Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জয় হোক সাম্যের : মহান মে দিবস আজ
  • প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত
  • নদীর মাটি বিক্রির টাকা ভাগাভাগি : মণিরামপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১৫
  • অক্সফোর্ড স্কুলে পুরস্কার বিতরণ: সহশিক্ষায় গুরুত্বারোপ অধ্যাপক নার্গিস বেগমের
  • রাতভর বৃষ্টি : কেটে রাখা ধান ভিজে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষক
  • যশোরে যুবলীগের ব্যানারে মিছিলের অভিযোগে গ্রেপ্তার ৯
  • শিশু ধর্ষকের গ্রেফতার ও ফাঁসির দাবিতে যশোরে মানববন্ধন
  • যশোরে সাবেক মন্ত্রী-এমপিসহ ৪০ জনের নামে মামলা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মে ১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সুবিধাবঞ্চিতরা পাচ্ছেন ড্রাইভিং প্রশিক্ষণ সুযোগ

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ৬, ২০২৩No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নিজস্ব প্রতিবেদক
দরিদ্র, এতিম, বেকার, মহিলা ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে কাজের আওতায় আনার লক্ষ্যে ড্রাইভিং উইথ অটোমেকানিক্স সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিন মাস (জানুয়ারি-মার্চ) মেয়াদি এ প্রশিক্ষণ কোর্সে পুরুষদের পাশাপাশি নারীরাও অংশ নিতে পারবে। গতকাল যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সূত্র জানিয়েছেন, এ সেশনে ড্রাইভিং উইথ অটোমেকানিক্স ভর্তি পরীক্ষার জন্য ৩৪৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এ সেশনে মোট আসন রয়েছে ৮০ টি। সেই হিসাবে আবেদনের সংখ্যা অনুযায়ি, এবার প্রতিটি আসনের বিপরীতে প্রায় ৪ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করেছেন।
পরীক্ষা প্রসঙ্গে যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভূঁঞা বলেন, ড্রাইভিং ভর্তি পরীক্ষা খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। গাড়ি চালনায় দক্ষ হয়ে তরুণ-তরুণীরা যাতে টেকসই জীবিকা নিশ্চিত করতে পারে তা- এই প্রকল্পের লক্ষ্য। এ সেশন শেষে শিক্ষার্থীদের দেয়া হবে ড্রাইভিং লাইসেন্স।
উল্লেখ্য, দেশ বিদেশ কর্মসংস্থান তৈরির লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রাণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তত্ত্বাবধানের বাস্তবায়নাধীন ‘দেশ বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান’ শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এছাড়াও কোরিয়ান ভাষা, জাপানিজ ভাষা এবং নিয়মিত শর্ট কোর্সে ৬ টি ভর্তি পরীক্ষা এ মাসে অনুষ্ঠিত হবে। ১ জানুয়ারি থেকে এসকল সেশনের ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন প্রশিক্ষণ কেন্দ্র কর্তৃপক্ষ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

নদীর মাটি বিক্রির টাকা ভাগাভাগি : মণিরামপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১৫

এপ্রিল ৩০, ২০২৬

অক্সফোর্ড স্কুলে পুরস্কার বিতরণ: সহশিক্ষায় গুরুত্বারোপ অধ্যাপক নার্গিস বেগমের

এপ্রিল ৩০, ২০২৬

রাতভর বৃষ্টি : কেটে রাখা ধান ভিজে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষক

এপ্রিল ৩০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.