দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিয়ের গাড়ি সাজানোর ফুল কিনে বাড়ি ফেরার পথে পাওয়ারটিলারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক আইনুর বিশ্বাস (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।
আইনুর বিশ্বাস উপজেলার জুড়ানপুর গ্রামের বাসিন্দা। শনিবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহতের মামাতো ভাই মশিউর রহমান জানান, শুক্রবার সকল ১০টার দিকে আইনুর তার চাচা মামিম হোসেনের বিয়ের গাড়ি সাজানোর জন্য উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে ফুল কিনতে যান।
ফুল কিনে সকাল ১১টার দিকে বাড়ি ফেরার পথে কার্পাসডাঙ্গার কোমরপুর ঈদগা মাঠের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ারটিলারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কের অপর ছিটকে পড়ে মাথার প্রচণ্ড আঘাত পান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোররাতে তার মৃত্যু হয়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আলমঙ্গীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন
শিরোনাম:
- Cómo revisar las reglas generales fácilmente
- Zo onderzoekt u digitale spelregels zorgvuldig
- Πώς να κατανοήσετε τις πληροφορίες στην οθόνη
- Zo overziet u digitale casinomenu’s zorgvuldig
- Cómo entender los ajustes habituales con atención
- Zo kun je verschillende spelregels leren onderscheiden
- Titaani – Ensiluokkainen Pelaamiskokemus ja Erinomaiset Bonukset
- Krajowe Kasyna Internetowe – Pełny Przewodnik skierowany do Użytkowników Online