নিজস্ব প্রতিবেদক
যশোরে জমি নিয়ে ও ছাগল দিয়ে গাছ গাছালি খাওয়ানোর প্রতিবাদ করায় এক দম্পতি হামলায় প্রতিবেশী এক গৃহবধূ ও তার ছেলে মেয়েরা আহত হয়েছেন। এ ঘটনায় প্রতিবেশী স্বামী স্ত্রীর বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। শুক্রবার ১ ডিসেম্বর বিকেলে আদালতের নির্দেশে কোতয়ালি থানায় মামলাটি হয়।
মামলায় বাদী যশোর সদর উপজেলার রায়মানিক গ্রামের সঞ্জয় রায়ের স্ত্রী যমুনা রায়। আসামিরা হচ্ছেন, একই গ্রামের শ্যামল রায় ও তার স্ত্রী পলি রায়।
মামলায় যমুনা রায় উল্লেখ করেন, আসামিদের সাথে বাদির জমিজমা নিয়ে দীর্ঘদিন শত্রুতা চলে আসছে। আসামিরা বাদীর হাঁস মুরগি নিয়ে প্রতিনিয়ত ঝগড়া করে। গত ১৫ নভেম্বর বিকেল ৪ টায় আসামিদের ছাগলে বাদির বাড়িতে এসে বিভিন্ন রকমের গাছ গাছালি খেতে থাকে। বাদী ছাগল তাড়িয়ে দিলে আসামিরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করলে এ সময় নিষেধ করলে আসামিরা ক্ষিপ্ত হয়ে তার বাড়িতে ঢুকে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়িভাবে মারপিট করে। বাদীর ছেলে সবুজ রায় ও মেয়ে সাথী রায় ঠেকাতে এলে আসামিরা তাদেরকে ও এলোপাতাড়িভাবে মারপিট করে জখম করে ও শ্লীলতাহানী ঘটায়। বাদীর ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামিরা মামলা করলে খুন করে ফেলবে বলে হুমকি দিয়ে চলে যায়। বাদী স্বামীর বাড়িতে এসে ঘটনা খুলে বলে। এ সময় তার অবস্থা খারাপ হওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
শিরোনাম:
- চৌগাছায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ
- যশোরে খ্রিস্ট ধর্মের ‘কবর আশীর্বাদ দিবস’ পালিত
- মহেশপুরে অসহায় ও অসুস্থদের মাঝে এমপির চেক বিতরণ
- মানিক পশারীর মরদেহ দাফনে বাধার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন
- ‘মুক্তিযোদ্ধার দাফনে বাধা’ প্রতিবাদে যশোরে মানববন্ধন ও গণসমাবেশ
- জুলাই স্মৃতিস্তম্ভে আ#গুন : যশোরে দুই পুলিশ ক্লোজড
- বাঘারপাড়া ডিগ্রি কলেজে গাছের ডাল কাটা ঘটনায় তদন্ত কমিটি গঠন
- খাদ্যের খোঁজে বনের হনুমান লোকালয়ে : জীবনাশংকা