূলীয় এলাকায় থেমে থেমে গুঁড়ি গুঁড়ি, হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। গত সোমবার থেকে এসব এলাকার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। সেই সঙ্গে আকাশে সূর্যের দেখা না মেলায় বৃষ্টি ও বাতাসে এ উপকূলে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে।
সারাদিন সূর্যের দেখা মেলেনি। বৃষ্টির কারণে যশোরে প্রধান সড়কগুলোতে যান চলাচল অনেক কম লক্ষ্য করা গেছে। বুধবার রাত থেকে শুরু হওয়া এ বৃষ্টির ফলে শীত কিছুটা বেড়েছে।
রিকশাচালক শামীম বলেন, বৃষ্টির কারণে সকাল থেকে খুব কম প্যাসেঞ্জার পাচ্ছি। যদি এমন বৃষ্টি হয় তাহলে অবস্থা শোচনীয় হয়ে যাবে।
এদিকে, এই বৃষ্টিতে যদি জমিতে সেচ দেয়া না থাকে তাহলে তেমন কোনও সমস্যা হবে না বলে জানান যশোর সদরের আব্দুলপুর গ্রামের কৃষক আমিন। তিনি বলেন, আমার ক্ষেতে এখন উন্নত জাতের ফুলকপি, পটল আর পেঁয়াজ রয়েছে। যেহেতু এর মধ্যে জমিতে সেচ দিইনি সে কারণে ক্ষেতের সমস্যা হবে না। তবে যারা সেচ দিয়েছেন, তাদের একটু সমস্যা হতে পারে।
যশোর বিমান বাহিনীর আবহাওয়া অফিসের তথ্য মতে, সকাল ৬টা থেকে বেলা ৩টা পর্যন্ত ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ৯৪ শতাংশ। শুক্রবার দুপুর নাগাদ আবহাওয়া স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।
মোংলা প্রতিনিধি জানান, বৃহস্পতিবার ভোর থেকে থেমে থেমে বৃষ্টি হওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘূর্ণিঝড় মিগজাউম ও লঘুচাপের প্রভাবে গত তিন দিন ধরে মোংলাসহ সংলগ্ন সাগর ও সুন্দরবন উপকূলীয় এলাকায় এক ধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে।
মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ হারুন অর রশিদ বলেন, লঘুচাপের প্রভাবে আপাতত ভারি বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে বিভিন্ন এলাকায় কখনও কখনও গুঁড়ি, হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বলেও জানান তিনি।
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, বুধবার রাত থেকেই নেমেছে বৃষ্টি। বৃহস্পতিবার সকালে বর্ষণ কিছুটা বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চুয়াডাঙ্গাসহ দেশের আট বিভাগের প্রায় সব স্থানেই কমবেশি হালকা-মাঝারি বৃষ্টি হচ্ছে। এতে দিন ও রাতের তাপমাত্রা কমবে। আর দু-একদিন পরই দেশজুড়ে শীত নামবে। চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৫ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবেই এমন বৃষ্টি হচ্ছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান বলেন, বৃষ্টির রেশ শুক্রবার নাগাদ থাকবে। শনিবার অবশ্য বৃষ্টি কমে আসবে। বৃষ্টির কারণে খানিকটা শীত অনুভূত হতে পারে।
তিনি আরও বলেন, বৃষ্টি চলে যাওয়ার পর দুদিন বাতাসে অনেকটা আর্দ্রতা থাকবে। তাই তাপমাত্রা তেমন কমবে না। তবে দুদিনের মধ্যে আর্দ্রতা হ্রাস পেলে সোমবার থেকে শীত কিছুটা বাড়তে পারে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ১০ দিন ধরে বন্ধ বেনাপোল-ঢাকা রূপসী বাংলা ট্রেন, ভোগান্তি

    30 November, 2026

    যশোর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    29 November, 2026

    যে কারণে গ্রেফতার হলেন সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য

    29 November, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.