চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি
আগামীকাল চুড়ামনকাটি ইউনিয়নের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য বীরমুক্তিযোদ্ধা আকতার হোসেন চাকলাদারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী।
মরহুমের ছোট ছেলে ইউপি সদস্য কাইয়ূম হোসেন দিপু চাকলাদার জানান, তার পিতা বীরমুক্তিযোদ্ধা আকতার হোসেন চাকলাদার ২০২১ সালের ৭ ডিসেম্বর স্ট্রোক করে যশোর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি চুড়ামনকাটি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডারের দায়িত্বে ছিলেন। এছাড়া তিনি সরকারি রেজিস্ট্রি অফিসে চাকরি করতেন। বর্তমানে তার ৩ ছেলে ১ মেয়ে ও স্ত্রী রয়েছেন। আগামী ১৫ ডিসেম্বর মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে মরহুমের নিজ বাড়ি খিতিবদিয়া গ্রামে।
শিরোনাম:
- ১০ দিন ধরে বন্ধ বেনাপোল-ঢাকা রূপসী বাংলা ট্রেন, ভোগান্তি
- যশোর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- যে কারণে গ্রেফতার হলেন সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য
- আখেরি মোনাজাতে শেষ হলো তিন দিনব্যাপি ইজতেমা
- মাগুরায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- যশোরে ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
- যশোর আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয়ী
- নড়াইল প্রেসক্লাবে ককটেল বিস্ফোরণ, আতঙ্কিত সাংবাদিকরা