Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
  • ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
  • ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
  • ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
  • যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
  • জাকারিয়া হ*ত্যা*র খু*নি*দের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
হোম

যশোরে একাধিক হেভিওয়েট প্রার্থীসহ ভোট করা হচ্ছেনা ১৮ জনের

banglarbhoreBy banglarbhoreDecember 3, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নিজস্ব প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যশোরের ৬টি আসনে ১২ টি দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৪৬ জন । এদের মধ্যে যাচাই-বাছাইয়ে ১৮ জনের মনোনয়ন বাতিল হয়েছে।
রোবাবর সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত যাচাই-বাছাই করে এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। ফলে ভোট করা হচ্ছেনা ১৮ প্রার্থী। তবে তাদের আপিলের সুযোগ রয়েছে।
এ জেলায় বাতিল হওয়া প্রার্থীদের অধিকাংশই স্বতন্ত্র। এক শতাংশ ভোটারের তালিকায় গরমিল থাকায় তাদের প্রার্থিতা বাতিল হয়েছে বলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র নিশ্চিত করেছে। এছাড়া হলফনামা, আয়কর তথ্যের গনমিলের কারণে বাদ পড়েছেন অন্যরা।
প্রার্থিতা বাতিল হওয়া মনোনয়ন জমাদকারীরা হলেন যশোর-১ (শার্শা) আসনে স্বতন্ত্র নাজমুল হাসান ও সোহরাব হোসেন, জাতীয় পার্টির আক্তারুজ্জামান; যশোর-২ আসনে এসএম হাবিবুর রহমান ও বিএনএফ প্রার্থী শামছুল হক; যশোর-৩ আসনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোহাম্মদ তৌহিদুজ্জামান, তৃণমূল বিএনপির কামরুজ্জামান, জাকের পার্টির মহিদুল ইসলাম, স্বতন্ত্র শহিদুল ইসলাম মিলন ও মোহিত কুমার নাথ, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের শেখ নুরুজ্জামান; যশোর-৪ আসনে স্বতন্ত্র সন্তোষ কুমার অধিকারী, যশোর-৫ আমজাদ হোসেন লাভলু, হুমায়ুন সুলতান, কামরুল হাসান বারী ও জাকের পার্টির হাবিবুর রহমান এবং যশোর-৬ আসনে স্বতন্ত্র আজিজুল ইসলাম ও হোসাইন মোহাম্মদ।
এর ফলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর জেলার ছয়টি আসনে যেসব প্রার্থী প্রতিদ্ববন্দ্বিততা করবেন তারা হলেন যশোর-১ (শার্শা) আসনে আওয়ামী লীগের শেখ আফিল উদ্দিন, স্বতন্ত্র আশরাফুল আলম লিটন ও জাকের পার্টির সবুর খান। যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে আওয়ামী লীগের ডা. তৌহিদুজ্জামান তুহিন, স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম, জাতীয় পার্টির মুফতি ফিরোজ শাহ, জাকের পার্টির সাফারুজ্জামান ও বাংলাদেশ কংগ্রেসের আব্দুল আওয়াল। যশোর-৩ (সদর) আওয়ামী লীগের কাজী নাবিল আহমেদ, বিকল্পধারা বাংলাদেশের মারুফ হাসান কাজল, জাতীয় পার্টির মাহবুব আলম বাচ্চু, বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টির অ্যাডভোকেট সুমন কুমার রায়।
যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) জাতীয় পার্টির জহুরুল হক, আওয়ামী লীগের এনামুল হক বাবুল, স্বতন্ত্র রণজিত কুমার রায়, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের সুকৃতি কুমার মণ্ডল, ইসলামী ঐক্যজোটের মো. ইউনুছ, জাকের পার্টির লিটন মোল্লা ও তৃণমূল বিএনপির এম শাব্বির আহমেদ। যশোর-৫ (মণিরামপুর) আওয়ামী লীগের স্বপন ভট্টাচার্য, স্বতন্ত্র এসএম ইয়াকুব আলী, তৃণমূল বিএনপির আবু নসর মোহাম্মদ মোস্তফা, জাতীয় পার্টির এমএ হালিম ও ইসলামী ঐক্যজোটের নূরুল্লাহ আব্বাসী।
যশোর-৬ (কেশবপুর) আসনে আওয়ামী লীগের শাহীন চাকলাদার, স্বতন্ত্র এইচএম আমির হোসেন, জাকের পার্টির সাইদুজ্জামান ও জাতীয় পার্টির জিএম হাসান।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার বলেন, যাচাই-বাছাইয়ে ১৮ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশন বরাবর আপিল করতে পারবেন।

 

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)

    October 8, 2026

    ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’

    October 8, 2026

    ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.