Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিরাতুন্নবী (সা.) উপলক্ষে চৌগাছায় আলোচনা
  • Cómo revisar las reglas generales fácilmente
  • Zo onderzoekt u digitale spelregels zorgvuldig
  • Πώς να κατανοήσετε τις πληροφορίες στην οθόνη
  • Zo overziet u digitale casinomenu’s zorgvuldig
  • Cómo entender los ajustes habituales con atención
  • Zo kun je verschillende spelregels leren onderscheiden
  • Titaani – Ensiluokkainen Pelaamiskokemus ja Erinomaiset Bonukset
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 13
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মণিরামপুরে রাস্তার পাশ থেকে মরদেহ উদ্ধার

banglarbhoreBy banglarbhoreDecember 8, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মণিরামপুরে রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় জাহাঙ্গীর আলম (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল ১০টার দিকে মণিরামপুর-নেহালপুর সড়কের সাতনল-জোড়াপোল নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জাহাঙ্গীর আলম উপজেলার পাড়িয়ালী গ্রামের সাবেক ইউপি সদস্য নুরুল হক দফাদারের ছেলে। ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত জাহাঙ্গীর ঢাকা কলেজ থেকে গণিত বিষয়ে স্নাতক (সম্মান) শেষ করেছেন কিছুদিন আগে। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পুলিশ জাহাঙ্গীরের মরদেহ নিয়ে যায়।
জাহাঙ্গীর আলমের চাচাতো ভাই জাহিদুল ইসলাম বলেন, লেখাপড়ার পাশাপাশি একটি কোম্পানিতে চাকরি করতেন জাহাঙ্গীর। বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন তিনি। রাতে বাড়িতে ফোন করে স্বজনদের জানিয়েছেন, ভোরে মনিরামপুর বাজার থেকে তাকে যেন আনা হয়। এ জন্য রাত ৪টার দিকে বাড়ি থেকে লোকজন মনিরামপুর বাজারে এসে তার অপেক্ষায় থাকেন।
জাহিদুল আরও বলেন, ‘কিন্তু সকাল পর্যন্ত জাহাঙ্গীরের দেখা পাননি তারা। পরে সকাল ৮টার দিকে সাতনল-জোড়া পোলের পাশে জাহাঙ্গীরের মরদেহ পড়ে থাকার খবর পাই। তিনি আরও বলেন, এলাকায় জাহাঙ্গীরের কোনো শত্রু ছিল না। তিনি ঢাকায় ছাত্রলীগের রাজনীতি করতেন।
ইমরান নামে স্থানীয় এক যুবক বলেন, জাহাঙ্গীর আলম আমাদের এলাকার বড় ভাই। প্রায়ই তাঁর সঙ্গে কথা হতো। অনার্স শেষে সরকারি চাকরির জন্য অনেক দপ্তরে চেষ্টা করে ব্যর্থ হয়ে হতাশাগ্রস্ত ছিলেন তিনি। এর মধ্যে বিয়েও করেছেন। স্ত্রী ও এক ছেলে থাকায় ভালো চাকরি না পেয়ে ভেঙে পড়েছিলেন জাহাঙ্গীর ভাই।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক তদন্ত করে দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সকালে লোকজন জাহাঙ্গীর আলমকে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখেছেন, এমনটি জানতে পেরেছি। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। প্রকৃত কারণ জানতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিরাতুন্নবী (সা.) উপলক্ষে চৌগাছায় আলোচনা

    September 13, 2026

    সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে রাজনীতি করা হচ্ছে : যশোরে আইনমন্ত্রী

    September 13, 2026

    কৃষ্ণনগরে চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপির সভাপতি ছটুর কর্মী সমাবেশ

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.