Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোরের শার্শা উপজেলার বুরুজবাগান এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাদক কারবারি রায়হানকে গ্রেফতার করেছে র‌্যাবের একটি চৌকস দল। মঙ্গলবার ১৬ এপ্রিল দিবাগত গভীর রাতে আত্মগোপনে থাকা রায়হানকে বুরুজ বাগান এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে শার্শা থানায় মামলা নং ০৯। তারিখ ০৮/০৫/১৭। ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯৯০ সালের ১৯(১) টেবিলের ১(খ) অনুযায়ী গত বছর ২৩ সালের ২৭ সেপ্টেম্বর আদালত যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করে। সাজা হওয়ার পর থেকে রায়হান পলাতক জীবন যাপন শুরু করে। রায়হান গ্রেফতার হওয়ার পর র‌্যাবের কাছে স্বীকার করে, ২০১৭ সালের ৮ মে বিকাল ৫ টায় হিরোইনসহ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ঐতিহাসিক মুজিবনগর দিবস ২৪ উদযাপন উপলক্ষে বুধবার সকালে যশোর সরকারি সিটি কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর অরবিন্দু কুমার কুণ্ডু এবং বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর অমলেন্দু বিশ্বাস, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান সাজেদুল ইসলাম ও শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুল হালিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহ্বায়ক ড. সবুজ শামীম আহসান। বিশেষ আলোচক ছিলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান দিলরুবা খানম। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ ছাত্রলীগ কলেজ শাখার সভাপতি মারুফ হোসাইন ইকবাল ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন রিমন। সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক অনুপম বসাক।

Read More

বাংলার ভোর প্রতিবেদক নিজের গলায় ব্লেড চালিয়ে আত্মহত্যা করেছেন বৃদ্ধা ভানু বেগম (৬৮)। তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা গ্রামের বাসিন্দা। শহরের বারান্দিপাড়ায় ছেলে মোহাম্মদ ইসলামের বাসায় বুধবার (১৭ এপ্রিল) ভোর পাঁচটার দিকে ব্লেড দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেন তিনি। পরে আত্মীয় স্বজনরা উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ সময় হাসপাতালে উপস্থিত স্বজনরা মৃতদেহ ফেলে পালিয়ে যায় বলে হাসপাতাল সূত্রে জানা যায়।

Read More

বাংলার ভোর প্রতিবেদক কলকাতা থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে যশোরে হামলা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে যশোর-নড়াইল মহাসড়কের বাঘারপাড়ার ধলগা নামক এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম ডি এন চ্যাটার্জি। তিনি অ্যাসোসিয়েট বিল্ডার্স কর্পোরেশন লিমিটেড (এবিসি) কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শ্যামলী পরিবহনের ঢাকা-কলকাতা রুটের একটি বাস কলকাতা থেকে ঢাকায় ফিরছিল। পথিমধ্যে যশোর-নড়াইল মহাসড়কের ধলগা এলাকায় দুর্বৃত্তরা ইট মেরে গাড়ির গ¬াস ভেঙে ফেলে। এ সময় গাড়ির ভাঙা কাঁচের আঘাতে কয়েকজন যাত্রী আহত হন। সূত্র জানায়,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর কেন্দ্রীয় কারাগারে নারী ও শিশু নির্যাতন দমন আইনের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। মৃত সাদেক আলী (৭৭) কুষ্টিয়ার মিরপুর উপজেলার মহদীপুর গ্রামের আব্বাস আলীর ছেলে। বুধবার ভোর সাড়ে ৩ টার দিকে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার শরিফুল আলম জানান, আসামি সাদেক আলী নারী ও শিশু নির্যাতন দমন আইনের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত (৩০ বছর) আসামি। ২০২৩ সালের ১১ মার্চ তাকে যশোর কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়। বুধবার ভোর ৩টা ২৭ মিনিটে তার শ্বাসকষ্ট দেখা দেয়। জানতে পেরে ওই রাতেই কারাগার থেকে যশোর জেনারেল হাসপাতালে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে গৃহবধুকে যৌন নীপড়নের অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। শহরতলীর পালবাড়ি গাজিরঘাট রোডের বাসিন্দা ওই গৃহবধূ বুধবার মামলাটি করেন। মামলায় পাগলাদহ বিহারি কোলনির আব্দুল হামিদের ছেলে আমিনুর রহমানকে আসামি করা হয়। মামলায় তিনি বলেছেন, আসামি আমিনুর ও তার বাড়ি একই গ্রামে পাশাপাশি। এ কারণে আসামি তার পূর্ব পরিচিত। আসামির স্বভাব চরিত্র ভাল না। আসামি দুঃশ্চরিত্র, লম্পট, নারী লোভী। আসামির বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র, মাদকসহ একাধিক মামলা রয়েছে। ১৪ এপ্রিল রাতে বাড়ির ঘরের সাথে বাথরুমের পাশে গেলে আসামি পূর্বপরিকল্পিত ভাবে পিছন থেকে এসে গৃহবধূকে জাপ্টিয়ে ধরে। যৌনকামনা চরিতার্থ করার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়। নিজের সম্ভ্রম রক্ষার…

Read More

পাইকগাছা প্রতিনিধি খুলনার পাইকগাছায় পুকুরে ডুবে রিয়াজ (৭) নামে একজন শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার গদাইপুর ইউনিয়নের চেঁচুয়া গ্রামের ইলিয়াসের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় পিতার সাথে পাশের দোকানের দিকে যাওয়ার মধ্যে এ দুর্ঘটনা ঘটে। শিশুটির মা ছেলেকে খুঁজে কোথাও না পাওয়ার পর পাশে মিস্ত্রীদের ঘাট বাঁধানো পুকুরের সিড়ির নিচ থেকে রাত সাড়ে ৮ টার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাইকগাছা থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান বলেন, আমি নিজেই ঘটনাস্থলে গিয়েছি। শিশুটি বুদ্ধি প্রতিবন্ধী বলে জানা যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশে লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহের কোটচাঁদপুরে টিসিবি’র উপকারভোগী তালিকা তৈরিতে সরকারি নির্দেশনা না মানার অভিযোগ উঠেছে। অস্বচ্ছল ও নিম্ন আয়ের মানুষকে উপকারভোগীর তালিকায় অন্তর্ভুক্তির নির্দেশনা থাকলেও মানা হয়নি তা। তবে এদের অধিকাংশই জানেন না তাদের নামে আছে টিসিবির কার্ড। এসব কার্ডের সুফল ভোগ করছেন জনপ্রতিনিধিরা। আর এ নিয়ে ক্ষুব্ধ হয়েছেন বঞ্ছিতরা। এ উপজেলা জনপ্রতিনিধিরা অধিকাংশ ক্ষেত্রেই তাদের পছন্দের মানুষদের এ তালিকায় স্থান দিয়েছেন। এমনকি তালিকায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক, সাবেক জনপ্রতিনিধি, জনপ্রতিনিধিদের স্বজন, রাজনৈতিক দলের নেতা ও বড় বড় ব্যবসায়ীদের নামও রয়েছে। সেই সাথে মৃত ব্যক্তিদেরও এ তালিকায় যুক্ত করার অভিযোগ রয়েছে। যে কারণে ক্ষুব্ধ হয়েছেন বঞ্চিতরা। কোটচাঁদপুর…

Read More

নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা যশোরের ঝিকরগাছায় বাড়ির পাচিলের দরজার তালা ভেঙে গভীর রাতে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার টাওরা গ্রামের আক্তারুজ্জামান মিন্টুর বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। আক্তারুজ্জামান মিন্টু বলেন, চোরেরা সম্ভবত রাত দুইটার দিকে বাড়ির পাচিলের দরজার তালা ভেঙে ভেতরে ঢোকে। এ সময়ে চোরেরা বাড়ির এক কামরার ও মোটরসাইকেলের তিনটি তালা ভেঙে ১৫০ সিসির নতুন রেজিস্ট্রেশনবিহীন ভারতীয় পালসার মোটরসাইকেল নিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। ঝিকরগাছা থানার ডিউটি অফিসার আব্দুস সবুর বলেন, অভিযোগ পাওয়ার পর মোটরসাইকেলটি উদ্ধারের জন্য তা নথিভুক্ত করা হয়েছে।

Read More

ইব্রাহিম সানা, পাইকগাছা খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. রশীদুজ্জামান বলেছেন স্মার্ট বাংলাদেশ গড়তে হলে, স্মার্ট সিটিজেন তৈরি করতে হবে। এজন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা ব্যবস্থাকে সেই মানের হতে হবে। তিনি বলেন শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে আলোকবর্তিকা, আলোকিত মানুষ গড়তে শিক্ষা প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে নিয়োগ বাণিজ্য আর কমিটি গঠন নিয়ে নোংরা রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করছে। তিনি ছাত্রজীবনের স্মৃতিচারণ করে বলেন অতীতের স্মৃতিতে মানুষ ফিরে যেতে চায়, এর মাঝে মানুষের আবেগ অনুভূতি কাজ করে। আমারও ইচ্ছে করে ছাত্র জীবনের সেই অগ্নিঝরা দিনগুলোতে ফিরে যেতে। তিনি পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়নের বগুলার চক এ কে পি কে এম এম মাধ্যমিক বিদ্যালয়ের…

Read More