Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
  • কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
  • যশোরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
  • যশোরে নেটিভ এনইসিটি সংস্থার মতবিনিময়
  • এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
  • সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
  • যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
  • শ্যামনগরে ফেনসিডিল ও ওষুধ জব্দ কোস্টগার্ডের
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
জীবনযাপন ডিসেম্বর ৪, ২০২৩

সন্তান কথা শুনতে না চাইলে কী করবেন?

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ৪, ২০২৩
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর ডেস্ক
সন্তানদের জন্য মা-বাবারা অনেক ত্যাগ স্বীকার করে থাকেন। তারা আমাদের জীবনে অনেক মূল্যবান। আমাদের জন্য মা-বাবারা অনেক কষ্ট সহ্য করে থাকেন। আমরা অনেক সময় তাদের সাথে বেয়াদবি করে থাকি। যা কিনা অন্যায়। প্রায় সব মা-বাবাই এমন পরিস্থিতির মুখোমুখি হন যখন তাদের সন্তান কথা শুনতে চায় না। এমন পরিস্থিতিতে পিতামাতা তাদের মেজাজ হারাতে পারে। মনোবিজ্ঞানী জাজমিন ম্যাককয় উল্লেখ করেছেন, এ ক্ষেত্রে মা-বাবাদের সন্তানকে বোঝার চেষ্টা করা উচিত। তাদের জন্য সীমানা নির্ধারণ করে দেওয়া উচিত। এতে করে তারা একই আচরণের পুনরাবৃত্তি করবে না।
সাধারণ ক্ষেত্র খুঁজে নেওয়া
শিশুরা দ্বিমত পোষণ করতেই পারে। প্রতিটি সম্পর্কেই মতবিরোধ থাকে। এমনকি পিতামাতা এবং সন্তানেরও নিজস্ব মতবিরোধ থাকতে পারে। এ সময় মাথা ঠাণ্ডা করে সন্তানের কথা শুনুন। এরপর একটি সাধারণ ক্ষেত্র খুঁজে সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করুন।
দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা
শিশুরা কথা শুনতে না চাইলে গায়ে হাত দেবেন না। এতে তারা আরও জেদি হয়ে ওঠতে পারে। কিংবা আপনাকে ভয় পেতে শুরু করবে। তাই তাদের দৃষ্টিভঙ্গি আগে বোঝার চেষ্টা করা উচিত।
সন্তানের সাথে সময় কাটান
অনেক সময় মা-বাবারা শিশুদের জন্য এমন সীমানা নির্ধারণ করে দেয়, যার ফলে দূরত্বের সৃষ্টি হয়। এ সময় সন্তান হতাশাগ্রস্থ হয়ে পড়ে। তাই তার সাথে সময় কাটান। সন্তানের সাথে সহানুভূতি নিয়ে এগিয়ে যান। এতে করে তারা মনের কথা আপনাকে জানাবে। আপনিও তাদেরকে আপনার মতামত বলতে পারবেন।
রেগে সিদ্ধান্ত নেবেন না
আমরা যখন রেগে গিয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি তখন ভাল কিছু ঘটে না। এগিয়ে যাওয়ার সর্বোত্তম উপায় হল বিরতি নেওয়া। নিজেকে শান্ত করা। সন্তানের সাথে কথোপকথনের পরে একটি সিদ্ধান্ত আসুন।
সূত্র- হিন্দুস্তান টাইমস

 

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

রোজা-ঈদ পরবর্তী ওজন কমানোর সহজ টিপস

খেয়েছেন কখনো বাদাম–জাম্বুরার সালাদ?

বদ হজম এড়াতে যা করবেন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.