Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ
  • যশোরে খ্রিস্ট ধর্মের ‘কবর আশীর্বাদ দিবস’ পালিত
  • মহেশপুরে অসহায় ও অসুস্থদের মাঝে এমপির চেক বিতরণ
  • মানিক পশারীর মরদেহ দাফনে বাধার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন
  • ‘মুক্তিযোদ্ধার দাফনে বাধা’ প্রতিবাদে যশোরে মানববন্ধন ও গণসমাবেশ
  • জুলাই স্মৃতিস্তম্ভে আ#গুন : যশোরে দুই পুলিশ ক্লোজড
  • বাঘারপাড়া ডিগ্রি কলেজে গাছের ডাল কাটা ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • খাদ্যের খোঁজে বনের হনুমান লোকালয়ে : জীবনাশংকা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, November 2
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বেনাপোল বন্দর দিয়ে প্রথম চালানে এরো ৭৪ টন আলু

banglarbhoreBy banglarbhoreDecember 2, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বেনাপোল প্রতিনিধি
দেশে খাদ্যদ্রব্যের বাজার নিয়ন্ত্রণে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে চাল, ডাল, গম, ডিম, পেঁয়াজ ও কাঁচামরিচের পর এবার আলু আমদানি শুরু হয়েছে। আজ শনিবার দুপুরে বন্দর থেকে আমদানি করা আলু খালাসের প্রক্রিয়া শুরু হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে ৩টি ট্রাকে ৭৪ টন আলু আমদানি হয়। শুক্রবার সরকারি ছুটি থাকায় এ দিন আলুর চালানটি ছাড়পত্র পায়নি।
আলুর আমদানিকারক প্রতিষ্ঠান ইন্টিগ্রেটেড ফুড অ্যান্ড বেভারেজ। রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের পেপসিকো ইন্ডিয়া হোল্ডিংস বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
দেশে নিত্যপণ্যের বাজারে ঊর্ধ্বগতি রুখতে ও সিন্ডিকেট ভাঙতে সরকারের বাণিজ্য মন্ত্রণালয় আলু আমদানির সিদ্ধান্ত নেয়। এতে দেশে ৭৭টি আবেদনের বিপরীতে ১২ জন আমদানিকারককে ভারত থেকে ৫০ হাজার টন আলু আমদানির অনুমতি দেয় সরকার।
আমদানিকারক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, প্রতি মেট্রিক টন আলুর কাস্টমস শুল্কায়ন মূল্য ১৮০ ডলার। প্রতি কেজি আলুতে ডিউটি দিতে হচ্ছে ৬ টাকা ৭০ পয়সা। আলু কেনা, এল সি খরচ এবং ডিউটিসহ প্রতি কেজি আলু আমদানির খরচ পড়ছে প্রায় ২৭ টাকা। ফলে বাজারে ৩০ টাকার মধ্যে সরবরাহ করা সম্ভব হবে।
এদিকে সরেজমিনে দেখা যায়, আলু আমদানির খবরে ইতিমধ্যে বেনাপোল বাজারে আলুর দাম আরও কমতে শুরু করেছে। বর্তমানে প্রতি কেজি ভারতীয় আলু ৩২ টাকা ও দেশি আলু ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
এ বিষয়ে বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিম বলেন, বেনাপোল বন্দর দিয়ে প্রথম চালানে ৭৪ টন আলু আমদানি হয়েছে। দ্রুত ছাড়করণের সহযোগিতা আমদানিকারকদের করা হচ্ছে।
বেনাপোল বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তা হেমন্ত কুমার সরকার বিকেলে বলেন, প্রয়োজনীয় কাগজপত্র পেলে মান পরীক্ষা শেষে আলু খালাসের অনুমতি দেয়া হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চৌগাছায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

    November 2, 2026

    যশোরে খ্রিস্ট ধর্মের ‘কবর আশীর্বাদ দিবস’ পালিত

    November 2, 2026

    মহেশপুরে অসহায় ও অসুস্থদের মাঝে এমপির চেক বিতরণ

    November 2, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.