Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ‘মুক্তিযোদ্ধার দাফনে বাধা’ প্রতিবাদে যশোরে মানববন্ধন ও গণসমাবেশ
  • জুলাই স্মৃতিস্তম্ভে আ#গুন : যশোরে দুই পুলিশ ক্লোজড
  • বাঘারপাড়া ডিগ্রি কলেজে গাছের ডাল কাটা ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • খাদ্যের খোঁজে বনের হনুমান লোকালয়ে : জীবনাশংকা
  • যশোর নিউটাউন বাদশাহ ফয়সল ইন্সটিটিউটর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • ডাকাতি মামলায় যশোরে ৬ জনের বিরুদ্ধে চার্জশিট
  • কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ খালাতো ভাইয়ের বিরুদ্ধে
  • কেশবপুরে নিহত স্বামী-স্ত্রীর পরিচয় সনাক্ত পুলিশের ধারণা হত্যাকাণ্ড
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, November 2
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিনাইদহে মনোনয়নপত্র জমা দিয়েছেন আ.লীগ, জাপা ও স্বতন্ত্র প্রার্থীরা

banglarbhoreBy banglarbhoreDecember 1, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঝিনাইদহ প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে ঝিনাইদহের ৪টি আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, স্বতন্ত্র ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম। ওই সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান এমপি তাহজীব আলম সিদ্দিকী সমির পক্ষে মনোনয়নপত্র জমা দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালেক। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক অশোক ধর, মাহমুদুল ইসলাম ফোটন, হরিণাকুন্ডু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হুসাইন, যুবলীগের যুগ্মআহবায়ক রাজু আহমেদ, সদর উপজেলার সাবেক আহবায়ক শাহ্ ইব্রাহিম খলিল রাজা, এমপির পিএস রোকনুজ্জামান রিপন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক, বিকাশ কুমার, ফরিদুল ইসলাম ফরিদ, সিরাজুল করিম, গোলাম কিবরিয়া কাজল, আশরাফ হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমীকলীগ, সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদী মহুলের পক্ষে মনোনয়নপত্র জমা দেন তার ছোট ভাই আবু শাহরিয়ার জাহেদী পিপুল। এ সময় উপস্থিত ছিলেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক বন্দে আলী বোরাক, জাহেদী ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক তবিবুর রহমান লাবুসহ ও অন্যান্য নেতারা।
বিকেলে জাতীয় পার্টির দলীয় মনোনয়নপত্র জমা দেন জেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এমপি প্রার্থী মেজর (অবঃ) মাহফুজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আসিফ উদ্দিন লাবলু, দপ্তর সম্পাদক অরবিন্দ কুমার, জেলা তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ সোহাগ, হরিণাকুন্ডু উপজেলা ইউনিট জাতীয় পার্টির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়াসহ নেতৃবৃন্দ।
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে মোট ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহম্পতিবার বিকেল পৌনে ৪ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপস্থিত প্রার্থীদের মধ্যে ৪ জনের মনোনয়নপত্র জমা নেয়া হয়। এ সময় সহকারী রিটার্নিং অফিসার কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার রশিদুল ইসলাম। এবং অপর একজন স্বতন্ত্র প্রার্থী ঝিনাইদহ জেলা রিটার্নিং অফিসারের কাছে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা যায়। এ আসনে মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজিম আনার, ত্রিলোচনপুর ইউপির সাবেক চেয়ারম্যান আ.লীগ নেতা নজরুল ইসলাম ছানা, জাতীয় পার্টির ঝিনাইদহ জেলা সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম বাচ্চু, জাকের পার্টির জেলা সভাপতি ইছাহক আলী বিশ^াস ও আ.লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী (সাবেক সাংসদ মরহুম আব্দুল মান্নানের ছোট ভাই) বঙ্গবন্ধু পরিষদ কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুর রশিদ খোকন।
এছাড়া, জেলার অন্যান্য আসনে আওয়ামী লীগ, বাংলাদেশ পিপলস পার্টি, জাতীয় পার্টি, জাসদ ও স্বতন্ত্র প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে রিটার্নিং অফিসারের অফিস সূত্রে জানা গেছে।

 

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ‘মুক্তিযোদ্ধার দাফনে বাধা’ প্রতিবাদে যশোরে মানববন্ধন ও গণসমাবেশ

    November 2, 2026

    জুলাই স্মৃতিস্তম্ভে আ#গুন : যশোরে দুই পুলিশ ক্লোজড

    November 2, 2026

    বাঘারপাড়া ডিগ্রি কলেজে গাছের ডাল কাটা ঘটনায় তদন্ত কমিটি গঠন

    November 1, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.