Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)
  • সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
  • কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
  • যশোরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
  • যশোরে নেটিভ এনইসিটি সংস্থার মতবিনিময়
  • এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
  • সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
  • যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ৬, ২০২৩

যশোর ভূমিদস্যু কর্তৃক জমি দখল : এসপির হস্তক্ষেপ কামনা

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ৬, ২০২৩
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নিজস্ব প্রতিবেদক
পিতার কেনা ২১ একর ৫৭ শতক জমি চিহ্নিত সন্ত্রাসীরা জোরপূর্বক দখলসহ জমির ফসল কেটে নিয়ে প্রাণনাশের হুমকি অব্যাহত রেখেছে। ঘটনাটি ঘটেছে যশোরের চৌগাছা উপজেলার ১১ নং সুখপুকুরিয়া ইউনিয়নের মাকাপুর গ্রামে। ওই গ্রামের স্নেহলতা পারভীন পৈত্রিক সম্পত্তি ফিরে পাওয়ার জন্য যশোরের পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করে আবেদন করেছেন। পুলিশ সুপার কার্যালয়ে ৪২৬৩ নং স্মারকে পত্র জমা দেয়া হয়।
ভূমিদস্যু হিসেবে অভিযোগে উল্লেখ করা হয়েছে, যশোরের চৌগাছা উপজেলার ১০ নং নারায়ণপুর ইউনিয়নের বাদে খানপুর গ্রামের মজনুসহ তার সহযোগি অজ্ঞাতনামা ৮/১০ জনকে। অভিযোগে ভুক্তভোগী বলেছেন, যশোর চৌগাছা থানাধীন সুখপুকুরিয়া, মাকাপুর ও বল্লভপুর মৌজায়, বিভিন্ন খতিয়ানে ও বিভিন্ন দাগে ভুক্তভোগীর পিতা হায়দার আলী মারা যাওয়ার আগে তার কেনা মোট ২১ একর ৫৭ শতক জমি রয়েছে। ভুক্তভোগীরা ৬ ভাই বোন ওই জমি ভোগ দখলে থাকা অবস্থায় আসামি তার সন্ত্রাসি বাহিনীর সহায়তায় জোরপূর্বক তাদের দাবি করিয়া স্থায়ী ভাবে দখলে নেয়ার লক্ষ্যে বিভিন্ন সময় আমাদের সাথে গোলযোগ করে ও ত্রাস সৃষ্টি করে অবৈধ দেশি অস্ত্র দেখিয়ে মারপিট খুন, জখমের হুমকি দিয়ে জমির ফসল ধান, পাট, গাছ কেটে প্রতিনিয়ত ক্ষতি করে চলেছে। এসব ঘটনার প্রতিবাদ করতে গেলে খুন করার হুমকি দিয়ে ইতপূর্বে ২/৩ বার মারপিট করে জখম করে। ইতিপূর্বে থানায় একাধিকবার লিখিত ও মৌখিক ভাবে অভিযোগ দিলেও কোন আইনি সহায়তা মেলেনি। আসামিরা ভুক্তভোগীর পরিবারের জমি দখলে নেয়ার জন্য অন্যান্য জমিতে ধান কাটতে গেলে বাদি বাঁধা দিলে ঘটনাস্থলে মারপিটসহ বড় ধরনের ক্ষয়ক্ষতির আশংকা রয়েছে। ভূমিদস্যুদের সন্ত্রাসী কার্যকলাপের বিষয়ে স্থানীয়দেও এবং পুলিশকে একাধিকার জানিয়েও কোন ফল না হওয়ায় ভুক্তভোগী পুলিশ সুপারের হস্তক্ষেপ কামান করেছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.