বাংলার ভোর প্রতিবেদক বাড়ি নির্মাণে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে যশোর আদালতে মামলা হয়েছে। শহরের শংকরপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী তুহিন-সুহিন এবং হবি চৌধুরীসহ ৫জনকে এই মামলার আসামি করা হয়েছে। আজ (রোববার) শংকরপুর কালীতলার কাজী দুলালের স্ত্রী আসপিয়া আক্তার এই মামলাটি করেছেন। বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে আদেশ দিয়েছেন। আসামিরা হলো, শংকরপুর এলাকার কাঠমিস্ত্রি আব্দুল জলিলের দুই ছেলে ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী তুহিন ও সুহিন, মৃত কিনাই চৌধুরীর ছেলে হবি চৌধুরী, মৃত হাজের আলীর ছেলে আইয়ুব আলী এবং একই এলাকার ইউনুস আলী। বাদী মামলায় উল্লেখ করেছেন, পৈত্রিক সম্পত্তিতে তিনি বাড়ি…
Author: banglarbhore
বেনাপোল প্রতিনিধি ভারতে দোলযাত্রা ও বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় গতকাল রোববার ও গত সোমবার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আজ (রোববার) বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ও ভারতের পেট্রাপোল সিএন্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী। তারা জানান, দোলযাত্রা বা দোল পূর্ণিমা উৎসবের কারণে আমদানি-রপ্তানি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে সম্পৃক্ত সিঅ্যান্ডএফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক, ট্রাকচালকরা নিজ নিজ এলাকায় ফিরে গেছেন। এছাড়া মঙ্গলবার বাংলাদেশে স্বাধীনতা দিবস উপলক্ষে এ পথে কোনো আমদানি-রপ্তানি হচ্ছে না। ২৭ মার্চ সকাল থেকে পুরোদমে আবারো চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক…
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি দেবহাটার টাউনশ্রীপুরে ব্রিজের নিচ থেকে রড ভাঙতে গিয়ে নুরুন্নবী (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে উপজেলার চরশ্রীপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে। স্থানীয়রা খালের মধ্যে থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, আজ (রোববার) দুপুরে নুরুন্নবীসহ কয়েকটি ছেলে গোপাখালী ব্রিজের নিচের অংশে রড ভাঙতে গিয়ে ঢালাই সিমেন্ট ভেঙে মাথায় পড়লে নুরুন্নবী বেহুশ হয়ে খালের মধ্যে পড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা খালের মধ্যে ঝাপিয়ে পড়ে খোঁজাখুজি করে নুরুন্নবীর মৃতদেহটি উদ্ধার করে। স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন নুরুন্নবীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। কামাল হোসেন জানান, নিহত নুরুন্নবীরা তিন ভাইবোন। নুরুন্নবী তাদের মধ্যে বড় ছিল।…
সাতক্ষীরা সংবাদদাতা আগামী উপজেলা পরিষদ নির্বাচনে তালার তেঁতুলিয়া ইউনিয়নে রোজাদারদের সম্মানে উপজেলা জাতীয় পার্টি মনোনীত ও নাগরিক ঐক্য পরিষদ সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এসএম নজরুল ইসলামের ইফতার মাহফিল, মতবিনিময় ও দোয়া অনুষ্ঠান হয়েছে। তেঁতুলিয়া ইউনিয়নের সুভাশুনী হাজী মেহেরুল্লাহ ফাযিল মাদ্রাসা চত্বরে এ মতবিনিময় সভায় তেঁতুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও নাগরিক ঐক্য পরিষদের নেতা মাস্টার আব্দুল আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম। সভায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এসএম নজরুল ইসলাম সন্ত্রাস-দখলবাজমুক্ত, ন্যায়বিচার, সুশাসন, উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার ফিরে পেতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পরিবর্তনের অঙ্গীকার ও…
বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা তথ্য অফিসের উদ্যেগে রূপদিয়ায় ৭১’র গণহত্যা ও মহান স্বাধীনতা দিবসের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (রোববার) সকালে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) আওতায় জেলা তথ্য অফিসের উদ্যেগে সদর উপজেলার রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি মিলনায়তনে এই স্মৃতিচারণমূলক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শুরুর আগে ১৯৭১ এর গণহত্যার উপর ডকুমেন্টারি চলচ্চিত্র প্রদর্শন এবং শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে ৩০ লাখ শহিদ ও ২ লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অনেক কষ্টে অর্জিত স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হতে উপস্থিত…
অভয়নগর (যশোর) প্রতিনিধি যশোর-৪ আসনের সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল যশোরের অভয়নগরে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, জ্ঞান অর্জন করতে পাঠ্যপুস্তকের পাশাপাশি প্রতিদিন পত্রিকা পড়তে হবে। কারণ পত্রিকা পড়ার মধ্য দিয়ে সাধারণ জ্ঞান অর্জন করা সম্ভব। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, ডিজিটালের ধাপ পেরিয়ে এখন আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে শুরু করেছি। আর সেই স্বপ্ন বাস্তবায়ন করতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করছেন। আজ (রোববার) দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে অনিল ঘোষ (৬৫) নামে এক দুধ ব্যবসায়ীর কাছে দাবিকৃত দুই লাখ টাকা চাঁদা না পেয়ে তাকে মারপিটের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। আসামি করা হয়েছে ফারুক (২৬) নামে এক যুবককে। তিনি শহরতলীর শানতলা এলাকার বাসিন্দা। এজাহারে অনিল ঘোষ উল্লেখ করেছেন, তার বাড়ি বিজয়নগর গ্রামে। আসামি ও তার বাড়ি পাশপাশি। তিনি বাড়িতে বাড়িতে গিয়ে দুধ নিয়ে তা বিক্রি করে থাকেন। গত ২৩ মার্চ বেলা দেড়টার দিকে তিনি দুধ বিক্রি করে বাড়িতে আসার সময় ফারুক বাড়িতে যায় এবং বলে চাচা তুমি দীর্ঘদিন ধরে এলাকায় দুধ বিক্রি করছো। এখন থেকে ব্যবসা করতে হলে আমাকে ২ লাখ টাকা চাঁদা দিতে…
বাংলার ভোর প্রতিবেদক বালু ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি ও হুমকি দেয়ার অভিযোগে টুটুল খান (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। টুটুল খান সদর উপজেলার কচুয়া বকুলতলা এলাকার বাসিন্দা। এই ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। একই গ্রামের শরিফুল ইসলাম (১৯) এজাহারে উল্লেখ করেছেন, তিনি বালুর ব্যবসা করেন। সীতারামপুর নতুন রাস্তার কাজ চলছে। তিনি প্রতিদিন ১৫টি গাড়িতে করে ১৫ জন লোক নিয়ে ওই রাস্তার জন্য বালু সরবরাহ করছেন। আসামি টুটুল তাকে বলে বালু সরবরাহ করতে হলে তাকে প্রতিদিন ৫ হাজার টাকা করে চাঁদা দিতে হবে। এর আগেও তিনি বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ খেকে চাঁদা বাবদ ২০ হাজার টাকা নিয়েছেন।…
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরতলীর বালিয়াডাঙ্গায় এলাকায় চার বছরের বাড়িভাড়া ও বিদ্যুৎ বিল বাবাদ ১৯ হাজার ৪শ’ টাকা চাওয়ার ক্ষিপ্ত হয়ে খলিলুর রহমান (৪০) নামে এক বাড়ির মালিককে মারপিটে জখমের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। খলিলুর রহমান শহরতলীর ঝুমঝুমপুর বালিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা। আসামিরা হলেন, একই এলাকার দুই ভাই হাসনাত (৩০) ও ফরহাদ (২৫), হাসনাতের স্ত্রী মীম (২৫), প্রেম (২৫) এবং আশা খাতুন (৩০)। এজাহারে খলিলুর রহমান উল্লেখ করেছেন, আসামি হাসনাত ও ফরহাদের ভাই হাসান বছর চারেক আগে তার বাড়িতে ভাড়া থাকতেন। করোনা কালীন সময়ে ১৯ হাজার ৪শ টাকা ভাড়া বকেয়া থাকায় মানবিক কারণে তিনি সে সময় ভাড়া নেননি। পরবর্তীতে হাসান…
শ্যামনগর প্রতিনিধি সাতক্ষীরা শ্যামনগরে মোটরসাইকেল চুরির অভিযোগে কালিগঞ্জ থেকে ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। চোরচক্রের স্বীকারোক্তি মোতাবেক সাতক্ষীরার বাঁকাল এলাকা থেকে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া মোটরসাইকেল। মোটরসাইকেলের মালিক শ্যামনগর পৌরসভার বাদঘাটা এলাকার সাইফুল ইসলাম জানান, ২১ মার্চ বেলা ১১টার দিকে শ্যামনগর উপজেলা পশু হাসপাতালের সন্নিকটে মডার্ন ক্লিনিকের গলি থেকে তার ব্যবহৃত ডায়াং ৮০ সিসি মোটরসাইকেলটি চুরি হয়। এ ঘটনায় শ্যামনগর থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। সিসি ক্যামেরার ফুটেজসহ চুরির ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে ওই ফুটেজ দেখে শনিবার সকালে কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ ফাহিম আহমেদ প্রথমে কুশুলিয়া ইউনিয়নের মহৎপুর গ্রামের…
