Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
  • সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
  • পানি সংকটে মারা যাচ্ছে চিংড়ি ও সবজি : ক্ষতির পরিমাণ জানেন না কর্মকর্তা
  • মারা গেছেন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি
  • শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে ইমন কারাগারে
  • কেশবপুরে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • জয়তী সোসাইটিতে ষাটোর্ধ্ব মায়েদের চক্ষু ক্যাম্প
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম নভেম্বর ২৯, ২০২৩

নৌকার মাঝি হয়ে ঝিকরগাছায় ফিরলেন ডা. তৌহিদুজ্জামান

banglarbhoreBy banglarbhoreNo Commentsনভেম্বর ২৯, ২০২৩
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

ঝিকরগাছা প্রতিনিধি
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে রাজনীতির মাঠের অপরিচিত মুখ আওয়ামী লীগের (নৌকা প্রতীক) মনোনয়ন নিয়ে ঢাকা থেকে নিজ আসনে ফেরার পর দলীয় নেতাকর্মী ও স্বতঃস্ফূর্ত জনতার ভালোবাসায় সিক্ত হলেন দেশের স্বনামধন্য হৃদরোগ বিশেষজ্ঞ স্কয়ার হসপিটালের চিকিৎসক ডা. তৌহিদুজ্জামান তুহিন। বুধবার সকালে যশোর বিমানবন্দরে পৌঁছানোর পর জনসাধারণ ও দলের নেতাকর্মীরা মিছিল এবং ফুল দিয়ে তাকে বরণ করে নেন। এসময় বিমানবন্দর এলাকায় গণজোয়ারের সৃষ্টি হয়। পরে মটর শোভাযাত্রাসহকারে ছাদ খোলা জিপে নৌকার মাঝিকে চৌগাছা-ঝিকরগাছায় নেয়া হয়। এসময় চৌগাছা ও ঝিকরগাছার বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরালে ফুলের শ্রদ্ধা নিবেদন শেষে দলমত নির্বিশেষে নৌকা প্রতীককে সর্বোচ্চ ভোটে বিজয়ী করার আহবান জানিয়ে তিনি বক্তব্য দেন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আমার উপর আস্থা রেখেছেন। আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। আমি এলাকায় অনেক আগে থেকেই সমাজসেবায় নিয়োজিত ছিলাম। আগামীতে বৃহৎ পরিসরে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই। অতীতে যারা এই আসনের সংসদ সদস্য ছিলেন, তারাও অনেক কাজ করেছে। আমি দেখছি এলাকার অনেক জায়গায় কাজ করার সুযোগ রয়েছে। নির্বাচনে বিজয়ী হয়ে অসমাপ্ত কাজ সম্পন্ন করতে চাই। এছাড়াও সন্ত্রাস, মাদক, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত গড়তে নিরলসভাবে কাজ করবো। এলাকাবাসী সঙ্গে নিয়ে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পারবো বলে আশাবাদী এবং এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের মধ্য দিয়ে আলোকিত সোনার বাংলা উপহার দিবো’।
এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, সহসভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম বাপ্পী, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষীসহ দুই উপজেলা আওয়ামী লীগ, যুব লীগ, যুব মহিলা লীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও দলীয় নেতাকর্মী ও বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’

সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ

জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.