বেনাপোল সংবাদদাতা যশোরের শার্শায় নেশার টাকা না দেয়ায় মাদকাসক্ত ছেলের ইটের আঘাতে বাবা মহি উদ্দিন (৬২) নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ছেলে জনি হোসেনকে (৩০) আটক করেছে পুলিশ। রোববার রাতে শার্শা উপজেলার কাজিরবেড় গ্রামে এ ঘটনা ঘটে। মহি উদ্দিন শার্শা উপজেলার কাজিরবেড় গ্রামের মৃত দুর্লভ সরদারের ছেলে। মহি উদ্দিনের ছেলে জাহিদ হাসান বলেন, গত ১৭ মার্চ রোববার বাবার কাছে ছোট ভাই জনি নেশা করার জন্য টাকা চায়, বাবা সে টাকা না দিলে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে জনি ইট দিয়ে বাবার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এক…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে ২৫ মার্চের গণহত্যা দিবস পালন উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার) সকালে কলেজের শিক্ষক মিলনায়তনে এ স্মৃতিচারণ ও আলোচনা সভা করা হয়। প্রফেসর মদন কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মর্জিনা আক্তার। সম্মানিত অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ, বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ ড. মো. আবু বক্কর সিদ্দিকী। সম্মানিত অতিথি বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ তার বক্তব্যে ৭১ এর মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতির কথা তুলে ধরেন। তিনি তরুণ প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানা ও চর্চার আহবান জানান। প্রধান অতিথি অধ্যক্ষ মর্জিনা আক্তার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার…
রিজাউল করিম, সাতক্ষীরা ঈদকে সামনে রেখে ব্যস্ততার সময় পার করছে সাতক্ষীরা দর্জিরা। ঈদে নতুন পোশাক ঈদের আনন্দ আরো কয়েকগুণ বাড়িয়ে দেয়। তাই তো ঈদকে সামনে রেখে তৈরি পোশাক মার্কেটের পাশাপাশি মানুষের আনাগোনা বাড়তে দেখা যাচ্ছে দর্জিদের দুয়ারে। এবারের ঈদুল ফিতরকে ঘিরেও ব্যস্ত সময় পার করছেন দর্জিরা। আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে মনের মতো ডিজাইনের পোশাক বানাতে মানুষেরা ভিড় করছেন দর্জিপাড়ায়। গ্রাহকদের চাহিদা মেটাতে কাপড় হাতে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে কারিগরদের। কেউ কেউ সিট কাপড় কাটছেন আবার কেউ কেউ গ্রাহকদের মাপ নিচ্ছেন আবার কেউ কেউ জামা কাপড় সেলাই করে তৈরি করছেন। আজ (সোমবার) সরেজমিনে গিয়ে দেখা যায়, সাতক্ষীরা শহরের নিউ…
বাংলার ভোর প্রতিবেদক সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় দ্বিতীয় দফায় ছুরিকাঘাতে জখম হয়েছে দাউদ স্কুল এন্ড পাবলিক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র দুর্জয় পাল (১৮)। এর আগে গত ৯ জানুয়ারি দুর্জয় পালকে একই কারণে সন্ত্রাসীরা আঘাত করে। আহত দুর্জয় পাল যশোর শহরের বেজপাড়া মেইন রোড এলাকার ব্যবসায়ী প্রদীপ পালের ছেলে। আহত দুর্জয় পালকে যশোর ২৫০ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসীরা তার পেটের ডান পাশে ছুরিকাঘাত আঘাত করেছে। আহত দুর্জয় পালের পিতা প্রদীপ পাল সাংবাদিকদের জানান, আমার ছেলে যশোর দাউদ পাবলিক স্কুল এন্ড কলেজের দ্বিতীয় বর্ষে লেখাপড়া করে। সে অনেক মেধাবী ছাত্র। গতকাল বেলা সোয়া একটার শহরের বেজপাড়ায় বালির মাঠ থেকে হোলি…
বাংলার ভোর প্রতিবেদক পবিত্র রমজানে যশোরে সুলভ মূল্যে ডিম ও ব্রয়লার মুরগি বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। যশোর জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে আফিল এগ্রো লি. এই ডিম-মুরগি বিক্রির কার্যক্রম পরিচালনা করছে। কার্যক্রমের অংশ হিসেবে আফিল এগ্রো লি. এর চাঁচড়ার কার্যালয়ে ৯ টাকা ৪০ পয়সা পিস হিসেবে মুরগির ডিম এবং ১৭৫ টাকা কেজি দরে ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সুলভ মূল্যে এই বিক্রি কার্যক্রম চলবে। যশোর জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতায় আজ (সোমবার) সকালে সুলভ মূল্যে এই ডিম ও ব্রয়লার মুরগি বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা নগরের ৯৪ শতাংশ দরিদ্র মানুষ ‘নবায়নযোগ্য জালানি’ শব্দের সাথে পরিচিত নয়। এসব পরিবারের মাসিক আয়ের প্রায় ১৬ শতাংশই ব্যয় হচ্ছে বিদ্যুৎ ও রান্নার জালানি ক্রয়ে। পরিবার প্রতি মাসে গড়ে এই খরচ প্রায় ২ হাজার ৩৭২ টাকা। এর মধ্যে গড় বিদ্যুৎ খরচ ১ হাজার ১৪৪ টাকা। আর রান্নার ‘নবায়নযোগ্য জালানি’র সাথে পরিচিত নয় নগরের ৯৪ শতাংশ দরিদ্র মানুষ বাবদ ব্যয় ১২২৭ টাকা। আজ (সোমবার) সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) আয়োজিত ‘নগর দরিদ্র জনগোষ্ঠীর জালানির বর্তমান ব্যবহার এবং নবায়নযোগ্য জালানি গ্রহণে চ্যালেঞ্জ : প্রেক্ষিত সাতক্ষীরা শহর’ শীর্ষক এক সংলাপে…
শ্যামনগর প্রতিনিধি বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের আওতায় ৩৬০ ঘন্টা (৬ মাস) মেয়াদি কম্পিউটার অফিস এপ্লিকেশন ও গ্রাফিক ডিজাইন কোর্সের জুলাই-ডিসেম্বর, ২০২৩ সেশনে শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে ২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তার মধ্যে ২৭ শিক্ষার্থী এ+ পাওয়ার গৌরব অর্জন করেছে। ভাব বাংলাদেশ নার্গিস জাহান ফরিদা বেগম মেমোরিয়াল ট্রাস্টের আর্থিক সহায়তায় শ্যামনগরের সুবিধাবঞ্চিত বেকার যুবক যুবতীদের তথ্য ও প্রযুক্তি প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানব সম্পদ উন্নয়নে কাজ করছে। একটি ব্যাচ থেকে ২৭ শিক্ষার্থী এ প্লাস পাওয়ায় ভাব বাংলাদেশে কান্ট্রি ডিরেক্টর ড. এম. এম. জাহিদ হাসান ও সহকারী কান্ট্রি ডিরেক্টর এমএ আলিম খাঁনসহ ভাব বাংলাদেশের কর্মকর্তারা কম্পিউটার প্রশিক্ষক এমএম আব্দুল্লাহ আল…
রাজগঞ্জ প্রতিনিধি রাজগঞ্জ, নেংগুড়াহাট এলাকাজুড়ে মাটির ড্রামট্রাক্টর দিয়ে মাটি বহন করায় রাস্তাঘাট ক্ষতিগ্রস্থ হচ্ছে। মাটি বোঝায় হাইড্রোলিক ট্রলির চলাচলে সড়ক ফাঁটাসহ ডেবে গিয়ে চলাচল অযোগ্য বেহাল হয়ে পড়ছে। এতে সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে খানাখন্দ। সেই সাথে এসব ট্রাক্টরের উচ্চশব্দে অতিষ্ঠ হয়ে পড়ছেন এলাকাবাসী। আর ধুলাবালিতে রোগাক্রান্ত হচ্চেন সাধারণ মানুষ। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর, চালুয়াহাটি, হায়াতপুর, সাহাপুর, হাজরাকাটি বেলতলা, হরিহরনগরসহ বিভিন্ন এলাকায় চাষাবাদের জন্য ব্যবহৃত ট্রাক্টরকে ইটের ভাটার মাটি বহনের জন্য ড্রামট্রাক্টর হিসেবে ব্যবহার করা হচ্ছে। প্রতিদিন এসব এলাকার বিভিন্ন গ্রাম্য সড়কে প্রতিদিন কয়েক শ’বার ড্রামট্রলি চলাচল করে। এসব ট্রলি সড়কে অতিরিক্ত ওজন নিয়ে চলাচল করার…
কেশবপুর প্রতিনিধি কেশবপুর নিউজ ক্লাবে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী রাবেয়া ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার) বেলা ১২ টায় ক্লাব হল রুমে মতবিনিময় সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রাবেয়া ইকবাল তার বক্তব্যে বলেন আমি নির্বাচিত হলে কেশবপুরের সর্বস্তরের জনগণকে মাঝে থেকে সকলের সহযোগিতা নিয়ে কাজ করবো। কেশবপুরে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে আমি কাজ করবো। এ সময় অন্যান্যের মধ্যে কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি মো. আশরাফুজ্জামান, সাধারণ সম্পাদক হারুনার রশীদ (বুলবুল), সহ-সভাপতি খায়রুল আনাম, সহ-সাধারণ সম্পাদক প্রদীপ কুমার মোদক (মানিক), সহ-সাধারণ সম্পাদক সেলিম রেজা, সহ-সাংগঠনিক সম্পাদক শাহজাহান কবীর, আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক আবু সালেহ মাসউদ হাসান, প্রচার সম্পাদক…
কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ২নং গাবতলা পাড়ার হতদরিদ্র শারীরিক প্রতিবন্ধী রেখা খাতুন এখোনো পাননি টিসিবির একটি কার্ড। তিনি এলাকার অবহেলিত প্রতিবন্ধী যদি একটু খোঁজ নেওয়া হতো তাহলে, হয়তো তিনি একটি কার্ড বিতরণ করার সময় হাতে পেতেন। কোটচাঁদপুর ২নং ওয়ার্ডের বাসিন্দা রেখা খাতুন একজন প্রতিবন্ধি নিজের পায়ে তিনি হাঁটতে পারেন না। এলাকার সবাই তাকে হতদরিদ্র হিসেবে চিনলেও চোখে পড়েনি স্থানীয় জনপ্রতিনিধির। তাই রেখা খাতুন জনপ্রতিনিধিদের কাছে আবেদন করেছেন তাকে যেন একটি টিসিবির কার্ড দেয়া হয়।
