Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)
  • সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
  • কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
  • যশোরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
  • যশোরে নেটিভ এনইসিটি সংস্থার মতবিনিময়
  • এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
  • সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
  • যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ৬, ২০২৩

যশোরে স্ত্রীর মামলায় স্বামীর কারাদন্ড

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ৬, ২০২৩
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নিজস্ব প্রতিবেদক
যশোরে স্ত্রীর করা যৌতুক মামলায় ইমামুল হক নামে এক ব্যক্তিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন একটি আদালত। বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া এক রায়ে এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত ইমামুল হক নড়াইল সদরের ঘোড়াখালি গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে বাদীর আইনজীবী রুহিন বালুজ জানিয়েছেন, রায়ে বাদী পক্ষ সন্তুষ্ট।
মামলার অভিযোগে জানা গেছে, আসামি ইমামুল হক ২০০৯ সালের ১০ আগস্ট যশোরের অভয়নগরের হিদিয়া গ্রামের মেয়ে মহাসীনা আক্তার কনাকে বিয়ের পর বিভিন্ন সময় আসামিকে কনার পরিবার থেকে ১০ লাখ টাকা দেয়। এরপরও আসামি দুই লাখ টাকা যৌতুক দাবি করে কনার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। একপর্যায়ে কনা আসামি ইমামুলকে যৌতুকের টাকা দিতে অস্বীকার করায় মেয়েসহ তাকে পিতার বাড়িতে দেন। ২০২২ সালের ১১ এপ্রিল বিষয়টি মীমাংসার জন্য ইমামুল হককে ডেকে যৌতুক ছাড়াই সংসার কারার প্রস্তাব দিলে তিনি যৌতুক ছাড়া স্ত্রী কনাকে নিয়ে সংসার করবেননা বলে জানালে ওই বছরের ১২ এপ্রিল ইমামুলের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা করেন কনা। ওই মামলার সাক্ষ্য গ্রহণ শেষে আসামি ইমামুল হকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে দুই বছর সশ্রম কারাদন্ড, দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত ইমামুল হক পলাতক রয়েছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.