Close Menu
দৈনিক বাংলার ভোর – Daily Banglar Bhore
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ১০ দিন ধরে বন্ধ বেনাপোল-ঢাকা রূপসী বাংলা ট্রেন, ভোগান্তি
  • যশোর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • যে কারণে গ্রেফতার হলেন সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য
  • আখেরি মোনাজাতে শেষ হলো তিন দিনব্যাপি ইজতেমা
  • মাগুরায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • যশোরে ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
  • যশোর আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয়ী
  • নড়াইল প্রেসক্লাবে ককটেল বিস্ফোরণ, আতঙ্কিত সাংবাদিকরা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
দৈনিক বাংলার ভোর – Daily Banglar Bhoreদৈনিক বাংলার ভোর – Daily Banglar Bhore
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, November 30
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
দৈনিক বাংলার ভোর – Daily Banglar Bhore
দক্ষিণ-পশ্চিম

কেশবপুরে সরিষা ফুলের মধু সংগ্রহ শুরু

banglarbhoreBy banglarbhore7 December, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

রফিকুল ইসলাম বিপ্লব, কেশবপুর
কেশবপুরের মৌচাষীরা সরিষা ফুলের খাটি মধু সংগ্রহ শুরু করেছেন। এ বছর উপজেলায় ২ শত মণ সরিষা ফুলের মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে। আর এ মধু সংগ্রহের জন্য উপজেলার ৮টি স্থানে ১৭৮০ টি বাক্স সরিষার ক্ষেতে স্থাপন করা হয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার কেশবপুর উপজেলায় ২ হাজার ১শত ৫০ হেক্টর জমিতে সরিষা আবাদ করেছে কৃষকরা। আর এ সরিষার ফুলের খাটি মধু প্রতি বছর সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকেন মধু সংগ্রহকারী মৌচাষীরা।
উপজেলার ৩নং মজিদপুর ইউনিয়নের প্রতাপপুর বাজারে সরেজমিনে গিয়ে দেখা গেছে সন্নিকটে সরিষা ক্ষেতে সাতক্ষীরা কালীগঞ্জ থেকে আসা মৌয়ালেরা ১৭৫টি মৌমাছি বাক্স মধু সংগ্রহের জন্য বসানো ১৪ দিন পর মধু সংগ্রহ শুরু করেছে। কিন্তু এখনও পূর্ণাঙ্গরূপে সরিষা ফুলে মধু না আসায় উৎপাদন আশানুরূপ হয়নি। চাষিরা আশা করেছিলেন ১৫ মণ মধু হবে কিন্তু হয়েছে মাত্র ৫ মণ। স্থানীয় লোকজন মধু ক্রয় করার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে ছিল। এর মধ্যে একজন ক্রেতা একমণ মধু কিনে নিয়ে যান ৩৫০ টাকা কেজি দরে। মধু ক্রেতা কেশবপুর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব জানান, মধু খুবই ভাল ও খাঁটি।
তিন জন মৌয়াল মুখে প্রোটেকশন ব্যবহার করে এক বাক্স থেকে আরেক বাক্স মধু সংগ্রহ করছে। মধু সংগ্রহকারী আব্দুস সাত্তার,আল আমিন শফিকুল ইসলাম এ প্রতিনিধিকে জানান, সরিষা ফুলের মধু সংগ্রহ করতে সরিষা ক্ষেতের কৃষকদের কিছু খরচ দিয়ে এ মধু সংগ্রহ করতে হয় আমাদের।
মৌয়ালেরা মধু সংগ্রহের জন্য সিরাজগঞ্জ জেলায় রওনা দিয়েছে। তারা এ মধু সংগ্রহ করে সংসারের জন্য জীবিকার তাগিদে বিভিন্ন জেলায় যেয়ে সরিষা ক্ষেতের মধু সংগ্রহ করে থাকে। আর মধু বাজারে বিক্রি করে সংসার চালান তারা।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মামুদা আক্তার বলেন, উপজেলায় ২ হাজার ১শত ৫০ হেক্টর জমিতে সরিষা চাষের আবাদ করেছে কৃষকরা। সরকারের দেয়া সরিষার বীজ ও সার ৪ হাজার কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। এ সরিষার ভালো বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। আর এ সরিষা ফুলের মধু সংগ্রহের জন্য উপজেলার ৮টি স্থানে ১৭৮০ টি বাক্স সরিষার ক্ষেতে সংগ্রহ করে রেখেছে মধু সংগ্রহকারী মৌচাষীরা। এ সরিষার ফুল থেকে ২ শত মণ মধু উৎপাদন হবে তিনি জানান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ১০ দিন ধরে বন্ধ বেনাপোল-ঢাকা রূপসী বাংলা ট্রেন, ভোগান্তি

    30 November, 2026

    যশোর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    29 November, 2026

    যে কারণে গ্রেফতার হলেন সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য

    29 November, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.